ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর...

পঞ্চগড়ে চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে

  • আপলোড সময় : ১১-০৭-২০২৬ ০৬:০৭:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৬ ০৬:০৭:০৮ অপরাহ্ন
পঞ্চগড়ে চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে পঞ্চগড়ে চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে
পঞ্চগড়ের দেবীগঞ্জে চকলেটের লোভ দেখিয়ে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে বৈদ্য নাথ (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাতে বোদা উপজেলার ময়দানদীঘি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বৈদ্য নাথ দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের বৈরাগীপাড়া গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগীর পরিবারের দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, ৯ জুলাই বিকেলে শিশুটি বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। এ সময় বৈদ্য নাথ তাকে চকলেট ও ফলমূল দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজের বসতবাড়ির শয়নকক্ষে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণ করেন। পরে ভুক্তভোগী শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে ভয়ভীতি দেখিয়ে বাড়ি থেকে বের করে দেন।

শিশুটির পরিবার জানায়, সে বাড়িতে ফিরে তার মা ও প্রতিবেশীদের কাছে ঘটনার বিস্তারিত বর্ণনা দেয়। প্রথমে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও শারীরিক অবস্থার অবনতি হলে পরের দিন তাকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে শিশুটি সেখানেই চিকিৎসাধীন। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশি তৎপরতা শুরু হয়। তথ্যপ্রযুক্তি ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বোদা উপজেলার ময়দানদীঘি এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে শুক্রবার আদালতে সোপর্দ করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার