ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬ , ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কয়েকদিনের ভারী বর্ষণে মান্দায় আশ্রয়ণ পল্লীর ২’শ পরিবার পানিবন্দি লালপুরে রান্না ঘরে গোখরা সাপের ৩০ বাচ্চা মেধাবী শিক্ষার্থীদের পাশে সরকার সবসময় থাকবে-ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু ব্যবসা ও ফ্ল্যাট বিক্রির নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, আইনের আশ্রয়ে ভুক্তভোগীরা হযরত আল্লামা মুফতি মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী (রহ:) : ইলম ও যুহদের মাকাম-মর্তবায় এ কালের মানুষের জন্যে উপমা হয়ে থাকবেন চলনবিলে বেড়েছে দেশি মাছের আমদানি সিংড়ায় এমপি আনুর নির্দেশনায় হিয়ালা বিলের কচুরিপানা অপসারণ কাজের উদ্বোধন লালপুরে পিতার বিরুদ্ধে কন্যাকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার নেকমরদ চৌরাস্তা - মাজার মসজিদ রাস্তাটি যেন এক ‘মৃত্যুফাঁদ’, চরম ভোগান্তিতে হাজারো মানুষ নগরীর ৬ থানা পুলিশের অভিযানে মাদক কারবারি ও সেবনকারী গ্রেফতার ৯ প্যারাগ্লাইডারের পর বিমান বানিয়ে তাক লাগালেন সেই মারুফ ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু পাঁচ বছরের মেয়েকে নিয়ে নদীতে ঝাঁপ দিলেন মা কেন্দ্রীয় বাস টার্মিনালে থেকে ৯২ হাজার পিস ইয়াবাসহ বাসের হেলপার ধরা ভারতে মানসিক ভারসাম্যহীনর মায়ের দুই মেয়েকে ধর্ষণ বাবার খুলনায় কিশোরীর বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড় পঞ্চগড়ে চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে গভীর রাতে যুবককে কুপিয়ে হত্যা বিজিবির বাধায় পণ্ড লালমনিরহাট সীমান্ত দিয়ে ৩ নারীকে পুশইনের চেষ্টা  পাবনায় শ্বশুরবাড়ির পাশের ডোবায় মিলল যুবকের গলায় গামছা পেঁচানো মরদেহ

সিলেট সীমান্তে ভারতীয় নাগরিকের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

  • আপলোড সময় : ১১-০৭-২০২৬ ০৫:৫২:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৬ ০৫:৫২:৪১ অপরাহ্ন
সিলেট সীমান্তে ভারতীয় নাগরিকের গুলিতে বাংলাদেশি যুবক নিহত সিলেট সীমান্তে ভারতীয় নাগরিকের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
সিলেটের গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে মিনহাজ উদ্দিন (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (১০ জুলাই) রাত আনুমানিক ৩টার দিকে ভারতের মেঘালয় রাজ্যের লাখাট স্টেশনসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিনহাজ উদ্দিন গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের ভাদেশ্বর গ্রামের কমর উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে মিনহাজ উদ্দিন উপজেলার সোনারহাট-লাখাট সীমান্ত পেরিয়ে ভারতের লাখাট স্টেশনসংলগ্ন এলাকায় ঢুকলে খাসিয়ারা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হন।

স্থানীয় ইউপি সদস্য কামাল উদ্দিন জানান, খবর পেয়ে তারা নিহতের বাড়িতে যান এবং বিষয়টি পুলিশ ও বিজিবিকে জানান।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, খাসিয়ার গুলিতে এক যুবকের মৃত্যুর খবর পেয়ে থানার সেকেন্ড অফিসার তানভীর ফায়াজের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রমের জন্য মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, নিহত যুবক ভারতের অভ্যন্তরে প্রায় এক কিলোমিটার ভেতরে প্রবেশ করেছিলেন। সেখানে গুলিবিদ্ধ হয়ে সীমান্ত পার করে বাংলাদেশে আসার পর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এই ঘটনার পর বিজিবির পক্ষ থেকে সীমান্তে কড়া নজরদারিসহ সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মেধাবী শিক্ষার্থীদের পাশে সরকার সবসময় থাকবে-ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু

মেধাবী শিক্ষার্থীদের পাশে সরকার সবসময় থাকবে-ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু