ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর...

টানা বৃষ্টিতে প্লাবিত ব্রয়লার খামার, ১৫০০ মুরগির মৃত্যু

  • আপলোড সময় : ১১-০৭-২০২৬ ০৫:৪৭:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৬ ০৫:৪৭:৩৭ অপরাহ্ন
টানা বৃষ্টিতে প্লাবিত ব্রয়লার খামার, ১৫০০ মুরগির মৃত্যু টানা বৃষ্টিতে প্লাবিত ব্রয়লার খামার, ১৫০০ মুরগির মৃত্যু
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় টানা বর্ষণে প্লাবিত হয়েছে একটি ব্রয়লার মুরগির খামার। এতে পানিতে তলিয়ে গিয়ে প্রায় দেড় হাজার মুরগি মারা গেছে। 

উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ডাকবাংলা পাড়ার সাদেক পোলট্রি ফার্ম-এ এই ঘটনা ঘটে। এতে স্থানীয় তরুণ উদ্যোক্তা সাদেকের প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

খামারের মালিক সাদেক জানান, শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাতে প্রবল বর্ষণের ফলে উপর থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে তার ব্রয়লার মুরগির খামারটি প্লাবিত হয়। 

এতে খামারে থাকা ১ কেজি ২০০ গ্রাম ওজনের প্রায় ১৫০০ মুরগি পানিতে তলিয়ে যায়। রাত ১টার দিকে তিনি খামারে গিয়ে অনেক চেষ্টা করেও একটি মুরগিও বাঁচাতে পারেননি।

উদ্যোক্তা সাদেক আরও বলেন, আমি বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে বেকারত্ব দূর করার লক্ষ্যে ব্রয়লার মুরগির ব্যবসা শুরু করেছিলাম। একদিকে ঘরে পানি ওঠায় পরিবার নিয়ে চরম দুর্ভোগে পড়েছি, অন্যদিকে খামারের সব মুরগি মারা যাওয়ায় আমি এখন নিঃস্ব। সরকারি সহযোগিতা ছাড়া আমার পক্ষে পুনরায় ঘুরে দাঁড়ানো কোনোভাবেই সম্ভব নয়।

এদিকে সাদেকের এই বিপর্যয়ের খবর পেয়ে ক্ষতিগ্রস্ত ব্রয়লার খামারটি পরিদর্শন করেছেন বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো. আরেফিন। পরিদর্শনকালে তার সঙ্গে স্থানীয় ইউপি সদস্য শিমুল দাশ উপস্থিত ছিলেন। তারা ক্ষতিগ্রস্ত খামারির খোঁজখবর নেন এবং সমবেদনা জানান।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার