রাজশাহী নগরীতে অভিযানে চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৯ জুলাই) রাত পৌনে ১১টার দিকে রাজপাড়া থানার দাশপুকুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২৩৫ গ্রাম গাঁজা এবং ২০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: নগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা পাঠার মোড় এলাকার বাসিন্দা মোঃ সাকুর ছেলে মোঃ জুয়েল রানা (২৭) ও দাশপুকুর বউবাজার এলাকার মোঃ ইসমাইলের ছেলে মোঃ আব্দুল্লাহকে (৩৪) গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আরএমপির মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান জামান, মাদক নির্মূলে রাজশাহী মহানগরজুড়ে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

মোঃ মাসুদ রানা রাব্বানী :