ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ হারিয়ে যাওয়া ৫৬টি মোবাইল ফোন প্রকৃত মালিককে হস্তান্তর জেলা পুলিশ রাজশাহী মহানগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে আটক ৩ তানোরে শিশু ধর্ষণ চেস্টার অভিযোগে বৃদ্ধ আটক রাজশাহী মহানগরীতে নারীকে শ্লীলতাহানি ও মারপিটের অভিযোগে মামলার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ২ রাজশাহী মহানগরীতে গাঁজা রাখা ও সেবনের অপরাধে গ্রেপ্তার ৩ মহানগরীতে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার সৌদির রাজধানী রিয়াধে ক্ষেপণাস্ত্র হানা! গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু রাণীনগরে যোগদান করতে গিয়ে হামলার শিকার অধ্যক্ষ মোটরসাইকেল আগুনে ভস্মিভূত মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ, র‍্যালি ও লিফলেট বিতরণ নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ ২ কারবারী গ্রেপ্তার রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না: সিভিল সার্জন চাঁদা না পেয়ে বাস কাউন্টারে হামলা, লুটের অভিযোগ চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার চারঘাটে ১৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ ট্রাম্পের নিষেধাজ্ঞার পর হোয়াইট হাউজে ঢুকতে পারলেন না সিএনএনের সাংবাদিক ক্যাটরিনার চেহারা নিয়ে কটাক্ষ, পাকিস্তানি অভিনেতার প্রতিবাদ

ইরানে সাময়িক ভাবে হামলা বন্ধ করল আমেরিকা

  • আপলোড সময় : ১০-০৭-২০২৬ ০৯:১২:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৭-২০২৬ ০৯:১২:৫২ অপরাহ্ন
ইরানে সাময়িক ভাবে হামলা বন্ধ করল আমেরিকা ইরানে সাময়িক ভাবে হামলা বন্ধ করল আমেরিকা
নিহত সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের শেষকৃত্যের সময় (বৃহস্পতিবার) ইরানে কোনও হামলা চালানো হয়নি বলে জানাল আমেরিকা। পশ্চিম এশিয়ার দায়িত্বপ্রাপ্ত মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ডের (সেন্টিকম) তরফে শুক্রবার পশ্চিম এশিয়ার সংবাদমাধ্যম আল জাজ়িরাকে এ কথা জানানো হয়েছে।

পাশাপাশি, মার্কিন বিদেশ মন্ত্রকের একটি সূত্র উদ্ধৃত করে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে, আপাতত ইরানে হামলা বন্ধ করেছে সেন্টিকম। মধ্যস্থতাকারীর মাধ্যমে নতুন করে ওয়াশিংটন-তেহরান আলোচনা চলছে বলেও জানানো হয়েছে। যদিও ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ‘‘যুদ্ধ এখনও শেষ হয়নি।’’ সেই সঙ্গে জানিয়েছেন, ভবিষ্যতে আমেরিকার সহযোগী হিসাবে ইরানে আবার হামলা চালাতে পারে ইজ়রায়েল। ইরান বৃহস্পতিবার অভিযোগ করেছিল, তাদের বুশেহর পরমাণু বিদ্যুৎকেন্দ্র মার্কিন যুদ্ধবিমান হামলা চালিয়েছে। সেই সঙ্গে খামেনেইয়ের শেষকৃত্যের সময় কোনারাক, চোগাদাক এবং চাবাহার ও আব্বাস বন্দরে মার্কিন হামলার অভিযোগ তোলা হয়েছিল। পাল্টা পশ্চিম এশিয়ার কুয়েত, বাহরিন, কাতারের মার্কিন সেনাঘাঁটিতে ‘ইসলামিক রিপাবলিকান গার্ড কোর’ (আইআরজিসি)-র প্রত্যাঘাতের দাবিও করেছিল ইরান।

জন্মস্থান মাশহাদ শহরে লক্ষ লক্ষ অনুরাগীর উপস্থিতিতে বৃহস্পতিবার রাতে (ভারতীয় সময়) সমাহিত করা হয় আয়াতোল্লাকে। সেন্টিকম হামলার খবর অস্বীকার করলেও সে সময় ইরানের বেশ কিছু এলাকায় ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছিল। ফলে ওই হামলা আদতে কারা চালিয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে শুক্রবার। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করেছিল পেন্টাগন। সে দিনই নিহত হয়েছিলেন আয়াতোল্লা। বৃহস্পতিবার তাঁর শেষকৃত্যের পরেই আইআরজিসি-র প্রধান কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ভাহিদি ‘প্রতিশোধ নেওয়ার ঘোষণা’ করেছেন। মার্কিন হামলা ও ইরানের প্রত্যাঘাত সাময়িক বন্ধ হওয়ায় শুক্রবার আবার সচল হয়েছে হরমুজ় প্রণালী। আরব সাগর এবং ওমান উপসাগরের সঙ্গে পারস্য উপসাগরের সংযোগরক্ষাকারী জলপথে শুক্রবার অশোধিত তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বহনকারী পাঁচটি ট্যাঙ্কার প্রবেশ করেছে। চিন, গ্রিস ও কাতার-সহ কয়েকটি দেশের ট্যাঙ্কার রয়েছে এই তালিকায়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
হারিয়ে যাওয়া ৫৬টি মোবাইল ফোন প্রকৃত মালিককে হস্তান্তর জেলা পুলিশ

হারিয়ে যাওয়া ৫৬টি মোবাইল ফোন প্রকৃত মালিককে হস্তান্তর জেলা পুলিশ