ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫১ সেকেন্ডের নতুন ভিডিওতে পরীমনি, মুহূর্তেই ভাইরাল তারকাদের দুর্গোৎসব: কারও ঘোরাঘুরি, কারও মনে মায়ের শূন্যতা রুয়েটে পাইপ চুরির অভিযোগে কাজলার জয় আটক ধর্ষণের অভিযোগে পাশে পাননি কর্নেল বিশ্ববিদ্যালয়ের প্রধানকে, বললেন ছাত্রী রাবণের মুখে মোদি-ট্রাম্প-দোভাল-আম্বানির ছবি লাগিয়ে কুশপুত্তলিকা দাহ ফিরছে ডিভি লটারি, বাংলাদেশিরা কী পারবেন আবেদন করতে পুঠিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ইউএনও, নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ৪টি দোকান ভস্মীভূত রাণীনগরে উত্ত্যক্তে বাধা দেয়ায় মন্দির কমিটির সহ-সভাপতিসহ ২জনকে ছুরিকাঘাত রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে ১৫লাখ টাকার সিং মাছ নিধনের অভিযোগ সরকার দলীয় এমপি’র নির্দেশে জমি জবরদখল রাণীশংকৈলে অসহায় পরিবারের সংবাদ সম্মেলন লালপুরে জমি নিয়ে বিরোধ বাড়ি-দোকান হামলা, বৃদ্ধাকে কুপিয়ে লাখ লাখ টাকা লুটের অভিযোগ ​ফুলবাড়ীতে শারদীয় দুর্গাপূজার শতবর্ষী এতিহ্যবাহী দুর্গামেলা অনুষ্ঠিত সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী: উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাদক সেবন ও বিক্রিতে বাধা দেওয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম নদী পার করে দেওয়ার কথা বলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ রেস্তোরাঁর পেছনে নিরবকে কুপিয়ে চলে যায় ১২ জন রাজশাহীতে মাছের ব্যবসা করায় বিয়ের দাওয়াত প্রত্যাহার, পিটুনিতে যুবকের মৃত্যুর অভিযোগ নাটোরের বনপাড়ায় বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ সিরাজগঞ্জে বিপুল পরিমান বুপ্রেনরফিন ইনজেকশনসহ নারী মাদক কারবারি গ্রেফতার

মৃত্যুর মুখ থেকে ফিরে চাইলেন পান বিড়ি

  • আপলোড সময় : ১০-০৭-২০২৬ ০৮:২৯:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৭-২০২৬ ০৮:২৯:১১ অপরাহ্ন
মৃত্যুর মুখ থেকে ফিরে চাইলেন পান বিড়ি মৃত্যুর মুখ থেকে ফিরে চাইলেন পান বিড়ি
বরগুনার তালতলীতে বৈরী আবহাওয়া ও সাগরের উত্তাল ঢেউয়ের কারণে দুটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাগর থেকে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এক জেলেকে জীবিত উদ্ধারের পর তার প্রথম আবদার ছিল পান ও বিড়ি। যার একটি ভিডিও বিভিন্ন ফেসবুক পেজ ও নিউজ পোর্টালে ব্যাপকভাবে ভাইরাল হয়।

মঙ্গলবার (৭ জুলাই) রাতে বঙ্গোপসাগরের ফকিরহাট সংলগ্ন উপকূল থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণে দুইটি ট্রলারডুবির ঘটনাটি ঘটে।

বুধবার (৮ জুলাই) সাগরে ভাসতে থাকা ১৬ জন জেলেকে অন্য একটি মাছ ধরার ট্রলার জীবিত উদ্ধার করে।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, বরগুনা তালতলীর ফকিরহাট মৎস্য অবতরণ কেন্দ্র থেকে ট্রলারে করে জেলেরা ইলিশ শিকারের উদ্দেশ্যে গভীর সাগরে রওনা হন। একটি ট্রলার নাম ছিল এফবি মহিমা আরেকটি নামবিহীন। ডুবে যাওয়া ট্রলার দুইটিতে মোট ১৮ জন জেলে ছিল। তাদের মধ্যে থেকে ১৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকী ২ জন এখন নিখোঁজ রয়েছে।

উদ্ধারকৃত জেলেদের পটুয়াখালীর মহিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে এবং নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে এখনও উদ্ধার অভিযান অব্যাহত আছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটে পাইপ চুরির অভিযোগে কাজলার জয় আটক

রুয়েটে পাইপ চুরির অভিযোগে কাজলার জয় আটক