ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আসিব আসিব বলিয়া কত দিন পার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী টানা বৃষ্টিতে ফসলহানি, কৃষকদের ক্ষতিপূরণ দাবি পবার বাড়ি থেকে পানির পাম্প ও বৈদ্যুতিক তার চুরি রাজশাহীতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে ফুলেল শুভেচ্ছা রাজশাহীর বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার নগর সংস্থার প্রতিনিধিরা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয় দেশে আরও ২৫ হাজার বায়োগ্যাস সংযোগ স্থাপন করবে সরকার দুর্গাপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের কম্বল দিলেন ইউএনও রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক রাজশাহী কলেজে ম্যাথমেটিক্স ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন নগরীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ নগরীজুড়ে সেবী, মাদক কারবারী, বিষ্ফোরক, দন্ডপ্রাপ্ত আসামী সহ গ্রেফতার ৫৬ ‘ভুল সম্পর্কে জড়ানোর চেয়ে সরে আসাই দারুণ পদক্ষেপ’, বিয়ে প্রসঙ্গে সারা টেন্ডুলকার ধর্মেন্দ্রকে স্মরণ করে আবেগপ্রবণ হেমা নেটফ্লিক্সে প্রথম পাকিস্তানি সিরিজ মুক্তির অপেক্ষায় ৫০০ খেলোয়াড়কে মাসিক ক্রীড়া ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার বেত্রাঘাত ধামরাইয়ের মাটিতে শেষ ঠিকানা হলো অভিনেতা সোহেল খানের পাচারকারীদের ধরতে বাংলাদেশ সীমান্তে নদীতে ভেসে নিখোঁজ বিএসএফ সদস্য ধামরাইয়ে ১২ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

রাণীনগরে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

  • আপলোড সময় : ১০-০৭-২০২৬ ০৭:৫৯:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৭-২০২৬ ০৭:৫৯:০৬ অপরাহ্ন
রাণীনগরে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার রাণীনগরে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে প্রায় ৯কেজি ওজনের একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে |

মূর্তি বেচা-কেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে উপজেলার পারইল মাঝিপাড়া গ্রামের আব্দুল গফুর হোসেনের ছেলে লিটন হোসেন (৩৮) এর বাড়ীতে অভিযান চালিয়ে এই মূর্তিটি উদ্ধার করা হয় |

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান, উপজেলার পারইল মাঝিপাড়া গ্রামে মূর্তি বেচাকেনা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে সেখানে অভিযান পরিচালনা করা হয় | এসময় থানাপুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের সদস্যরা পালিয়ে যায় | পরে লিটন হোসেনের বাড়ি তল্লাশী করে শয়ন ঘরে চাল রাখা ড্রামের মধ্য থেকে মূর্তিটি উদ্ধার করা হয় |

তিনি আরো জানান,থানায় নিয়ে আসার পর পরীক্ষা করে প্রাথমিকভাবে মূর্তিটি কষ্টি পাথরের বলে নিশ্চিত হওয়া গেছে| প্রায় ৯কেজি ওজনের এই মূর্তিটি প্রায় ৫লাখ টাকা মূল্য হতে পারে বলে ধারনা করা হচ্ছে | এঘটনায় সন্ধ‍্যা পৌনে ৬টা নাগাদ এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা |

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক

রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক