ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক পুঠিয়ায় জমি বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন মহসিন কৃষি ঘরের ৫০ হাজার টাকা জরিমানা সন্তানের আশায় করেছেন ৪ বিয়ে, অবশেষে মা হলেন অভিনেত্রী কারাগার থেকে পালিয়েছে হাজতি আর্জেন্টিনাকে হারানোর স্বপ্ন দেখছে সুইৎজ়ারল্যান্ড, মেসিদের উদ্দেশে কোচ বললেন, ‘ওদের কাঁপিয়ে দেব’ শরীরের নিম্নাঙ্গে অতিরিক্ত চর্বি জমে রয়েছে দেবিনার মতো? কোন রোগে আক্রান্ত জানেন কি জুহু বিচের নগ্ন দৌড় থেকে বিবাহবহির্ভূত সম্পর্ক, উদ্ধার করা যায়নি তাঁর মৃতদেহ নিজেকেই দিয়েছেন উভকামী তকমা, গৌরবের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর কী পরিকল্পনা আকাঙ্ক্ষার? রাণীনগরে লক্ষাধীক টাকার নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল জব্দ মাঝ-আকাশে হামলার আশঙ্কায় ট্রাম্প! ‘ইরানের হিট লিস্টে এক নম্বরেই রয়েছি’ মান্দায় বজ্রপাতে কৃষকের মৃত্যু কুয়েত, বাহরিন, কাতারে হামলার পরে ইরানের নিশানায় জর্ডন! রাণীনগরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু ভুল ওষুধ প্রয়োগ করায় ডুবির বিলে মাছের মড়ক ১০ লাখ টাকার ক্ষতি জুতোর গোড়ালির কাছে কাটা! কেন এমন জুতো পরে বিশ্বকাপে খেলছেন কিছু ফুটবলার কাটাখালী থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী আজিম সিদ্দিক গ্রেফতার জাহ্নবী-রাম চরণের বিতর্কিত ‘পিদ্দী’ এ বার ওটিটিতে, বিশ্বকাপের আবহে রয়েছে ফুটবল নিয়ে তথ্যচিত্রও সুগার নিয়ন্ত্রণে রসুনও হতে পারে মহৌষধ

মহসিন কৃষি ঘরের ৫০ হাজার টাকা জরিমানা

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৬ ১০:২৫:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৬ ১০:২৫:৩৩ অপরাহ্ন
মহসিন কৃষি ঘরের ৫০ হাজার টাকা জরিমানা মহসিন কৃষি ঘরের ৫০ হাজার টাকা জরিমানা
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী মোহনপুর উপজেলার ঘাষিগ্রাম ইউনিয়নের (ইউপি) শ্যামপুর হাটের আলোচিত কীটনাশক ব্যবসায়ী মেসার্স মহসিন কৃষি ঘরের স্বত্বাধিকারী মহসিন আলীর ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

জানা গেছে,বৃহস্পতিবার (৯জুলাই) মোহনপুর উপজেলার শ্যামপুর হাটে মেসার্স মহসিন কৃষি ঘরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাহিমা বিনতে আখতার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। অভিযানে মহসিন কৃষি ঘরের বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয়। মেয়াদোত্তীর্ণ পণ্য, পণ্যের লেবেল অল্টার করা ও অনুমোদনহীন পণ্য বিক্রয়ের  অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় দোকানের স্বত্ত্বাধিকারী মহসিন আলীর  ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।এবং অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করা হয়। এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মতিন ও উপসহকারী কৃষি কর্মকর্তাগণ। 

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মতিনের প্রসিকিউশনে ও পুলিশ ফোর্সের সহায়তায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাহিমা বিনতে আখতার।

এদিকে স্থানীয়রা নিয়মিত ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনার জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

অপরদিকে উপজেলা প্রশাসন জানায়, কৃষকদের নিরাপদ ও মানসম্মত কৃষি উপকরণ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে। পাশাপাশি কৃষি উপকরণ ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে  ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক

নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক