ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহসিন কৃষি ঘরের ৫০ হাজার টাকা জরিমানা সন্তানের আশায় করেছেন ৪ বিয়ে, অবশেষে মা হলেন অভিনেত্রী কারাগার থেকে পালিয়েছে হাজতি আর্জেন্টিনাকে হারানোর স্বপ্ন দেখছে সুইৎজ়ারল্যান্ড, মেসিদের উদ্দেশে কোচ বললেন, ‘ওদের কাঁপিয়ে দেব’ শরীরের নিম্নাঙ্গে অতিরিক্ত চর্বি জমে রয়েছে দেবিনার মতো? কোন রোগে আক্রান্ত জানেন কি জুহু বিচের নগ্ন দৌড় থেকে বিবাহবহির্ভূত সম্পর্ক, উদ্ধার করা যায়নি তাঁর মৃতদেহ নিজেকেই দিয়েছেন উভকামী তকমা, গৌরবের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর কী পরিকল্পনা আকাঙ্ক্ষার? রাণীনগরে লক্ষাধীক টাকার নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল জব্দ মাঝ-আকাশে হামলার আশঙ্কায় ট্রাম্প! ‘ইরানের হিট লিস্টে এক নম্বরেই রয়েছি’ মান্দায় বজ্রপাতে কৃষকের মৃত্যু কুয়েত, বাহরিন, কাতারে হামলার পরে ইরানের নিশানায় জর্ডন! রাণীনগরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু ভুল ওষুধ প্রয়োগ করায় ডুবির বিলে মাছের মড়ক ১০ লাখ টাকার ক্ষতি জুতোর গোড়ালির কাছে কাটা! কেন এমন জুতো পরে বিশ্বকাপে খেলছেন কিছু ফুটবলার কাটাখালী থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী আজিম সিদ্দিক গ্রেফতার জাহ্নবী-রাম চরণের বিতর্কিত ‘পিদ্দী’ এ বার ওটিটিতে, বিশ্বকাপের আবহে রয়েছে ফুটবল নিয়ে তথ্যচিত্রও সুগার নিয়ন্ত্রণে রসুনও হতে পারে মহৌষধ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩ কক্সবাজারের মোহাম্মদ আলী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার সলঙ্গায় বিপুল পরিমান নিষিদ্ধ সিরাপসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার, মাইক্রোবাস জব্দ

কারাগার থেকে পালিয়েছে হাজতি

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৬ ০৯:২৭:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৬ ০৯:২৭:৩২ অপরাহ্ন
কারাগার থেকে পালিয়েছে হাজতি কারাগার থেকে পালিয়েছে হাজতি
খুলনা জেলা কারাগার (পুরাতন) থেকে দেয়াল টপকে ইমন মাঝি (৩০) নামে এক হাজতি পালিয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল পৌঁনে ৫টার দিকে কারাগারের পূর্ব পাশের দেয়াল ডিঙিয়ে সে পালিয়ে যায়। কারাগার থেকে হাজতি পালিয়ে যাওয়ার সত্যতা নিশ্চিত করেন খুলনা জেলা কারাগারের সুপার আবু সায়েম।

পলাতক ইমন মাঝি নগরীর লবণচরা থানার সাচিবুনিয়া সেকেলার বটতলার জিয়ার বাড়ির ভাড়াটিয়া আব্দুল মাঝির ছেলে।

এদিকে, কারাগার থেকে আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় প্রশাসনের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে।

কারাগার সূত্র জানায়, নগরীর সোনাডাঙ্গা থানার একটি চুরি মামলার আসামি ইমন মাঝি গত ১৩ জুন থেকে খুলনা জেলা কারাগারে (পুরাতন) বন্দি রয়েছেন। বৃহস্পতিবার বিকাল পৌঁনে ৫টার দিকে ইমন মাঝিসহ কয়েকজন হাজতি পুরুষ ওয়ার্ডের মধ্যে দাঁড়িয়ে কথা বলছিল। এক ফাঁকে ইমন মাঝি লাফিয়ে মহিলা ওয়ার্ডের বাথরুমের কাছে গিয়ে পড়ে। পরে সে ওই বাথরুমের পাইপ বেয়ে কারাগারের পূর্ব পাশের দেয়াল টপকে পালিয়ে যায়। ঘটনাটি টের পাওয়ার পর কারাগার থেকে পাগলা ঘণ্টা বাজানো হয়।

খুলনা জেলা কারাগারের সুপার আবু সায়েম বলেন, কারাগার থেকে হাজতি পালিয়ে যাওয়ার ঘটনাটি র‌্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত ও ঊর্ধ্বতন কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাকে গ্রেপ্তারে জোর চেষ্টা করা হচ্ছে। আশা করা হচ্ছে, দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তিন দিনের সরকারি সফরে শুক্রবার রাজশাহীতে আসছেন ভূমিমন্ত্রী

তিন দিনের সরকারি সফরে শুক্রবার রাজশাহীতে আসছেন ভূমিমন্ত্রী