ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীনগরে লক্ষাধীক টাকার নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল জব্দ নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক পুঠিয়ায় জমি বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন মহসিন কৃষি ঘরের ৫০ হাজার টাকা জরিমানা সন্তানের আশায় করেছেন ৪ বিয়ে, অবশেষে মা হলেন অভিনেত্রী কারাগার থেকে পালিয়েছে হাজতি আর্জেন্টিনাকে হারানোর স্বপ্ন দেখছে সুইৎজ়ারল্যান্ড, মেসিদের উদ্দেশে কোচ বললেন, ‘ওদের কাঁপিয়ে দেব’ শরীরের নিম্নাঙ্গে অতিরিক্ত চর্বি জমে রয়েছে দেবিনার মতো? কোন রোগে আক্রান্ত জানেন কি জুহু বিচের নগ্ন দৌড় থেকে বিবাহবহির্ভূত সম্পর্ক, উদ্ধার করা যায়নি তাঁর মৃতদেহ নিজেকেই দিয়েছেন উভকামী তকমা, গৌরবের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর কী পরিকল্পনা আকাঙ্ক্ষার? রাণীনগরে লক্ষাধীক টাকার নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল জব্দ মাঝ-আকাশে হামলার আশঙ্কায় ট্রাম্প! ‘ইরানের হিট লিস্টে এক নম্বরেই রয়েছি’ মান্দায় বজ্রপাতে কৃষকের মৃত্যু কুয়েত, বাহরিন, কাতারে হামলার পরে ইরানের নিশানায় জর্ডন! রাণীনগরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু ভুল ওষুধ প্রয়োগ করায় ডুবির বিলে মাছের মড়ক ১০ লাখ টাকার ক্ষতি জুতোর গোড়ালির কাছে কাটা! কেন এমন জুতো পরে বিশ্বকাপে খেলছেন কিছু ফুটবলার কাটাখালী থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী আজিম সিদ্দিক গ্রেফতার জাহ্নবী-রাম চরণের বিতর্কিত ‘পিদ্দী’ এ বার ওটিটিতে, বিশ্বকাপের আবহে রয়েছে ফুটবল নিয়ে তথ্যচিত্রও

জুহু বিচের নগ্ন দৌড় থেকে বিবাহবহির্ভূত সম্পর্ক, উদ্ধার করা যায়নি তাঁর মৃতদেহ

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৬ ০৯:১৩:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৬ ০৯:১৩:৩৫ অপরাহ্ন
জুহু বিচের নগ্ন দৌড় থেকে বিবাহবহির্ভূত সম্পর্ক, উদ্ধার করা যায়নি তাঁর মৃতদেহ জুহু বিচের নগ্ন দৌড় থেকে বিবাহবহির্ভূত সম্পর্ক, উদ্ধার করা যায়নি তাঁর মৃতদেহ
প্রতিমা বেদী। নিয়ম না-মানা একটি জীবনের নাম। সামাজিক প্রথা ভাঙার এক প্রতীকের নাম। একসময় তাঁর ব্যক্তিগত জীবনের নানা দুঃসাহসিক ঘটনা রীতিমতো ধাক্কা দিয়েছিল ভারতীয় সমাজের গতানুগতিক ধারার মানুষজনকে। তবে শত বিতর্কও তাঁকে টলাতে পারেনি। এমনই দৃঢ়চেতা মহিলা ছিলেন মডেল, ওডিশি নৃত্যশিল্পী প্রতিমা।

১৯৬৯ সালে ২১ বছর বয়সে প্রতিমা বিয়ে করেন অভিনেতা কবীর বেদীকে। দু’জনেই ছিলেন মুক্তচিন্তার মানুষ। ফলে শুরু থেকেই তাঁদের সম্পর্ক সংবাদমাধ্যমের নজরে ছিল। তাঁদের সম্পর্কের বিপক্ষে ছিল দু’জনের পরিবারই। তবে শেষমেশ পরিবারের অমতেই তাঁরা প্রথমে একত্রবাস করতে শুরু করেন। ষাটের দশকের শেষদিকে একত্রবাস বিষয়টাই ছিল ভারতীয় সমাজে প্রায় ‘নিষিদ্ধ’ ব্যাপার!

তবু সেই প্রথা ভাঙতে বিন্দুমাত্র দ্বিধা করেননি প্রতিমা। কিছুদিন একত্রবাসের পরে তাঁরা বিয়ে করেন। তাঁদের বিয়েটাও ছিল ‘ওপেন ম্যারেজ’। খোলাখুলি শর্তে বিয়ে করেছিলেন প্রতিমা ও কবীর দু’জনেই। শর্ত ছিল, কেউ কারও ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করবেন না। বিয়ে হলেও তাঁরা অন্য সম্পর্কে জড়িয়ে পড়তেই পারেন। সে ব্যাপারেও কেউ কাউকে বাধা দেবেন না। যদিও সেই বিয়ে মাত্র পাঁচ বছর টিকেছিল। তবে দুই সন্তানের স্বার্থে তাঁরা নিজেদের মধ্যে বন্ধুত্ব বজায় রেখেছিলেন।

প্রতিমা ছিলেন নিজের শর্তে জীবনযাপন করা একজন নারী। সামাজিক রীতিনীতি, পোশাক, সম্পর্ক বা ব্যক্তিগত মতামত— কোনও ক্ষেত্রেই তিনি প্রচলিত নিয়ম মানতেন না। ১৯৭৪ সালে একটি চলচ্চিত্র পত্রিকার প্রচারের জন্য মুম্বইয়ের জুহু বিচে সম্পূর্ণ নগ্ন হয়ে দৌড়েছিলেন প্রতিমা। রাতারাতি সাড়া ফেলেছিল এই ঘটনা। কেউ কেউ এটিকে নারীর স্বাধীনতার প্রতীক হিসেবে দেখেছিলেন। আবার অনেকেই কড়া সমালোচনা করেছিলেন। এই ঘটনার পরে স্বামী কবীরের সঙ্গেও মতপার্থক্য দেখা দিয়েছিল তাঁর। সেই বছরেই তাঁদের বিবাহবিচ্ছেদ হয়।

একজন নারী হিসাবে প্রতিমা এমন একটা সময়ে দুঃসাহসিক সব কাণ্ড বাধিয়েছেন, যখন এ দেশে নারীস্বাধীনতার ঢেউ সে ভাবে এসে পড়েনি। এর বছর কুড়ি আগে (১৯৪৯) ফরাসি সমাজতত্ত্ববিদ ও দার্শনিক সিমঁ দ্যু বোভোয়ার লেখা বই ‘দ্য সেকেন্ড সেক্স’ ঝড় তুলেছে পশ্চিমি দুনিয়ায়। নারীবাদের মর্মকথা নিয়ে লেখা সেই বইয়ের বার্তা এসে পৌঁছেছে এ দেশের বিদগ্ধমহলেও। কিন্তু দেশের সমাজে তা নিয়ে বিন্দুমাত্র মাথাব্যথা ছিল না। সেই আবহে প্রতিমার সেই সব প্রথাভাঙা কর্মকাণ্ডকে নারীস্বাধীনতার দিকচিহ্ন হিসাবেও দেখা হয়।

নিজের বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়েও রাখঢাক করেননি প্রতিমা। পরে নিজের লেখায় এবং সাক্ষাৎকারে স্বীকার করেছিলেন, বিবাহিত অবস্থায় তিনি অন্য এক ব্যক্তির প্রেমে পড়েছিলেন। এই স্বীকারোক্তি সেই সময়ে ব্যাপক আলোচনার বিষয় হয়ে ওঠে। অনেকের মতে, এই সম্পর্কই তাঁদের দাম্পত্যভাঙনের অন্যতম কারণ ছিল। অন্য দিকে, বিচ্ছেদের সময় কবীরের সঙ্গে অভিনেত্রী পরবীন বাবীর ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে বলিপাড়ায় জোর গুঞ্জন শুরু হয়। পরে দু’জনেই প্রকাশ্যে সম্পর্কের কথা স্বীকার করেছিলেন।

সত্তরের দশকের মাঝামাঝি সময়ে কবীর-প্রতিমার বিবাহবিচ্ছেদ হয়। সেই সময় বলিউডে তারকাদের ব্যক্তিগত জীবন এতটা প্রকাশ্যে আসত না। ফলে বিবাহবিচ্ছেদের আলোচনা ছিল সেই সময়ের অন্যতম বড় খবর।

স্বামী-স্ত্রীর সম্পর্ক শেষ হলেও সন্তানদের দায়িত্ব পালনের ক্ষেত্রে দু’জনেই দায়িত্ব সমান ভাবে পালন করেছিলেন। বিভিন্ন সাক্ষাৎকারে কবীর জানিয়েছেন, মতপার্থক্য থাকলেও প্রতিমার প্রতি তাঁর সম্মান কখনও পুরোপুরি নষ্ট হয়নি।

বিবাহবিচ্ছেদের পরে প্রতিমা অভিনয় ও মডেলিং থেকে অনেকটাই সরে গিয়েছিলেন। পরবর্তী কালে ওডিশি নৃত্যের সাধনায় নিজেকে সম্পূর্ণ নিয়োজিত করেন। ওডিশি নৃত্যগুরু কেলুচরণ মহাপাত্রের কাছে শিক্ষা নিতে শুরু করেন। পরে তিনি ‘নৃত্যগ্রাম’ প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ শাস্ত্রীয় নৃত্যকেন্দ্র হিসেবে পরিচিত। অথচ, এই প্রতিমাই একসময় ধ্রুপদী নাচ পছন্দ করতেন না। কিন্তু এক দিন কেলুচরণের নাচের ক্লাসে গিয়ে তিনি মুগ্ধ হয়ে যান। তার পরেই নাচ শিখতে শুরু করেন।

বিতর্ক, আলোচনা, সমালোচনা কখনও পিছু ছাড়েনি প্রতিমার। ১৯৯৭ সালে প্রতিমা-কবীরের ছেলে সিদ্ধার্থের আকস্মিক মৃত্যু আবার আলোচনার সৃষ্টি করে। দীর্ঘদিন মানসিক অবসাদের সঙ্গে লড়াই করে নিজেকে শেষ করে দেওয়ার পথ বেছে নিয়েছিলেন সিদ্ধার্থ। এই মৃত্যু কবীর ও প্রতিমা— দু'জনের জীবনেই অপূরণীয় শূন্যতা তৈরি করে।

ছেলের মৃত্যুর এক বছর পরে অর্থাৎ ১৯৯৮ সালে কৈলাস-মানস সরোবর যাওয়ার পথে উত্তরাখণ্ডের মালপা এলাকায় ভয়াবহ ভূমিধসে প্রতিমার মৃত্যু হয়। তাঁর দেহও খুঁজে পাওয়া যায়নি। এই দুর্ঘটনা সারা দেশে আলোড়ন ফেলেছিল।

প্রতিমা সারাজীবন ধরে সমাজের বাঁধাগতের নিয়মগুলো ভেঙেছেন নিজের মতো করে। নিজের লেখা ‘টাইমপাস: দ্য মেমোয়ার্স অফ প্রতিমা বেদী’ বইয়ে প্রতিমা লিখেছেন, ‘আমি স্বামীর কাছে সীতা হতে পারিনি, প্রেমিকদের কাছে রাধা হতে পারিনি। ছেলেমেয়ের কাছে যশোদা হতে পেরেছি কি না, তা নিয়েও যথেষ্ট সন্দেহ আছে আমার। সত্যি কথা বলতে গেলে, এই পার্থিব জগতে আমি পুরো ব্যর্থ।’ নিজেকে নিয়ে এমন কথা প্রতিমাই বলতে পারেন।

প্রতিমার মেয়ে পূজা বেদী পরে বলিউডের অভিনেত্রী হন। মডেলিংও করেছেন। পূজা এক সাক্ষাৎকারে বলেছিলেন, মা যখন নগ্ন হয়ে জুহুর বিচে হেঁটেছিলেন, তখন পূজার বয়স মাত্র পাঁচ। স্কুলে পড়ছে। প্রতিমার খবরটা নিয়ে সংবাদপত্রে হইচই হতেই এক দিন মেয়ে পূজা এসে মাকে বলেছিল, স্কুলে তার সহপাঠীরা তাকে শুনিয়ে শুনিয়ে বলেছে, তার মা নাকি নগ্ন হয়ে সমুদ্রের ধারে ঘুরেছে। মেয়ের কথা শুনে শান্ত গলায় প্রতিমা বলেছিলেন, এটা তাঁর নিজের জীবন, নিজের মতো করে যাপন করছেন। সে (পূজা) যখন বড় হবে, সে-ও নিজের জীবন নিজের মতো করে যাপন করবে। কেউ বারণ করবে না।

সারাটা জীবন কেটেছে বিতর্কে। নিজেকে কখনওই শান্ত ঘরোয়া কোণে সীমাবদ্ধ রাখেননি। বার বার নতুন কিছুর পিছনে ছুটেছেন, শত বিতর্ক সত্ত্বেও। জীবের শেষ দিকে সব কিছু ছেড়ে আধ্যাত্মিক পথের সন্ধানে বেরিয়েছিলেন। প্রতিমা গুপ্ত থেকে, প্রতিমা বেদী। তার পরে প্রতিমা গৌরী নাম নেন। শেষ জীবনটা হিমালয়ের কোলে থাকতে চেয়েছিলেন। সেখানে যাওয়ার আগে, ১৯৯৮ সালে এক সাক্ষাৎকারে প্রতিমা বলেছিলেন, হিমালয়ই হবে তাঁর শেষ আশ্রয়।

এর পরে ওই বছরেই অগস্ট মাসে তিনি মানস সরোবরের পথে রওনা দেন কিছু তীর্থযাত্রীর সঙ্গে। পথে পিথোরাগড়ের কাছে মালপা এলাকায় তুমুল ভূমিধসে হারিয়ে যান প্রতিমা। পরে তাঁর সঙ্গে থাকা জিনিসপত্র উদ্ধার হলেও তাঁর দেহের খোঁজ মেলেনি। বরফের নীচে এ ভাবেই ঢাকা পড়ে যায় বিতর্কিত এক জীবন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে  ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক

নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক