ঢাকা , সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ , ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসিক মেয়র হিসেবে দেখতে চায় দলের নেতা-কর্মীরা মহানগর বিএনপি নেতা রবিউল আলম মিলুকে চাঁদা বন্ধের দাবীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ রাসিকের উদ্যোগে মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালিত অধিকার আদায়ের সংগ্রামে একুশ আমাদের পাথেয়, বিভাগীয় কমিশনার নগরীতে ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেফতার শিশু গৃহকর্মীকে গরম খুন্তির ছ্যাঁকা, চিকিৎসক গ্রেপ্তার রামুতে হাতকড়া পরেই মায়ের জানাজায় দুই ভাই মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৪ ঘণ্টায় শতাধিক হাতবোমা বিস্ফোরণ কোমরে রশি নিয়ে বাবার জানাজায় ছাত্রদল নেতা সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে সরকার: তথ্যমন্ত্রী ভরদুপুরে গুলি করে ৩ লাখ টাকা ছিনতাই চাঁদাবাজি ঠেকাতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের কঠোর বার্তা আইজিপির ১২ মার্চ,বসছে সংসদ নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার- ৩ প্রবীণ নেতাকে সাহায্য করে প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা আসাদ নিয়ামতপুরে ব্যাডেন পাওয়েলের জন্মবার্ষিকী পালন নোয়াখালীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই ​রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটি নিয়ে বিক্ষোভ: ত্যাগীদের বাদ দিয়ে টাকার বিনিময়ে ফ্যাসিস্ট পুনর্বাসন অভিযোগ শীতে আসে গরম পড়লেই চলে যায় পাখির কলকাকলিতে মুখর রাণীশংকৈলে রামরায় দিঘী শান্তির সিংড়া গড়তে সকলের সহযোগিতা চাইলেন নবনির্বাচিত এমপি অধ্যক্ষ আনু

দাঁড়িপাল্লা প্রতীকসহ নিবন্ধন ফিরে পেলো জামায়াত

  • আপলোড সময় : ২৪-০৬-২০২৫ ০৯:৩৮:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৫ ০৯:৩৮:৪২ অপরাহ্ন
দাঁড়িপাল্লা প্রতীকসহ নিবন্ধন ফিরে পেলো জামায়াত ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচন কমিশনে (ইসি) রাজনৈতিক দল হিসেবে তাদের নিবন্ধন ফিরে পেয়েছে। সেই সাথে দলটি তাদের পুরনো প্রতীক দাঁড়িপাল্লাও ফিরে পেলো।

মঙ্গলবার (২৪ জুন) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে তা জানানো হয়েছে।

জামায়াতের প্রতীক ও নিবন্ধন ফিরিয়ে দিয়ে ইসির প্রজ্ঞাপন।
প্রজ্ঞাপনে বলা হয়, যেহেতু Representation of the People Order, 1972 এর আওতায় রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য উক্ত আদেশের Article 90B এর শর্তানুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী নামীয় দল কর্তৃক নিবন্ধনের আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নামীয় দলকে নির্বাচন কমিশন সচিবালয়ের ০৫ নভেম্বর ২০০৮/২১ কার্তিক ১৪১৫ তারিখের নিকস/প্র-৩/রাদ/৫(৪৪) /২০০৮/১১৪১ সংখ্যক প্রজ্ঞাপনমূলে নিবন্ধন প্রদান করা হইয়াছিল (নিবন্ধন নম্বর-০১৪, তারিখ: ০৪ নভেম্বর ২০০৮); এবং যেহেতু বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিট পিটিশন নম্বর- 630 of 2009 এর প্রদত্ত রায়ের সূত্রে নির্বাচন কমিশন সচিবালয়ের ১৩ কার্তিক ১৪২৫/২৮ অক্টোবর ২০১৮ তারিখের ১৭.০০.০০০০.০২৫.৫০.০৫৮.০৮-৬৮৯ সংখ্যক প্রজ্ঞাপনমূলে বাংলাদেশ জামায়াতে ইসলামী এর নিবন্ধন বাতিল করা হয়; এবং যেহেতু Civil Appeal No. 139 of 2013 with Civil Petition For Leave To Appeal No. 3112 of 2013 এ আপিল বিভাগ কর্তৃক হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিট পিটিশন নম্বর- 630 of 2009 এর প্রদত্ত রায় বাতিলপূর্বক দলটির নিবন্ধন পুনর্বহালের আদেশ প্রদান করা হইয়াছে; সেহেতু সুপ্রিম কোর্টের আপিল বিভাগের Civil Appeal No. 139 of 2013 with Civil Petition For Leave To Appeal No. 3112 of 2013 এর প্রদত্ত রায়ের প্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নামীয় দলের নিবন্ধন বাতিলের বিষয়ে নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত ২৮ অক্টোবর ২০১৮ তারিখের ১৭.০০.০০০০.০২৫.৫০.০৫৮.০৮-৬৮৯ নম্বর প্রজ্ঞাপনটি এতদ্বারা বাতিলক্রমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন দলীয় প্রতীকসহ পুনর্বহাল করা হইলো।

প্রসঙ্গত, এক-এগারোর সময় ২০০৮ সালের ৪ নভেম্বর জামায়াতকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেয় ইসি। পরে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতায় আসার পরের বছর বাংলাদেশ তরীকত ফেডারেশনের তৎকালীন সেক্রেটারি সৈয়দ রেজাউল হক চাঁদপুরীসহ কয়েকজন ওই নিবন্ধন দেয়ার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন।

২০০৯ সালে করা ওই রিটের ওপর শুনানি শেষে ২০১৩ সালের ১ আগস্ট জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধে একই বছর দলটি আপিল দায়ের করে। পরে ২০২৩ সালের ১৯শে নভেম্বর আপিলকারী উপস্থিত না থাকায় মামলাটি খারিজ করে আদেশ দেয় আপিল বিভাগ।

পরের বছর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এই মামলায় দেরি মার্জনা করে আপিল ও লিভ টু আপিল পুনরুজ্জীবিত চেয়ে দলটির পক্ষ থেকে পৃথক আবেদন করা হয়। শুনানির পর গত ২২ অক্টোবর আপিল বিভাগ আবেদন মঞ্জুর (রিস্টোর) করে আদেশ দেন।

এরপর জামায়াতের আপিল ও লিভ টু আপিল শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকায় ওঠে। কয়েকদফা শুনানি শেষে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায় বাতিল করে আপিল বিভাগ দলটির নিবন্ধন ফিরিয়ে দিতে ইসিকে নির্দেশ দেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাসিক মেয়র হিসেবে দেখতে চায় দলের নেতা-কর্মীরা মহানগর বিএনপি নেতা রবিউল আলম মিলুকে

রাসিক মেয়র হিসেবে দেখতে চায় দলের নেতা-কর্মীরা মহানগর বিএনপি নেতা রবিউল আলম মিলুকে