সপ্তাহান্তের ছুটিতে ওটিটি-তে ডুব দেন চলচ্চিত্রপ্রেমীরা। থ্রিলার থেকে কমেডি, নানা স্বাদের ছবি ও সিরিজ় তাঁদের হাতের মুঠোয়। এই সপ্তাহে যা যা মুক্তি পাচ্ছে, তার মধ্যে একটি ছবি নিয়ে হয়েছে বিতর্ক। রয়েছে ব্ল্যাক কমেডি ঘরানার ছবিও। এই সপ্তাহে নতুন কী কী দেখবেন ওটিটি-তে?
পিদ্দী:
পরিচালক বুচী বাবু সানার ছবি ‘পিদ্দী’। মুখ্য চরিত্রে রাম চরণ ও জাহ্নবী কপূর। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে গত ৪ জুন। ‘স্পোর্টস অ্যাকশন ড্রামা’ ঘরানার ছবি। প্রেক্ষাগৃহে মুক্তির পরে এই ছবি নিয়ে বিস্তর বিতর্ক হয়। ১৯৮০-র দশকের গ্রামীণ অন্ধ্রপ্রদেশকে কেন্দ্র করে নির্মিত এই ছবি। যদিও এই ছবিতে নারী চরিত্রের দৃশ্যায়ন নিয়ে প্রশ্ন ওঠে। খোদ জাহ্নবী কপূরও ঘুরিয়ে এই ছবিতে তাঁর চরিত্রায়ন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তবে বক্সঅফিসে ভাল ফল করে এ বার এই ছবি মুক্তি পাচ্ছে নেটফ্লিক্সে।
পরীমালা অ্যান্ড কো:
পাণ্ডীরাজ পরিচালিত এই ছবি তামিল ভাষায় তৈরি ‘ব্ল্যাক কমেডি’ ঘরানার। এই ছবিতে দীর্ঘ কুড়ি বছর ফের একসঙ্গে কাজ করতে চলেছেন জয়রাম ও ঊর্বশী। যদিও ‘কান্তারা ২’ ছবির পর জয়রাম হিন্দি বলয়ের দর্শকের কাছে পরিচিত মুখ। এক পরিবারের সবচেয়ে ছোট মেয়েকে হেনস্থার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া গেলে সেখান থেকে ঘোরে গল্পের মোড়। ১০ জুলাই থেকে ছবিটি জ়ি ফাইভে দেখা যাবে।
বাল্টি:
কবাডি খেলাকে কেন্দ্র করে নির্মিত এই মলয়ালম অ্যাকশন ঘরানার ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শেন নিগম। ২০২৫ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। প্রায় এক বছর পরে ওটিটি-তে আসছে ‘বাল্টি’। শেনের চরিত্র উদয়ন এক জন প্রভাবশালী অর্থলগ্নিকারীর সঙ্গে জড়িয়ে পড়ে এবং তার পর থেকে পরিস্থিতি দ্রুত খারাপ হতে থাকে। ১০ জুলাই থেকে সোনি লিভে দেখা যাবে ‘বাল্টি’।
ল্যান্ড অফ ফুটবল:
এই মুহূর্তে ফুটবল বিশ্বকাপের জ্বরে কাঁপছে গোটা দুনিয়া। এমন সময়ে কেরলের লোকেদের ফুটবলের প্রতি ভালবাসার গল্প নিয়ে আসছেন পরিচালক হাসিফ হাকিম। খেলাধুলা কী ভাবে কেরলের মানুষের সংস্কৃতির সঙ্গে জুড়ে রয়েছে, সেটাই এই তথ্যচিত্রে তুলে ধরেছেন পরিচালক। ছবিটি দেখা যাবে জিয়ো হটস্টারে।
ইক্কা:
‘ধুরন্ধর’ মুক্তি পাওয়ার পর থেকে তিনি নতুন ভাবে সাফল্যের স্বাদ পেয়েছেন। ‘রহমান ডাকাত’-এর চরিত্রে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন। এ বার ওটিটি-র পর্দায় অক্ষয় খন্না। ‘কোর্টরুম ড্রামা’ ঘরানার ছবিতে উকিলের চরিত্রে রয়েছেন সানি দেওল। এ ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তিলোত্তমা সোম ও দীয়া মির্জ়াকে।

তামান্না হাবিব নিশু