ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬ , ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্তঃসত্ত্বা দীপিকাকে সব সময় আগলাচ্ছেন শাহরুখ! সান্তাহারে জায়গা বিরোধে বিএনপি নেতা ইকবাল হোসেনকে কুপিয়ে আহত পাবনায় ইয়াং জার্নালিস্টের বৃক্ষরোপণ তানোরে সাব-রেজিষ্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারী দলিল লেখক ও নকল নবিসদের সঙ্গে এমপির মতবিনিময় ​পীরগঞ্জে অগ্নিকাণ্ডে ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন বিতরণ গুরুদাসপুরে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মতিন ও সম্পাদক এহসান দুই বছর পর বড় পর্দায় ফিরছেন মৌসুমী, ১৫ মে মুক্তি পাচ্ছে ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে উদ্ধার হারানো ল্যাপটপ ব্যাগ, মালিককে ফেরত দিল আরএমপি দুর্গাপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যেভাবে ইরানে পৌঁছাচ্ছে স্টারলিংক ইন্টারনেট এআই অপব্যবহার ঠেকাতে আইনি পদক্ষেপ নিলেন টেইলর সুইফট হরমুজ হবে মার্কিন ‘জলদস্যুদের’ কবরস্থান: ইরান ট্রাফিক লঙ্ঘন সিসি ক্যামেরায় শনাক্ত, ই-প্রসিকিউশন ব্যবস্থায় যাচ্ছে নোটিশ ঈদে নতুন রূপে আসছেন পূজা চেরি ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ দিয়ে ফিরছেন মৌসুমী সিংড়ায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আনু হাট থেকে কেনা শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার মেয়েকে নিয়ে মালদ্বীপে ছুটি উপভোগ সিদ্ধার্থ-কিয়ারার

ফের হামলা হলে যুক্তরাষ্ট্রকে ‘ঐতিহাসিক শিক্ষা’ দেবে ইরান: আইআরজিসি প্রধানের সতর্কবার্তা

  • আপলোড সময় : ২৪-০৬-২০২৫ ০৯:৩৭:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৫ ০৯:৩৭:০১ অপরাহ্ন
ফের হামলা হলে যুক্তরাষ্ট্রকে ‘ঐতিহাসিক শিক্ষা’ দেবে ইরান: আইআরজিসি প্রধানের সতর্কবার্তা ছবি: সংগৃহীত
ইরানের বিরুদ্ধে নতুন করে যেকোনো আগ্রাসন হলে যুক্তরাষ্ট্রকে ‘ঐতিহাসিক শিক্ষা’ দেয়া হবে বলে সতর্ক করেছেন ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর।

ইরানের সশস্ত্র বাহিনী কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর মেজর জেনারেল পাকপুর এক বার্তায় এই সতর্কবার্তা দেন।
 
এ হামলাকে মার্কিন বিমান বাহিনী সেন্ট্রাল কমান্ডের অগ্রবর্তী সদর দফতর হিসেবে কাজ করে এমন ঘাঁটিতে একটি শক্তিশালী এবং বিধ্বংসী হামলা হিসেবে বর্ণনা করেছে ইরানি বাহিনী।  

গেল রোববার সকালে ইরানের উত্তর-মধ্য এবং মধ্যাঞ্চলে অবস্থিত তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে কাতারে অবস্থিত ওই মার্কিন ঘাঁটিতে হামলা চালায় তেহরান। 
 
আইআরজিসির কমান্ডার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘বোকা’ এবং ‘অজ্ঞ’ বলেও বর্ণনা করেছেন। তার মতে, ইরানের বিরুদ্ধে হামলার নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প, যার ফলে পাল্টা হামলা চালানো হয়।
 
ইরানের মাটিতে নতুন করে মার্কিন আগ্রাসনের ‘সম্ভাব্য প্রতিক্রিয়া’ সম্পর্কে তিনি বলেন, এ ধরনের দুঃসাহসিক কাজ আরও বেশি চূর্ণবিচূর্ণ এবং অনুশোচনাপ্রসূত প্রতিক্রিয়ার মুখোমুখি হবে, যা ইতিহাসের জন্য একটি শিক্ষা হিসেবে কাজ করবে। 

ইসরাইলি সরকারের প্রতি ওয়াশিংটনের অবিচল সমর্থনের সাথে সামঞ্জস্য রেখে ট্রাম্পের আগ্রাসনের নির্দেশ (ইরানে) দেয়ার সিদ্ধান্তের নিন্দাও জানান পাকপুর।
 
তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্টের এই ধরনের প্রচেষ্টা ‘ইসরাইলি শাসনব্যবস্থা টিকিয়ে রাখার জন্য যুক্তরাষ্ট্রের জনগণের স্বার্থ এবং নিরাপত্তা বিসর্জন দেয়ার শামিল’। সূত্র: প্রেস টিভি

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের

কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের