সিরাজগঞ্জের সলঙ্গা থানার হরিণচড়া এলাকায় মাদকবিরোধী অভিযানে ৩০৬ বোতল নিষিদ্ধ সিরাপ, নগদ অর্থ ও একটি মাইক্রোবাসসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১২।
র্যাব-১২ সূত্রে জানা যায়, বুধবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে র্যাব-১২ সদর কোম্পানির একটি আভিযানিক দল সলঙ্গা থানাধীন হরিণচড়া গ্রামে ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশে মাদক পরিবহনের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২৬২ বোতল ফেয়ারডিল ও ৪৪ বোতল স্ক্যাফ সিরাপ, মাদক বিক্রির কাজে ব্যবহৃত নগদ ১৪ হাজার টাকা এবং একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মুসলিম নগর এলাকার মো. রবিউল ইসলাম (৫৪), পিতা: মৃত মসলেম মণ্ডল এবং একই থানার মিলেরপাড় এলাকার মো. তহিদুল ইসলাম (৩৮), পিতা: মৃত আসাদুল মেকার।
র্যাব জানায়,জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ফেয়ারডিল ও স্ক্যাফ সিরাপ মাইক্রোবাসে বহন করে ঢাকা-সহ দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক