ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সন্তানের আশায় করেছেন ৪ বিয়ে, অবশেষে মা হলেন অভিনেত্রী কারাগার থেকে পালিয়েছে হাজতি আর্জেন্টিনাকে হারানোর স্বপ্ন দেখছে সুইৎজ়ারল্যান্ড, মেসিদের উদ্দেশে কোচ বললেন, ‘ওদের কাঁপিয়ে দেব’ শরীরের নিম্নাঙ্গে অতিরিক্ত চর্বি জমে রয়েছে দেবিনার মতো? কোন রোগে আক্রান্ত জানেন কি জুহু বিচের নগ্ন দৌড় থেকে বিবাহবহির্ভূত সম্পর্ক, উদ্ধার করা যায়নি তাঁর মৃতদেহ নিজেকেই দিয়েছেন উভকামী তকমা, গৌরবের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর কী পরিকল্পনা আকাঙ্ক্ষার? রাণীনগরে লক্ষাধীক টাকার নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল জব্দ মাঝ-আকাশে হামলার আশঙ্কায় ট্রাম্প! ‘ইরানের হিট লিস্টে এক নম্বরেই রয়েছি’ মান্দায় বজ্রপাতে কৃষকের মৃত্যু কুয়েত, বাহরিন, কাতারে হামলার পরে ইরানের নিশানায় জর্ডন! রাণীনগরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু ভুল ওষুধ প্রয়োগ করায় ডুবির বিলে মাছের মড়ক ১০ লাখ টাকার ক্ষতি জুতোর গোড়ালির কাছে কাটা! কেন এমন জুতো পরে বিশ্বকাপে খেলছেন কিছু ফুটবলার কাটাখালী থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী আজিম সিদ্দিক গ্রেফতার জাহ্নবী-রাম চরণের বিতর্কিত ‘পিদ্দী’ এ বার ওটিটিতে, বিশ্বকাপের আবহে রয়েছে ফুটবল নিয়ে তথ্যচিত্রও সুগার নিয়ন্ত্রণে রসুনও হতে পারে মহৌষধ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩ কক্সবাজারের মোহাম্মদ আলী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার সলঙ্গায় বিপুল পরিমান নিষিদ্ধ সিরাপসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার, মাইক্রোবাস জব্দ ‘মদ ও জুয়া নিষিদ্ধকরণ’ বিলসহ দুটি বেসরকারি বিল প্রত্যাহার

এবার সুখবর পেলেন মিশরের কোচ

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৬ ০৭:৪৩:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৬ ০৭:৪৩:২৪ অপরাহ্ন
এবার সুখবর পেলেন মিশরের কোচ এবার সুখবর পেলেন মিশরের কোচ
আর্জেন্টিনার বিপক্ষে ঐতিহাসিক লড়াই এবং এবারের বিশ্বকাপে মিশরের দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন দলটির প্রধান কোচ হোসাম হাসান। তার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)। নতুন চুক্তি অনুযায়ী ২০৩০ সাল পর্যন্ত ফারাওদের ডাগআউটে দেখা যেতে পারে অভিজ্ঞ এই কোচকে।

বুধবার (৮ জুলাই) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে মিশরের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। ইএফএ সভাপতি হ্যানি আবু রিদা জানান, অ্যাসোসিয়েশনের পরিচালনা পর্ষদ প্রধান কোচ হোসাম হাসান এবং দলের পরিচালক ইব্রাহিম হাসানের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তটি সানন্দে অনুমোদন করেছে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন চুক্তির আওতায় আগামী চার বছর মিশর জাতীয় দলের দায়িত্বে থাকবেন হোসাম হাসান। যদিও এবারের বিশ্বকাপে কোনো আনুষ্ঠানিক চুক্তি ছাড়াই দলটির কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। গত ফেব্রুয়ারিতে তার আগের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর বিশ্বকাপের আগে নতুন করে চুক্তি নবায়ন করেনি ফেডারেশন।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে মিশরের প্রধান কোচের দায়িত্ব নেওয়ার পর থেকেই দলের পারফরম্যান্সে বড় ধরনের পরিবর্তন আনেন ৫৯ বছর বয়সী এই কোচ। তার অধীনে ২০২৫ সালের আফ্রিকা কাপ অব নেশনসের সেমিফাইনালে ওঠে মিশর। এবারের বিশ্বকাপে এসে হোসাম হাসানের অধীনে আরও বড় সাফল্য পায় ফারাওরা। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো জয় পাওয়ার পাশাপাশি প্রথমবার নকআউট পর্বে খেলার কৃতিত্ব অর্জন করে দলটি।

গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নেয় মিশর। এরপর বেলজিয়াম ও ইরানের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে দারুণ লড়াই করে ড্র করে তারা। এর মাধ্যমে গ্রুপ রানার্সআপ হয়ে জায়গা করে নেয় নকআউট পর্বে। শেষ বত্রিশের লড়াইয়ে অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার ফাইনালের স্বপ্ন আরও উজ্জ্বল করে মিশর। এরপর শেষ ষোলোর ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে হোসাম হাসানের কৌশল নজর কাড়ে। ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থেকে আর্জেন্টিনাকে চরম চাপে রেখেছিল আফ্রিকার দলটি। তবে শেষ পর্যন্ত ৩-২ গোলের ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় তাদের।

মিশরের এমন সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছেন হোসাম হাসান। ২০২৪ সালে দায়িত্ব নেওয়ার পর তিনি দলের মধ্যে নতুন আত্মবিশ্বাস তৈরি করেন এবং আন্তর্জাতিক মঞ্চে মিশরকে প্রতিযোগিতামূলক অবস্থানে নিয়ে আসেন। কোচ হওয়ার আগে হোসাম হাসান নিজেও ছিলেন মিশরীয় ফুটবলের অন্যতম বড় তারকা। খেলোয়াড়ি জীবনে ১৭৭টি আন্তর্জাতিক ম্যাচে ৬৯ গোল করেছেন তিনি। এখনো মিশরের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন এই কিংবদন্তি। খেলোয়াড় ও কোচ দুই ভূমিকাতেই মিশরের ফুটবলে অবদান রাখা হোসাম হাসানকে সেই সাফল্যের স্বীকৃতি হিসেবেই দীর্ঘমেয়াদে দায়িত্বে রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তিন দিনের সরকারি সফরে শুক্রবার রাজশাহীতে আসছেন ভূমিমন্ত্রী

তিন দিনের সরকারি সফরে শুক্রবার রাজশাহীতে আসছেন ভূমিমন্ত্রী