ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহসিন কৃষি ঘরের ৫০ হাজার টাকা জরিমানা সন্তানের আশায় করেছেন ৪ বিয়ে, অবশেষে মা হলেন অভিনেত্রী কারাগার থেকে পালিয়েছে হাজতি আর্জেন্টিনাকে হারানোর স্বপ্ন দেখছে সুইৎজ়ারল্যান্ড, মেসিদের উদ্দেশে কোচ বললেন, ‘ওদের কাঁপিয়ে দেব’ শরীরের নিম্নাঙ্গে অতিরিক্ত চর্বি জমে রয়েছে দেবিনার মতো? কোন রোগে আক্রান্ত জানেন কি জুহু বিচের নগ্ন দৌড় থেকে বিবাহবহির্ভূত সম্পর্ক, উদ্ধার করা যায়নি তাঁর মৃতদেহ নিজেকেই দিয়েছেন উভকামী তকমা, গৌরবের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর কী পরিকল্পনা আকাঙ্ক্ষার? রাণীনগরে লক্ষাধীক টাকার নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল জব্দ মাঝ-আকাশে হামলার আশঙ্কায় ট্রাম্প! ‘ইরানের হিট লিস্টে এক নম্বরেই রয়েছি’ মান্দায় বজ্রপাতে কৃষকের মৃত্যু কুয়েত, বাহরিন, কাতারে হামলার পরে ইরানের নিশানায় জর্ডন! রাণীনগরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু ভুল ওষুধ প্রয়োগ করায় ডুবির বিলে মাছের মড়ক ১০ লাখ টাকার ক্ষতি জুতোর গোড়ালির কাছে কাটা! কেন এমন জুতো পরে বিশ্বকাপে খেলছেন কিছু ফুটবলার কাটাখালী থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী আজিম সিদ্দিক গ্রেফতার জাহ্নবী-রাম চরণের বিতর্কিত ‘পিদ্দী’ এ বার ওটিটিতে, বিশ্বকাপের আবহে রয়েছে ফুটবল নিয়ে তথ্যচিত্রও সুগার নিয়ন্ত্রণে রসুনও হতে পারে মহৌষধ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩ কক্সবাজারের মোহাম্মদ আলী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার সলঙ্গায় বিপুল পরিমান নিষিদ্ধ সিরাপসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার, মাইক্রোবাস জব্দ

বিশ্ববাজারে জ্বালানির দাম আরও বাড়লো

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৬ ০৭:৩০:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৬ ০৭:৩০:১৭ অপরাহ্ন
বিশ্ববাজারে জ্বালানির দাম আরও বাড়লো বিশ্ববাজারে জ্বালানির দাম আরও বাড়লো
ইরানে নতুন করে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ফের বেড়েছে। মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার শঙ্কায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে এ ঊর্ধ্বগতি দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৯টা ৫২ মিনিট পর্যন্ত আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ৮৬ সেন্ট বা ১ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৭৮ দশমিক ৮৮ ডলারে ওঠে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড ফিউচারের দাম ৮৫ সেন্ট বা ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৭৪ দশমিক ৩৭ ডলারে পৌঁছায়।

ইরানের কয়েকটি শহরে নতুন করে হামলার পর ট্রাম্প জানিয়েছেন, তেহরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে। এছাড়াও, বিশ্ববাজারে ইরানের তেল বিক্রির সুবিধা তুলে নেয় যুক্তরাষ্ট্র। এর জেরে অস্থিরতা শুরু হয়েছে বৈশ্বিক জ্বালানি খাতে। হরমুজ প্রণালি চালু না হওয়ার শঙ্কায় লাফিয়ে বাড়ছে তেলের দাম।

বাজার বিশ্লেষণ প্রতিষ্ঠান আইজির বিশ্লেষক টনি সাইকামোর রয়টার্সকে বলেন, সাম্প্রতিক উত্তেজনার কারণে আপাতত হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো আরও সতর্ক অবস্থান নেবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন করে সংঘাতের জেরে যুক্তরাষ্ট্রে উচ্চ মুদ্রাস্ফীতি এবং সুদের হার বাড়ার উদ্বেগ দেখা দিয়েছে। এরে জেরে আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণ ও রুপার দাম। মূল্যবান ধাতু স্বর্ণকে মুদ্রাস্ফীতির বিরুদ্ধে একটি সুরক্ষা হিসেবে বিবেচনা করা হয়। নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে মার্কেটে একদিনের ব্যবধানে স্বর্ণের দাম ১ দশমিক ৮ এবং রুপার দাম সাড়ে ৪ শতাংশ কমেছে।

নতুন করে ইরান-যুক্তরাষ্ট্রের হামলায় নেতিবাচক প্রভাব পড়েছে মার্কিন শেয়ার বাজারেও। যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারের প্রায় সব সূচকই নিম্নমুখী। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় কোম্পানি মাইক্রোসফট, অ্যামাজন এবং অ্যালফাবেটের শেয়ারের দরও কমেছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তিন দিনের সরকারি সফরে শুক্রবার রাজশাহীতে আসছেন ভূমিমন্ত্রী

তিন দিনের সরকারি সফরে শুক্রবার রাজশাহীতে আসছেন ভূমিমন্ত্রী