ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুগার নিয়ন্ত্রণে রসুনও হতে পারে মহৌষধ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩ কক্সবাজারের মোহাম্মদ আলী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার সলঙ্গায় বিপুল পরিমান নিষিদ্ধ সিরাপসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার, মাইক্রোবাস জব্দ ‘মদ ও জুয়া নিষিদ্ধকরণ’ বিলসহ দুটি বেসরকারি বিল প্রত্যাহার চৌদ্দগ্রামে র‌্যাব-বিজিবির যৌথ অভিযানে ৭০ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ আর্জেন্টিনা-মিশর ম্যাচ ঘিরে 'ফিফানিক' বিতর্ক, ফিফাকে ধুয়ে দিলেন তারকারা এবার সুখবর পেলেন মিশরের কোচ নগরীতে বিএসটিআইয়ের অভিযানে অনুমোদনহীন জন্মদিনের কেক প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে জরিমানা সারাদেশে যুবদলের প্রায় ৩০০ নেতা-কর্মীকে বহিষ্কার পাহাড়ধসে বিপর্যস্ত রাঙামাটি-চট্টগ্রাম সড়ক পরিষ্কার করেছে ছাত্রদল বিশ্ববাজারে জ্বালানির দাম আরও বাড়লো আল্লাহর কাছে যারা সবচেয়ে সম্মানিত মান্দায় বজ্রপাতে কৃষকের মৃত্যু কুষ্টিয়া হাসপাতাল থেকে ‘গায়েব’ দুর্ঘটনার শিকার ব্যক্তির পা নগরীতে গাঁজার গাছ, হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ চারজন মাদক কারবারী গ্রেফতার দাদার পেছন পেছন গিয়ে স্রোতে ভেসে গেল শিশু আগের দুই বিয়ে গোপন করায় স্ত্রীকে হত্যা করলেন তৃতীয় স্বামী হিলিতে ৬০ বছরের বৃদ্ধের বাড়িতে বিয়ের দাবিতে ৪৮ বছরের নারীর অনশন তিন দিনের সরকারি সফরে শুক্রবার রাজশাহীতে আসছেন ভূমিমন্ত্রী

মান্দায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৬ ০৭:২৫:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৬ ০৭:২৫:২৯ অপরাহ্ন
মান্দায় বজ্রপাতে কৃষকের মৃত্যু মান্দায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
নওগাঁর মান্দা উপজেলায় মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে ইসমাইল সরদার (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল আনুমানিক ৮টার দিকে উপজেলার প্রসাদপুর ইউনিয়নের এলেঙ্গা মৃধাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইসমাইল সরদার ওই গ্রামের মৃত তহির সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ইসমাইল সরদার নিজ জমিতে আমন মৌসুমের প্রস্তুতি হিসেবে ক্ষেতের আইল বাঁধার কাজ করছিলেন। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হলে তীব্র বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করতে গেলে দেখতে পান- বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শী কৃষক ছারউদ্দিন জানান, তিনিও পাশের জমিতে কাজ করছিলেন। সকাল আনুমানিক ৮টার দিকে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয়। পরে ঘটনাস্থলে গিয়ে ইসমাইল সরদারকে মাঠে পড়ে থাকতে দেখেন। তখনই তিনি বুঝতে পারেন, ইসমাইলের মৃত্যু হয়েছে।

প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মতিন মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে বজ্রপাতের বিকট শব্দ শোনার পর খবর পাই, ইসমাইল সরদার মাঠে কাজ করার সময় বজ্রপাতে মারা গেছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তিন দিনের সরকারি সফরে শুক্রবার রাজশাহীতে আসছেন ভূমিমন্ত্রী

তিন দিনের সরকারি সফরে শুক্রবার রাজশাহীতে আসছেন ভূমিমন্ত্রী