চট্টগ্রামের রাউজানে টানা বৃষ্টিতে নালায় তৈরি হওয়া স্রোতে ভেসে গিয়ে মোহাম্মদ মোস্তাকিম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৮ জুলাই) সন্ধ্যার দিকে উপজেলার ডাবুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত মোস্তাকিম ওই এলাকার মোহাম্মদ পারভেজের সন্তান।
স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা গণমাধ্যমকে জানান, মোস্তাকিম তার দাদা আনোয়ার হোসেনের পেছনে পেছনে একটি দোকানে যাচ্ছিল। পথে সড়কের পাশে পানি চলাচলের নালার কাছে পৌঁছালে টানা কয়েক দিনের বৃষ্টিতে সৃষ্ট প্রবল স্রোতে পড়ে যায় সে এবং কিছু দূর ভেসে যায়। পরে স্থানীয় এক অটোরিকশাচালক শিশুটিকে ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডাবুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াছমিন আক্তার গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অনলাইন ডেস্ক