ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সন্তানের আশায় করেছেন ৪ বিয়ে, অবশেষে মা হলেন অভিনেত্রী কারাগার থেকে পালিয়েছে হাজতি আর্জেন্টিনাকে হারানোর স্বপ্ন দেখছে সুইৎজ়ারল্যান্ড, মেসিদের উদ্দেশে কোচ বললেন, ‘ওদের কাঁপিয়ে দেব’ শরীরের নিম্নাঙ্গে অতিরিক্ত চর্বি জমে রয়েছে দেবিনার মতো? কোন রোগে আক্রান্ত জানেন কি জুহু বিচের নগ্ন দৌড় থেকে বিবাহবহির্ভূত সম্পর্ক, উদ্ধার করা যায়নি তাঁর মৃতদেহ নিজেকেই দিয়েছেন উভকামী তকমা, গৌরবের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর কী পরিকল্পনা আকাঙ্ক্ষার? রাণীনগরে লক্ষাধীক টাকার নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল জব্দ মাঝ-আকাশে হামলার আশঙ্কায় ট্রাম্প! ‘ইরানের হিট লিস্টে এক নম্বরেই রয়েছি’ মান্দায় বজ্রপাতে কৃষকের মৃত্যু কুয়েত, বাহরিন, কাতারে হামলার পরে ইরানের নিশানায় জর্ডন! রাণীনগরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু ভুল ওষুধ প্রয়োগ করায় ডুবির বিলে মাছের মড়ক ১০ লাখ টাকার ক্ষতি জুতোর গোড়ালির কাছে কাটা! কেন এমন জুতো পরে বিশ্বকাপে খেলছেন কিছু ফুটবলার কাটাখালী থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী আজিম সিদ্দিক গ্রেফতার জাহ্নবী-রাম চরণের বিতর্কিত ‘পিদ্দী’ এ বার ওটিটিতে, বিশ্বকাপের আবহে রয়েছে ফুটবল নিয়ে তথ্যচিত্রও সুগার নিয়ন্ত্রণে রসুনও হতে পারে মহৌষধ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩ কক্সবাজারের মোহাম্মদ আলী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার সলঙ্গায় বিপুল পরিমান নিষিদ্ধ সিরাপসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার, মাইক্রোবাস জব্দ ‘মদ ও জুয়া নিষিদ্ধকরণ’ বিলসহ দুটি বেসরকারি বিল প্রত্যাহার

৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে র‌্যাবের হাতে গ্রেপ্তার দেব চন্দ্র

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৬ ০৬:৫৮:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৬ ০৬:৫৮:৫৪ অপরাহ্ন
৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে র‌্যাবের হাতে গ্রেপ্তার দেব চন্দ্র ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে র‌্যাবের হাতে গ্রেপ্তার দেব চন্দ্র
রাজশাহী জেলার চারঘাট উপজেলায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের ৬ ঘণ্টার মধ্যে প্রধান আসামি দেব চন্দ্রকে (২২) গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। গ্রেপ্তার আসামি চারঘাট উপজেলার আরজিসাদিপুর গ্রামের লক্ষণ চন্দ্র দাসের ছেলে।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ৩টার দিকে জেলার মতিহার থানাধীন মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে র‌্যাব-৫ এর মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, বুধবার দুপুরে ভুক্তভোগী শিশুটি প্রতিবেশী আসামি দেব চন্দ্র দাসের বাসায় টিভি দেখতে যায়। এ সময় বাসায় অন্য কেউ না থাকার সুযোগ নিয়ে আসামি শিশুটিকে প্রলোভন দেখিয়ে টিভি রুমে নিয়ে দরজা বন্ধ করে ধর্ষণ করে। পরবর্তীতে ভুক্তভোগীর পরিবারের খোঁজাখুঁজির এক পর্যায়ে বিষয়টি জানাজানি হয় এবং ভুক্তভোগীকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা শ্রী রতন চন্দ্র দাস বাদী হয়ে চারঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় একটি মামলা দায়ের করেন। এরপরই র‌্যাব-৫ আসামিকে গ্রেপ্তারে অভিযানে নামে। এর কয়েক ঘণ্টার মধ্যে র‌্যাব তাকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি ঘটনার সাথে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাকে চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তিন দিনের সরকারি সফরে শুক্রবার রাজশাহীতে আসছেন ভূমিমন্ত্রী

তিন দিনের সরকারি সফরে শুক্রবার রাজশাহীতে আসছেন ভূমিমন্ত্রী