ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

রাজশাহী শহর রক্ষা বাঁধে অবৈধ দখল উচ্ছেদ শুরু

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৬ ০৬:৫৪:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৬ ০৬:৫৪:১২ অপরাহ্ন
রাজশাহী শহর রক্ষা বাঁধে অবৈধ দখল উচ্ছেদ শুরু রাজশাহী শহর রক্ষা বাঁধে অবৈধ দখল উচ্ছেদ শুরু
রাজশাহী শহর রক্ষা বাঁধকে ঝুঁকিমুক্ত রাখা এবং সরকারি সম্পত্তি সংরক্ষণের লক্ষ্যে অবৈধ দখল উচ্ছেদে যৌথ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
 
বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা পৌনে ১২টার দিকে নগরীর কেশবপুর দক্ষিণপাড়া টি-বাঁধ এলাকায় এ অভিযান শুরু হয়।

অভিযানে নেতৃত্ব দেন রাজশাহী জেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা| নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার অভিজিৎ সরকার।

অভিযান চলাকালে কেশবপুর দক্ষিণপাড়া টি-বাঁধের ওপর অবৈধভাবে নির্মিত একটি স্থাপনা উচ্ছেদ করা হয়| সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, হাফিজুর রহমান নামে এক ব্যক্তির নির্মিত ওই স্থাপনাটি সরকারি জায়গা দখল করে গড়ে তোলা হয়েছিল। শহর রক্ষা বাঁধের নিরাপত্তা ও স্থায়িত্ব নিশ্চিত করতে এ ধরনের সব অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে অপসারণ করা হবে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান অঙ্কুর বলেন, রাজশাহী শহর রক্ষা বাঁধকে ঝুঁকিমুক্ত রাখা এবং সরকারি স্থাপনা সংরক্ষণের স্বার্থে এ উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় কেশবপুর এলাকায় অভিযান চলছে। পর্যায়ক্রমে জেলার অন্যান্য চিহ্নিত এলাকাতেও একই ধরনের অভিযান পরিচালনা করা হবে।

তিনি আরও জানান, উচ্ছেদ কার্যক্রম শুরুর আগে অবৈধ দখলদারদের আনুষ্ঠানিকভাবে নোটিশ দেওয়া হয়েছিল। যারা নোটিশ পাওয়ার পর স্বেচ্ছায় স্থাপনা সরিয়ে নিয়েছেন, তাদের বাদ দিয়ে এখনও দখল বজায় রাখা ব্যক্তিদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ সরকার বলেন, অবৈধ দখলদারদের একাধিকবার নোটিশ প্রদান এবং মাইকিংয়ের মাধ্যমে সতর্ক করা হয়েছিল। এরপরও তারা নিজ উদ্যোগে স্থাপনা অপসারণ না করায় পূর্বনির্ধারিত সময় অনুযায়ী আজ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে| শ্রীরামপুর বাঁধের পুরো অংশজুড়ে পর্যায়ক্রমে এ অভিযান চলবে এবং জন স্বার্থে ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শহর রক্ষা বাঁধের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সরকারি সম্পত্তি দখলমুক্ত রাখতে ভবিষ্যতেও নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার