ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গৌরবের সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা প্রচারের জন্য ছড়িয়ে দিয়েছেন? কী জানালেন আকাঙ্ক্ষা চমোলা? ৫৪ বছর বয়সেও তারুণ্য ধরে রেখেছেন টাবু, নিজেই জানালেন রহস্য  রাজশাহীর বাঘায় নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা প্রধান শিক্ষক নাটোরের হরিশপুরে বাসচাপায় ২ জন নিহত আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন খুন করে ভারতে পালিয়ে যাচ্ছিলেন দুই ভাই মহানবী (সা.) এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি পুলিশের হাতে কামড় দিয়ে পালাল মাদক কারবারি, অতঃপর.. রাজশাহীতে ২১-২৭ নভেম্বর বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর ভলিবল টুর্নামেন্ট বউ নিয়ে দুই ভাইয়ের থানার সামনে হাতাহাতি বিদায়ী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশীদকে রাসিকের বিদায় সংবর্ধনা ধুমধাম করে ১১২তম মেয়ের বিয়ে পাচার করা অর্থ ফেরত আনায় অগ্রাধিকার দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী বরেন্দ্র অঞ্চলের সেচ ও পানি ব্যবস্থাপনা পরিদর্শন করেন বিএমডিএ এর চেয়ারম্যান শরীফ উদ্দিন মুন্সীকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাই পুন্ড্র ইউনিভার্সিটিতে দিনব্যাপী কুরআনিক ফ্রুটস অ্যান্ড ফুডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত পাঁচবিবীতে ৮০ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারী গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মালামাল জব্দ বদলগাছীতে মোটরসাইকেল আরোহীর গায়ে আগুন দেওয়ার অভিযোগ, যুবক আটক কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

রাসিকের স্বাস্থ্যসেবা ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শনে বারিন্দ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৬ ০৬:৪৮:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৬ ০৬:৪৮:৫১ অপরাহ্ন
রাসিকের স্বাস্থ্যসেবা ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শনে বারিন্দ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা রাসিকের স্বাস্থ্যসেবা ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শনে বারিন্দ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা
বারিন্দ মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন ও পাবলিক হেলথ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) স্বাস্থ্যসেবা ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন উপলক্ষে নগর ভবনের এনেক্স সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে সভায় সভাপতিত্ব করেন রাসিকের সচিব মোঃ সোহেল রানা। অনুষ্ঠানে রাসিকের স্বাস্থ্যসেবা ও পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়ে পৃথক তথ্যচিত্র উপস্থাপন করেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম এবং উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু।

উপস্থাপনায় রাসিকের সাংগঠনিক কাঠামো, প্রাথমিক স্বাস্থ্যসেবা, ইপিআই কর্মসূচি, সিটি হাসপাতালের বিভিন্ন সেবা, নগরীর কঠিন ও মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা কার্যক্রম, বৃক্ষরোপণ ও রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। এছাড়া পরিবেশ সংরক্ষণ, জন্ম নিবন্ধন, টিকাদান এবং নগর ব্যবস্থাপনায় রাসিকের বিভিন্ন সাফল্যও উপস্থাপন করা হয়। পরে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সভাপতির বক্তব্যে রাসিকের সচিব মোঃ সোহেল রানা বলেন, প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের দিকনির্দেশনায় পরিচ্ছন্নতা, সবুজায়ন, পরিবেশ সংরক্ষণ এবং অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে। তিনি বলেন, বর্জ্য ব্যবস্থাপনায় রাজশাহী সিটি করপোরেশন দেশের অন্যতম পথিকৃৎ এবং পরিচ্ছন্নতা ও সৌন্দর্যের দিক থেকে রাজশাহী একটি অনুকরণীয় নগরী। নাগরিকদের সহযোগিতা ও সিটি করপোরেশনের সম্মিলিত প্রচেষ্টায় এ অর্জন সম্ভব হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনাকে আরও আধুনিক করতে নতুন প্রকল্প বাস্তবায়নের কাজও চলমান রয়েছে।

ফুড অ্যান্ড স্যানিটেশন অফিসার শেখ মোঃ আরিফুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. মোঃ এন্তেখাব উল আলম, সহকারী অধ্যাপক ডা. রাইহান মঞ্জুর, প্রভাষক ডা. মোঃ মিনরুল ইসলাম, প্রভাষক ডা. আসিফ আজিজি, ডা. তপু কুমার ঘোষ, ডা. নুসরাত রশিদ নিশু এবং সিটি হাসপাতালের আবাসিক চিকিৎসক তারিকুল ইসলাম বনি উপস্থিত ছিলেন।

এছাড়া অনুষ্ঠানে বারিন্দ মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন ও পাবলিক হেলথ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের পাশাপাশি রাসিকের স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ২১-২৭ নভেম্বর বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর ভলিবল টুর্নামেন্ট

রাজশাহীতে ২১-২৭ নভেম্বর বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর ভলিবল টুর্নামেন্ট