ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত, উদযাপন কমিটি ঘোষণা কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার রাজশাহীতে মাদ্রাসাছাত্রকে বলাৎকার: বিচার চাওয়ায় পরিবারকে এলাকা ছাড়া ‘বাঁদর একটা! বাড়িতে তো স্ত্রী আছে’, নগ্ন দৃশ্যে যশকে দেখে ক্ষোভ ঋষিকার! তারকাকে বড় হুঁশিয়ারিও দিলেন বোমা-বিস্ফোরক উদ্ধারে দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য বড় সুখবর ছোট্ট মামনির জন্য মানবিক সাহায্যের আবেদন চারঘাটে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে মারা গেলেন শ্বশুরও শরীয়তপুরে শিশুকে বলাৎকার: জামায়াত নেতার নেতৃত্বে ১ লাখ টাকায় রফা-দফা মাদক নয়, মাঠেই ফিরুক তারুণ্য: রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন বন্ধ পাম্প বিকল হয়ে ১২৫ মেগাওয়াটের ইউনিট বন্ধ চালুর চেষ্টা চলছে; সচল রয়েছে ৩ নম্বর ইউনিট সামিরা খান মাহির দুই সিরিজ নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতিও দেয় কিন্তু পাকা হয়না শতবছরের রাস্তা দেশের বাজারে সোনার দাম কমলো ‘আমার বাপেরে ১৫ জনে মিইল্লা কোপাইছে আর আমরা দুই ভাইয়ে ওরে কোপাইছি’ ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেল ধসে নিহত ৭ টাঙ্গাইলে তালাবদ্ধ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০ ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও

নওগাঁ শহরে এক রাতের বৃষ্টিতেই জলমগ্ন

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৬ ০৬:৩৫:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৬ ০৬:৩৫:২০ অপরাহ্ন
নওগাঁ শহরে এক রাতের বৃষ্টিতেই জলমগ্ন নওগাঁ শহরে এক রাতের বৃষ্টিতেই জলমগ্ন
টানা মুষলধারে বৃষ্টিতে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে নওগাঁ পৌরসভায়। জেলা শহরের অধিকাংশ এলাকা তলিয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। ঘরবাড়ি ও রাস্তায় পানি জমে স্থবির হয়ে পড়েছে জনজীবন। এমনকি জলাবদ্ধতার কারণে মাধ্যমিক বিদ্যালয়ের চলমান পরীক্ষাও স্থগিত করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণেই এই স্থায়ী দুর্ভোগের শিকার হতে হচ্ছে তাদের।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৮ জুলাই) মধ্যরাত থেকে হঠাৎ শুরু হওয়া তীব্র বৃষ্টিতে এক রাতের ব্যবধানেই জলমগ্ন হয়ে পড়েছে পুরো নওগাঁ শহর। বৃষ্টিতে জেলা শহরের সিংহভাগ এলাকা তলিয়ে গেছে। বিশেষ করে পৌর এলাকার সাহেবপাড়া, চামড়াগুদাম, সরিষাহাটির মোড়, মাস্টার পাড়া, বিহারী কলোনি এবং বিএমসি মোড়সহ প্রধান প্রধান সড়কগুলো এখন পানির নিচে। কোথাও কোথাও হাঁটু পানি জমে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে।

এই আকস্মিক জলাবদ্ধতায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে কোমলমতি শিক্ষার্থীরা। মুষলধারে বৃষ্টির মাঝেই সকালে মাধ্যমিকের শিক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে হাজির হলেও, কেন্দ্রের চারপাশ ও রাস্তা তলিয়ে থাকায় কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিত ঘোষণা করে। ফলে চরম ভোগান্তির মধ্য দিয়ে বৃষ্টিতে ভিজেই বাড়ি ফিরতে হয় শিক্ষার্থীদের।

ভুক্তভোগী পৌরবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পৌর এলাকায় কোনো পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা গড়ে ওঠেনি। বিদ্যমান ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার না করায় এবং পানি নিষ্কাশনের সঠিক পথ না থাকায় সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট উপচে পানি ঢুকে পড়ছে বসতবাড়ির ভেতর। অনেকের ঘরবাড়িতে পানি ওঠায় রান্নাবান্না ও স্বাভাবিক জীবনযাত্রা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে পানি ঢুকে পড়ায় ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। চরম ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগী মানুষ দ্রুত পরিকল্পিত ও কার্যকর ড্রেনেজ ব্যবস্থা বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

রাস্তায় বের হওয়া রিকশাচালক আব্দুস সালাম বলেন, রাস্তায় হাঁটু পানি জমে থাকায় রিকশা চালানো অসম্ভব হয়ে পড়েছে। গর্ত দেখা যায় না, যেকোনো সময় উল্টে যাওয়ার ভয় থাকে। আজ সকাল থেকে কোনো আয় করতে পারিনি, পরিবার নিয়ে কীভাবে চলব তা নিয়ে দুশ্চিন্তায় আছি।

পানিবন্দি হয়ে পড়া গৃহবধূ মীম বলেন, ঘরের ভেতর পানি ঢুকে আসবাবপত্র নষ্ট হয়ে যাচ্ছে। চুলা জ্বালানোর উপায় নেই, ছোট বাচ্চাদের নিয়ে চরম বিপদে আছি। আমরা এই জলজট থেকে স্থায়ী মুক্তি চাই।

শহরের এই দীর্ঘদিনের জনদুর্ভোগের পেছনে পানি নিষ্কাশনের মূল পথগুলো বন্ধ হয়ে যাওয়াকে দায়ী করছে প্রশাসন।

পৌর কর্তৃপক্ষের দাবি, গত তিন দশকের অপরিকল্পিত নগরায়ণ মাত্র কয়েক বছরে পুরোপুরি বদলে ফেলা সম্ভব নয়। নওগাঁ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক টি এম এ মমিন মুঠোফোনে জানান, শহরের পানি যেদিক দিয়ে বাইরে নিষ্কাশন হতো, সেই প্রাকৃতিক খাল ও নিচু জায়গাগুলোতে জমির মালিকরা বহুতল ভবন নির্মাণ করে ফেলেছেন। পানি প্রবাহের মূল পথগুলো ভরাট হয়ে যাওয়ার কারণেই এই জটিলতার সৃষ্টি হয়েছে।

তবে সমস্যা সমাধানে পৌর কর্তৃপক্ষ বসে নেই উল্লেখ করে তিনি বলেন, আমরা ইতোমধ্যে অপরিকল্পিত ও অচল ড্রেনগুলো সংস্কারের উদ্যোগ নিয়েছি। নতুন করে মাস্টারপ্ল্যান অনুযায়ী কাজ শুরু করা হয়েছে। আশা করছি খুব দ্রুতই পৌরবাসী এর সুফল পাবেন এবং জলাবদ্ধতা থেকে মুক্তি পাবেন।

কর্তৃপক্ষের এই আশ্বাসের বাণী দ্রুত বাস্তবে রূপ নেবে এবং কার্যকর পদক্ষেপের মাধ্যমে নওগাঁর সাধারণ মানুষ এই স্থায়ী জলজট থেকে স্থায়ী মুক্তি পাবে— এমনটাই প্রত্যাশা স্থানীয় বাসিন্দাদের।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার

কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার