ঢাকা , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ , ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মান্দায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস-২০২৬ উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ফেনীতে দুই প্রাইভেটকার থেকে ১৯ হাজার ৬০০ ইয়াবা উদ্ধার, আটক ৫ চমেক হাসপাতালে অভিযান, দালালচক্রের ২০ সদস্য আটক সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভা মা'কে শাবলের আঘাতে হত্যা, ছেলে আটক বাঘায় কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন, সনদ ও গাছের চারা বিতরণ গঙ্গা চুক্তি নবায়নসহ নদী রক্ষায় ১৭ দফা দাবিতে রাজশাহীতে স্মারকলিপি নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেফতার ২৫ রাজশাহীতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কর্মশালা সমাপ্ত পুঠিয়ার একটি কলেজে এক শ্রেণিতে ১৫ জনের বিপরীতে উপস্থিত একজন ঢাকায় শুরু হচ্ছে ১৭তম সিআইএসএম ওয়ার্ল্ড মিলিটারি গলফ চ্যাম্পিয়নশিপ ভারতে পাকিস্তানি ধারাবাহিক নিষিদ্ধের দাবি, মোদিকে চিঠি চলচ্চিত্রকর্মীদের মোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা আইওয়ায় পাঁচ টন সিসাযুক্ত বিস্ফোরক ধ্বংস করল মার্কিন সেনাবাহিনী নতুন করোনা ভ্যারিয়েন্ট পিজে.২.১ ছড়িয়েছে ১৮ দেশে, বাড়ছে নজরদারি যুক্তরাষ্ট্রের ১৮ বছরের কম বয়সী শিশুদের ২টি করে স্পেসএক্স শেয়ার দেবেন ইলন মাস্ক তারাগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ যুবক গ্রেপ্তার পুঠিয়ার বিড়ালদহ কলেজে শিক্ষার্থীর উপস্থিতি মাত্র একজন, ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুনের ঘটনায় ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেফতার রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি রুপার গহনাসহ টাকা চুরি

পর্যটকবাহী হাউসবোট চলাচলে সতর্কতা জারি

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৬ ০৬:৩১:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৬ ০৬:৩১:৫০ অপরাহ্ন
পর্যটকবাহী হাউসবোট চলাচলে সতর্কতা জারি পর্যটকবাহী হাউসবোট চলাচলে সতর্কতা জারি
ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সুরমা নদীসহ জেলার বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কায় সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরসহ বিভিন্ন পর্যটন এলাকায় পর্যটক বহনকারী হাউসবোটের জন্য জরুরি সতর্কতামূলক নির্দেশনা জারি করেছে সুনামগঞ্জ জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জারি করা হয়। নির্দেশনাটি জেলা প্রশাসনের ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।

জরুরি নির্দেশনায় উল্লেখ করা হয়, সুনামগঞ্জ জেলা এবং ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জি এলাকায় অতিবৃষ্টির ফলে সুরমা নদীসহ জেলার বিভিন্ন নদ-নদীর পানি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এর ফলে জেলার হাওরাঞ্চল ও নদীপথে নৌযান চলাচলে চরম ঝুঁকি তৈরি হয়েছে। এ অবস্থায় পর্যটকদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলার সব হাউসবোট মালিক, চালক ও সংশ্লিষ্টদের জন্য জরুরি সতর্কতামূলক নির্দেশনা জারি করা হলো। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।

সাত দফা জরুরি সতর্কতামূলক নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, প্রতিকূল আবহাওয়া, ভারী বৃষ্টিপাত, দমকা হাওয়া বা নদীতে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি বিরাজ করলে কোনো অবস্থাতেই পর্যটক নিয়ে যাত্রা করা যাবে না।

প্রতিটি হাউসবোটে ধারণক্ষমতা অনুযায়ী পর্যাপ্ত সংখ্যক মানসম্মত লাইফ জ্যাকেট, লাইফবয় রিং এবং অন্যান্য জরুরি নিরাপত্তা সরঞ্জাম নিশ্চিত করতে হবে। হাউসবোটে অতিরিক্ত যাত্রী বহন সম্পূর্ণরূপে পরিহার করতে হবে। আবহাওয়ার পূর্বাভাস, পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় প্রশাসনের সতর্কতা নিয়মিত অনুসরণ করতে হবে। যাত্রা শুরুর আগে পর্যটকদের নিরাপত্তা বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিতে হবে এবং জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে অবহিত করতে হবে। জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা যথাযথভাবে পালন করতে হবে। পরিস্থিতির অবনতি ঘটলে বা স্থানীয় প্রশাসন প্রয়োজন মনে করলে হাউসবোট পরিচালনা সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হলে তা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান বলেন, অতি ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। জেলার সব নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। তাই পর্যটক পরিবহনকারী হাউসবোটগুলোকে জেলা প্রশাসনের জরুরি নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে, যাতে দুর্ঘটনা এড়ানো যায় এবং পর্যটকেরা ঝুঁকিমুক্ত পরিবেশে নিরাপদে ভ্রমণ করতে পারেন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কর্মশালা সমাপ্ত

রাজশাহীতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কর্মশালা সমাপ্ত