ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চৌদ্দগ্রামে র‌্যাব-বিজিবির যৌথ অভিযানে ৭০ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ আর্জেন্টিনা-মিশর ম্যাচ ঘিরে 'ফিফানিক' বিতর্ক, ফিফাকে ধুয়ে দিলেন তারকারা এবার সুখবর পেলেন মিশরের কোচ নগরীতে বিএসটিআইয়ের অভিযানে অনুমোদনহীন জন্মদিনের কেক প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে জরিমানা সারাদেশে যুবদলের প্রায় ৩০০ নেতা-কর্মীকে বহিষ্কার পাহাড়ধসে বিপর্যস্ত রাঙামাটি-চট্টগ্রাম সড়ক পরিষ্কার করেছে ছাত্রদল বিশ্ববাজারে জ্বালানির দাম আরও বাড়লো আল্লাহর কাছে যারা সবচেয়ে সম্মানিত মান্দায় বজ্রপাতে কৃষকের মৃত্যু কুষ্টিয়া হাসপাতাল থেকে ‘গায়েব’ দুর্ঘটনার শিকার ব্যক্তির পা নগরীতে গাঁজার গাছ, হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ চারজন মাদক কারবারী গ্রেফতার দাদার পেছন পেছন গিয়ে স্রোতে ভেসে গেল শিশু আগের দুই বিয়ে গোপন করায় স্ত্রীকে হত্যা করলেন তৃতীয় স্বামী হিলিতে ৬০ বছরের বৃদ্ধের বাড়িতে বিয়ের দাবিতে ৪৮ বছরের নারীর অনশন তিন দিনের সরকারি সফরে শুক্রবার রাজশাহীতে আসছেন ভূমিমন্ত্রী ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে র‌্যাবের হাতে গ্রেপ্তার দেব চন্দ্র রাজশাহী শহর রক্ষা বাঁধে অবৈধ দখল উচ্ছেদ শুরু রাসিকের স্বাস্থ্যসেবা ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শনে বারিন্দ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা স্ত্রীর মৃত্যুর পর মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা আটক কুমিল্লায় প্রাইভেটকার তল্লাশি করে মিলল ১৬ হাজার পিস ইয়াবা

চাঁদপুরের ২য় বিয়ে করতে গিয়ে ধরা মাদক মামলার আসামি

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৬ ০৬:১৮:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৬ ০৬:১৮:৪৪ অপরাহ্ন
চাঁদপুরের ২য় বিয়ে করতে গিয়ে ধরা মাদক মামলার আসামি চাঁদপুরের ২য় বিয়ে করতে গিয়ে ধরা মাদক মামলার আসামি
চাঁদপুরের হাইমচর উপজেলায় বিয়ে করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন সবুজ গাজী নামে এক মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। 

এর আগে গত বুধবার (৮ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার কালাচৌকিদার মোড় সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

হাইমচর থানা পুলিশ জানায়, রাজধানীর যাত্রাবাড়ী থানার ২০১৬ সালের একটি মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি শহিদ গাজী ওরফে সবুজ গাজী হাইমচর থানার চরভাঙ্গা (পূর্ব নাম গাজীপুর) এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। সম্প্রতি দ্বিতীয় বিয়ে করার উদ্দেশ্যে ঢাকা থেকে গ্রামের বাড়িতে গেলে গোপন সংবাদের ভিত্তিতে বিয়ের কনে দেখার প্রস্তুতির আগেই তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পরোয়ানাভুক্ত আসামি সবুজকে কালাচৌকিদার মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ইতঃপূর্বে তিনি আরেকটি বিয়ে করেছিলেন। বৃহস্পতিবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতে পাঠালে আদালত তাকে কারাগারে প্রেরণ করে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
তিন দিনের সরকারি সফরে শুক্রবার রাজশাহীতে আসছেন ভূমিমন্ত্রী

তিন দিনের সরকারি সফরে শুক্রবার রাজশাহীতে আসছেন ভূমিমন্ত্রী