ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

গুরুদাসপুরে অবৈধ ভেকু দিয়ে কৃষকের পা কেটে নিল চালক

  • আপলোড সময় : ১২-০৫-২০২৫ ০৩:০৬:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৫ ০৩:২৪:২৪ অপরাহ্ন
গুরুদাসপুরে অবৈধ ভেকু দিয়ে কৃষকের পা কেটে নিল চালক গুরুদাসপুরে অবৈধ ভেকু দিয়ে কৃষকের পা কেটে নিল চালক

নাটোরের গুরুদাসপুরে পুকুর খননকারী অবৈধ ভেকু মেশিনের ধারালো বাকেট দিয়ে আঘাত করে সাইদুর রহমান (৩৫) নামের এক কৃষকের বাম পা কেটে বিচ্ছিন্ন করে দিয়েছে চালক আব্বাস আলী (২৫)। মুমূর্ষ অবস্থায় সাইদুরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নেয়া হয়েছে। বিক্ষুব্ধ এলাকাবাসী ভেকুসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

মঙ্গলবার সকালে উপজেলার চাপিলা ইউনিয়নের ধানুড়া মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত সাইদুর ওই গ্রামের ফজল আলীর ছেলে এবং চালক আব্বাস টাঙ্গাইলের কালিহাতি টুনি মোগড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, উপজেলার পুরুলিয়া এলাকায় জাহাঙ্গীর গাইন, জাহিদুল মাস্টার, মিনহাজ, আনিসুর মুন্সি এবং হালসার শাহিন মন্ডল ও শামীমের পুকুর খননের উদ্দেশ্যে যাওয়ার পথে ভেকু দিয়ে কৃষক সাইদুর সহ অনেকের কলাগাছ নষ্ট করে চালক। প্রতিবাদ জানালে ভেকুর ধারালো বাকেট দিয়ে সাইদুরের বাম পা বিচ্ছিন্ন করে দেয় চালক আব্বাস। রামেক হাসপাতালে সাইদুর এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পুকুর সংস্কারের নামে ফসলি জমি কেটে নষ্ট করা হচ্ছে। জমির শ্রেণি পরিবর্তন ছাড়াই বেআইনিভাবে কৃষিজমি কেটে পুকুর বানাচ্ছেন মাটি খেকো অসাধু ব্যবসায়ীরা। অবৈধ পুকুর খননকারীদের এই দৌরাত্ম বেড়ে যাওয়ায় পা হারালেন সাইদুর।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক জানান, এ ঘটনায় ভেকু চালককে উদ্ধার করে থানায় আনা হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ বলেন, এ ব্যাপারে থানা পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। আহত সাইদুরের পরিবারকে সহযোগিতা প্রদানের আশ্বাসও দেন তিনি।


নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ