ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চন্দ্রিমা থানায় ইয়াবাসহ মাদক কারবারী সাগর গ্রেপ্তার লক্ষীপুর আইডি বাগানপাড়ায় গাঁজা ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার প্রকাশ্যে কিয়ারা-যশ জুটির প্রথম গান, যুগলের ‘ঘনিষ্ঠ’ দৃশ্যকে কেন্দ্র করে শুরু বিতর্ক শাহরুখ খানের ‘কিং’ ছবির বাজেট ৪৫০ কোটি টাকা ফ্রান্সের ম্যাচে পাঁচ রেফারিই আর্জেন্টিনার! বিপদ দেখছেন এমবাপেরা, মেসিকেও রেফারি করা হোক এক গ্লাস ‘কর্টিসল ককটেল’ খেলেই নাকি দূর হবে মানসিক চাপ! ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে ট্রাম্প ইতি টানার বার্তা দিতেই আন্তর্জাতিক বাজারে চড়ছে তেলের দাম ‘বুধবার রাতেই জোরদার হানা’! ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাতিল ঘোষণার পরে হুঁশিয়ারি ট্রাম্পের কর্ণহার থানায় ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার পোষা পাখির মৃত্যু নিয়ে দুই ভাইয়ের বাকবিতণ্ডা, অতঃপর... সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এক বছর পর দেশে ফিরলেন পুশ ইনের শিকার ৪ ভারতীয় রাজবাড়ীতে পুলিশের ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল আর্জেন্টিনা জেতার উল্লাসে অতিরিক্ত জর্দা খেয়ে ভ্যানচালকের মৃত্যু রাজবাড়ীতে গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার রাজশাহীতে নিসচার উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালিত পুঠিয়ায় কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, থানায় এজাহার স্কুলছাত্রীকে দফায় দফায় তুলে নিয়ে ধর্ষণ, অতঃপর ঘরের মেঝেতে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল আট মাসের শিশুর  চট্টগ্রামে পাহাড়ধসে শিশুর মৃত্যু লক্ষ্মীপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

ফ্রান্সের ম্যাচে পাঁচ রেফারিই আর্জেন্টিনার! বিপদ দেখছেন এমবাপেরা, মেসিকেও রেফারি করা হোক

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৬ ১০:১৯:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৬ ১০:১৯:১৭ অপরাহ্ন
ফ্রান্সের ম্যাচে পাঁচ রেফারিই আর্জেন্টিনার! বিপদ দেখছেন এমবাপেরা, মেসিকেও রেফারি করা হোক ফ্রান্সের ম্যাচে পাঁচ রেফারিই আর্জেন্টিনার! বিপদ দেখছেন এমবাপেরা, মেসিকেও রেফারি করা হোক
হস্পতিবার বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিরুদ্ধে খেলবে ফ্রান্স। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে যে পাঁচ জনকে, তাঁরা প্রত্যেকেই আর্জেন্টিনীয়। ফিফার এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। অনেকেই এতে বিপদের গন্ধ পাচ্ছেন। ফ্রান্সের সমর্থকেরা কটাক্ষ করেছেন লিয়োনেল মেসিকে।

এ বারের বিশ্বকাপে রেফারি এবং দুই লাইন্সম্যান একই দেশের, এমন ঘটনা অনেক বার দেখা গিয়েছে। তবে চতুর্থ এবং পঞ্চম রেফারি অন্য কোনও দেশের হয়েছেন। ভিডিয়ো অ্যাসিস্ট্যান্ট রেফারিরাও (ভার) অন্য দেশের হন। ৯৬টি ম্যাচের পর এই প্রথম এ বারের বিশ্বকাপে পাঁচ রেফারিই আর্জেন্টিনার। সেটাই বিতর্ক তৈরি করেছে।

গত দু’বার বিশ্বকাপের নকআউটে খেলেছে ফ্রান্স এবং আর্জেন্টিনা। ২০১৮-য় তারা আর্জেন্টিনাকে প্রি-কোয়ার্টারে ছিটকে দিয়েছিল। গত বার হেরেছে ফাইনালে। তাই আর্জেন্টিনীয় রেফারিরা ফ্রান্সের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে।

ফ্রান্স-মরক্কো ম্যাচের রেফারি থাকবেন ফাকুন্দো তেলো। দুই সহকারী হলেন জুয়ান পাবলো বেলাত্তি এবং গ্যাব্রিয়েল চেদ। চতুর্থ রেফারি এবং রিজ়ার্ভ রেফারি থাকছেন যথাক্রমে দারিয়ো হেরেরা এবং ক্রিশ্চিয়ান নাভারো। তেলো দক্ষিণ আমেরিকার অন্যতম সেরা রেফারি বলেই পরিচিত। কড়া হাতে ম্যাচ পরিচালনার জন্য প্রসিদ্ধ। ২০২২-এ কাতার বিশ্বকাপে পর্তুগাল-মরক্কো ম্যাচে মরক্কোর ওয়ালিদ চেদিরাকে লাল কার্ড দেখিয়েছিলেন, যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। সে বছরই আর্জেন্টিনার ঘরোয়া প্রতিযোগিতায় বোকা জুনিয়র্স বনাম রেসিং ক্লাবের ম্যাচে ১০টি লাল কার্ড দেখিয়েছিলেন তিনি। এই প্রথম বার ফ্রান্সের কোনও ম্যাচ পরিচালনা করবেন।

ঘটনাচক্রে, আর্জেন্টিনার সঙ্গে মিশরের ম্যাচে যিনি রেফারি ছিলেন, সেই ফ্রাঁসোয়া লেতেসিয়ার আদতে ফ্রান্সের নাগরিক। তাঁর বিরুদ্ধে আর্জেন্টিনাকে ‘টেনে’ খেলানোর অভিযোগ উঠেছে।

ফ্রান্সের সংবাদমাধ্যম বা সমর্থকেরা এ সব শুনছেন না। এক ফরাসি সংবাদপত্র লিখেছে, ‘ফিফার কোনও লজ্জা নেই’। এক সমর্থক সমাজমাধ্যমে লিখেছেন, ‘ফিফা এক কাজ করুক। মেসিকেই ভার হিসাবে নিয়োগ করুক।”

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চন্দ্রিমা থানায় ইয়াবাসহ মাদক কারবারী সাগর গ্রেপ্তার

চন্দ্রিমা থানায় ইয়াবাসহ মাদক কারবারী সাগর গ্রেপ্তার