ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীর সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকায় গ্রেফতার ও শাহমখদুমে বিপুল পরিমান মদ জব্দ মায়েদের সম্পৃক্ততায় রান্না করা খাবার পৌঁছাবে প্রাথমিকের শিশুদের কাছে পত্নীতলায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু প্রাথমিক শিক্ষায় রিপোর্ট নির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ডিভোর্স লেটার পেয়ে প্রাণ দিলেন স্ত্রীর ‘নয়ছয়ে’ মৃত্যুশয্যায় থাকা যুবক ছেঁড়া পোশাক ও রক্তাক্ত হয়ে বাড়ি ফেরে স্কুলছাত্রী, অতঃপর... অশ্লীল চ্যাটিং ও পরকীয়া করে ‘বড় মাশুল’ গুনলেন প্রধান শিক্ষক ঘুমন্ত গৃহবধূর দুই কান ছিঁড়ে সোনা লুট নিয়ামতপুরে বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করেন এমপি মোস্তাফিজুর রহমান বাবার চোখের সামনেই হারিয়ে গেল সোহাগী, পুকুর থেকে উঠল নিথর দেহ আত্রাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, রাজশাহী বিভাগে দ্বিতীয় মানসীও পেলেন সম্মাননা হাতে চলে কাঁচি, হৃদয়ে বাজে সুর সলঙ্গায় ৪২৩ গ্রাম হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার তানোরে শরিফ উদ্দিন মুন্সীর নলকুপ প্রদান রাণীশংকৈলে জামায়াতের উপজেলা নায়েবে আমিরের জানাজায় হাজারো মুসুল্লির ঢল:এলাকায় শোকের ছায়া আজ ফুলবাড়ী দিবস: কেমন আছেন নিহত তিন যুবকের পরিবার? দিবসেই শুধু কদর বাড়ে তাদের! তানোরে স্কুলের জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন গুরুদাসপুরে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু গুরুদাসপুরে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু দেড় মাসেও হদিস মেলেনি চুরি যাওয়া গরুর রাণীনগরে ১মাসেও উদ্ধার ৫গরুর মালিক পায়নি পুলিশ

এক গ্লাস ‘কর্টিসল ককটেল’ খেলেই নাকি দূর হবে মানসিক চাপ!

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৬ ১০:১১:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৬ ১০:১১:০৪ অপরাহ্ন
এক গ্লাস ‘কর্টিসল ককটেল’ খেলেই নাকি দূর হবে মানসিক চাপ! এক গ্লাস ‘কর্টিসল ককটেল’ খেলেই নাকি দূর হবে মানসিক চাপ!
দৈনন্দিন কাজ করতে করতে কখনও কি মনে হয় সহ্যের সীমায় দাঁড়িয়ে রয়েছেন, একটু এদিক-ওদিক হলেই নিজের উপর নিয়ন্ত্রণ হারাবেন! তখন হয় রাগে ফেটে পড়বেন, নয়তো অকারণে ভেঙে পড়বেন কান্নায়।

এমন অনুভূতি আপনার একার নয়। মানসিক চাপ সহ্যের বাইরে গেলে এমন বিহ্বল দশা অনেকেরই হয়। আর এই সবেরই নেপথ্যে রয়েছে কর্টিসল। এটি এমন এক হরমোন, যা মস্তিষ্কে প্রয়োজনের বেশি ক্ষরণ হলে শুধু মনের নয়, শরীরেরও ক্ষতি হতে পারে। দৈনন্দিন নানা কাজের চাপে যখন দুর্বিষহ বোধ হয়, তখন ওই হরমোনই নিয়ন্ত্রণ করে মস্তিষ্ক।

ঘন ঘন কর্টিসল ক্ষরণ হলে শরীরে ডায়াবিটিস, স্থূলত্ব, হার্টের রোগ, অনিদ্রা, মস্তিষ্কের কর্মক্ষমতা কমে যাওয়ার মতো জটিল সমস্যা দেখা দিতে পারে। তবে চাইলে ওই হরমোনকে নিয়ন্ত্রণও করা যায়। এমন কোনও পানীয় আছে কি যা কর্টিসলের ক্ষরণ নিয়ন্ত্রণে রাখতে পারে।

সমাজমাধ্যমে এখন ‘কর্টিসল ককটেল’ নিয়ে অনেক শোরগোল। এই পানীয়ের কেন এমন নামকরণ, সেই নিয়েও কৌতূহল রয়েছে অনেকের। আদৌ কি এই পানীয় মানসিক চাপ কমাতে পারে?

কী কী মিশিয়ে তৈরি করা হয় এই কর্টিসল মকটেল?

২০০ মিলিলিটার ডাবের জল

অর্ধেকটা লেবুর রস

৫০ মিলিলিটার কমলালেবুর রস


১ চা চামচ ম্যাগনেশিয়াম পাউডার

স্বাদমতো নুন

পরিমাণ মতো স্পার্কলিং ওয়াটার

কর্টিসল ককটেলে নুন, ম্যাগনেশিয়াম এবং সাইট্রাস ফলের রস থাকায় এই পানীয়টি অনেকটা ইলেক্ট্রোলাইট-সমৃদ্ধ। এই পানীয় শারীরচর্চার পর শরীরের ভারসাম্য পুনরুদ্ধারের জন্য দারুণ উপকারী। শরীরে চটজলদি শক্তি প্রদান করে। সোডিয়াম, পটাশিয়াম এবং প্রাকৃতিক শর্করা একত্রে শরীরকে চনমনে ও প্রাণবন্ত করে তোলে। ডাবের জল শরীরে জলের ভারসাম্য বজায় রাখার পাশাপাশি পানীয়টিতে এক হালকা ও মনোরম স্বাদ যোগ করে। এর ফলে তৈরি হয় এমন এক অ্যালকোহল-মুক্ত ককটেল, যা কেবল স্নায়ুতন্ত্রকেই শান্ত করে। এটি হয়তো কোনও রোগ নিরাময়ের উপায় নয়, তবে অনেকরই দাবি এই পানীয় খেয়ে কিছু ক্ষণের জন্য হলেও তাঁদের মন শান্ত হয়েছে, মেজাজ ফুরফুরে হয়েছে। মূলত আর পাঁচটা মকটেলের মতোই এই পানীয়ও তেষ্টায় গলা ভেজাতে খাওয়া যেতেই পারে। নামে ককটেল হলেও অ্যালকোহল থাকে না এতে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০

মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০