মিশরের বিপক্ষে আর্জেন্টিনার ফুটবল ম্যাচ জয়ের পর অতিরিক্ত উল্লাস প্রকাশের সময় ঝিনাইদহের শৈলকুপায় রসুল উদ্দীন (৪০) নামে এক ভ্যানচালকের আকস্মিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) রাতে শৈলকূপা পৌরসভার বালিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রসুল উদ্দীন এলাকায় আর্জেন্টিনা ও লিওনেল মেসির একনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে খেলা চলাকালীন একপর্যায়ে মিশর ২-০ গোলে এগিয়ে গেলে চরম হতাশ ও মন খারাপ করে খেলা দেখা ছেড়ে বাড়িতে চলে যান রসুল। তবে পরবর্তীতে আর্জেন্টিনা দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচে ২-২ গোলে সমতা ফেরালে তিনি আবারও খেলা দেখতে ছুটে যান এবং অত্যন্ত আনন্দিত হয়ে উল্লাস প্রকাশ করতে থাকেন।
খেলা শেষ হওয়ার পর অতিরিক্ত উত্তেজনার মাঝেই তিনি জর্দা দিয়ে পরপর তিনটি পান খান। এর কিছুক্ষণ পরেই তিনি তীব্র শারীরিক অসুস্থতা অনুভব করেন। সেখানে উপস্থিত স্থানীয়রা পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত তাকে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকদের প্রাথমিক ধারণা, অতিরিক্ত উত্তেজনা এবং জর্দার তীব্র প্রতিক্রিয়ার কারণে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (হার্ট অ্যাটাক) তার মৃত্যু হয়ে থাকতে পারে।
নিউজটি আপডেট করেছেন : আর্জেন্টিনা জেতার উল্লাসে অতিরিক্ত জর্দা খেয়ে ভ্যানচালকের মৃত্যু
- আপলোড সময় : ০৮-০৭-২০২৬ ০৯:৪১:০২ অপরাহ্ন
- আপডেট সময় : ০৮-০৭-২০২৬ ০৯:৪১:০২ অপরাহ্ন
আর্জেন্টিনা জেতার উল্লাসে অতিরিক্ত জর্দা খেয়ে ভ্যানচালকের মৃত্যু
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অনলাইন ডেস্ক