ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬ , ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীনগরে লক্ষাধীক টাকার নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল জব্দ নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক পুঠিয়ায় জমি বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন মহসিন কৃষি ঘরের ৫০ হাজার টাকা জরিমানা সন্তানের আশায় করেছেন ৪ বিয়ে, অবশেষে মা হলেন অভিনেত্রী কারাগার থেকে পালিয়েছে হাজতি আর্জেন্টিনাকে হারানোর স্বপ্ন দেখছে সুইৎজ়ারল্যান্ড, মেসিদের উদ্দেশে কোচ বললেন, ‘ওদের কাঁপিয়ে দেব’ শরীরের নিম্নাঙ্গে অতিরিক্ত চর্বি জমে রয়েছে দেবিনার মতো? কোন রোগে আক্রান্ত জানেন কি জুহু বিচের নগ্ন দৌড় থেকে বিবাহবহির্ভূত সম্পর্ক, উদ্ধার করা যায়নি তাঁর মৃতদেহ নিজেকেই দিয়েছেন উভকামী তকমা, গৌরবের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর কী পরিকল্পনা আকাঙ্ক্ষার? রাণীনগরে লক্ষাধীক টাকার নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল জব্দ মাঝ-আকাশে হামলার আশঙ্কায় ট্রাম্প! ‘ইরানের হিট লিস্টে এক নম্বরেই রয়েছি’ মান্দায় বজ্রপাতে কৃষকের মৃত্যু কুয়েত, বাহরিন, কাতারে হামলার পরে ইরানের নিশানায় জর্ডন! রাণীনগরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু ভুল ওষুধ প্রয়োগ করায় ডুবির বিলে মাছের মড়ক ১০ লাখ টাকার ক্ষতি জুতোর গোড়ালির কাছে কাটা! কেন এমন জুতো পরে বিশ্বকাপে খেলছেন কিছু ফুটবলার কাটাখালী থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী আজিম সিদ্দিক গ্রেফতার জাহ্নবী-রাম চরণের বিতর্কিত ‘পিদ্দী’ এ বার ওটিটিতে, বিশ্বকাপের আবহে রয়েছে ফুটবল নিয়ে তথ্যচিত্রও

রাজবাড়ীতে গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৬ ০৯:৪০:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৬ ০৯:৪০:২৪ অপরাহ্ন
রাজবাড়ীতে গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার রামদিয়া বাজার এলাকায় যৌথ অভিযান চালিয়ে একটি আলোচিত গণধর্ষণ মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি মোঃ সাইফুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করেছে র‌্যাব-৫, রাজশাহী এবং র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর।

র‌্যাব সূত্রে জানা গেছে, সোমবার (৭ জুলাই) রাত সাড়ে ১১টায় যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ধোপাপাড়া এলাকার বাসিন্দা।

তিনি রাজশাহীর পুঠিয়া থানায় দায়ের করা একটি গণধর্ষণ মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি। মামলাটি ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন-এর ৯(৩)/৩০ ধারা এবং দণ্ডবিধির ১৪৩, ৪৪৮, ৩৮০ ও ৪২৭ ধারায় দায়ের করা হয়েছে।

র‌্যাব জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি মামলার সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয়টি স্বীকার করেছেন। এছাড়া মামলার পর থেকে গ্রেপ্তার এড়াতে তিনি রাজবাড়ীর বালিয়াকান্দি এলাকায় আত্মগোপনে ছিলেন বলেও জানিয়েছেন।

আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য গ্রেপ্তারকৃত আসামিকে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে  ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক

নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক