ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর...

রাজশাহীতে নিসচার উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালিত

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৬ ০৯:২৫:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৬ ০৯:২৫:৩০ অপরাহ্ন
রাজশাহীতে নিসচার উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালিত রাজশাহীতে নিসচার উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালিত
নিরাপদ সড়ক চাই (নিসচা) রাজশাহী জেলা শাখার উদ্যোগে রাজশাহী মহানগর ট্রাফিক বিভাগকে সহযোগিতার অংশ হিসেবে মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে ট্রাফিক ব্যবস্থাপনা ও সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালিত হয়েছে।

বুধবার (৮ জুলাই) নিরাপদ সড়ক নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ক্যাম্পেইন পরিচালিত হয়।

কর্মসূচিতে নিসচার স্বেচ্ছাসেবীরা ট্রাফিক পুলিশের সঙ্গে সমন্বয় করে যান চলাচল নিয়ন্ত্রণে সহায়তা করেন এবং পথচারী, চালক ও সাধারণ মানুষের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা তৈরিতে বিভিন্ন পরামর্শ ও নির্দেশনা প্রদান করেন। এ সময় ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত স্থানে রাস্তা পারাপার, হেলমেট ব্যবহার এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন নিসচা রাজশাহী জেলা শাখার সভাপতি অ্যাড. তৌফিক আহসান টিটু, সহ-সভাপতি ওয়ালিউর রহমান বাবু, মহিলা বিষয়ক সম্পাদক আজমিরা আক্তার পাপিয়া, কার্যকরী সদস্য ডা. মনিরুল হক, সবুজ আলী ও ইসতিয়াক শাহরিয়ার এবং সদস্য শিউলী আক্তার জেমি, সাহেদ, রাকিবুল ইসলাম রকি, ফারহানা ইসলাম রাসা ও ফারজানা ইসলাম (সারা)সহ অন্যান্য সদস্যরা।

নিসচার নেতৃবৃন্দ জানান, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও দুর্ঘটনা কমাতে জনসচেতনতার কোনো বিকল্প নেই। এ লক্ষ্যকে সামনে রেখে ভবিষ্যতেও রাজশাহী মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার