ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিখোঁজের দুই দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার রাজশাহী বিভাগের চাষি ও কৃষি উদ্যোক্তাদের সঙ্গে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর মতবিনিময় আগামী ৮ নভেম্বর পর্যন্ত সরকারী ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের তিন দিন পর সোনামসজিদ বন্দরে কর্মবিরতি প্রত্যাহার, শুরু আমদানি-রপ্তানি প্রতিবেশীর বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার আগামী ২৩ ডিসেম্বর এইচএসসির সম্পূরক পরীক্ষার ফলাফল সুইডিশ সরকারের বৃত্তি বিনা খরচে স্নাতকোত্তর পড়ার সুযোগ দক্ষিণী সিনেমায় কাজের অভিজ্ঞতা নিয়ে বিস্ফোরক রাধিকা আপ্তে সেন্সরের ছাড়পত্র পেল সালমানের মাতৃভূমি’র ট্রেলার, মুক্তি ৬ নভেম্বর ভৌতিক ছবিতে ভূমি পেডনেকর, শুরু হচ্ছে নতুন ফ্র্যাঞ্চাইজি মান্দায় পাল্টে যাচ্ছে গ্রামীণ জনপথের চিত্র, কাজের মানে এলাকাবাসীর স্বস্তি কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য : কৃষিমন্ত্রী নওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য গ্রেপ্তার আধিপত্য বিস্তারে সবচেয়ে উন্নত যুদ্ধবিমান জে-২০-তে বড় ধরনের পরিবর্তন এনেছে চীন পুলিশের এএসপি হলেন ৬৭ কর্মকর্তা দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যক্তিরা সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, প্রধানমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে আরএমপি কমিশনারের নির্দেশনা নাটোরের লালপুরে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা রোনালদোর দেশজুড়ে এক দিনে ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

পুঠিয়ায় কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, থানায় এজাহার

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৬ ০৯:০৪:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৬ ০৯:০৪:০৬ অপরাহ্ন
পুঠিয়ায় কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, থানায় এজাহার পুঠিয়ায় কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, থানায় এজাহার
রাজশাহীর পুঠিয়া উপজেলায় এক কিশোরীকে (১৪) একাধিকবার ধর্ষণের অভিযোগে থানায় এজাহার দায়ের করা হয়েছে। অভিযোগে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ ও ধারাবাহিকভাবে যৌন নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, উপজেলার বিলমাড়িয়া গ্রামের জামিলা আক্তার রিয়া (১৪) পুঠিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রায় ১০ বছর আগে তাঁর বাবা মারা যান এবং প্রায় এক বছর আগে তাঁর মা কর্মসূত্রে জর্ডানে চলে যান। এরপর থেকে তিনি তাঁর নানা মো. মুক্তারের বাড়িতে বসবাস করে আসছেন।

অভিযোগ অনুযায়ী, একই এলাকার বাসিন্দা সানাউল্লাহ শাওন (২০) সম্পর্কে ওই কিশোরীর প্রতিবেশী ও মামাতো ভাই। পারিবারিক ও প্রতিবেশী সম্পর্কের কারণে অভিযুক্ত যুবকের তাঁদের বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল।

কিশোরীর অভিযোগ, প্রায় চার মাস আগে এক রাতে অভিযুক্ত তাঁকে বাড়ির সামনে থেকে ডেকে নিয়ে বিলমাড়িয়া গ্রামের একটি আমবাগানে যান এবং সেখানে জোরপূর্বক ধর্ষণ করেন। এরপর বিভিন্ন সময় ও তারিখে একই স্থানে নিয়ে তাঁকে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। সর্বশেষ গত ২৫ জুন ২০২৬ রাতেও একই ধরনের ঘটনা ঘটে বলে এজাহারে দাবি করা হয়েছে।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুঠিয়া থানার কাছে আবেদন জানিয়েছেন অভিযোগকারী।

এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে ও প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে আরএমপি কমিশনারের নির্দেশনা

রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে আরএমপি কমিশনারের নির্দেশনা