ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ , ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্কুলের যাওয়া হলো না শিফার রাজশাহী থেকে জাপানে কর্মী নিয়োগ এবং সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনা সকালে ঘুম থেকে উঠে চা-কফি খাওয়ার পরেই হৃৎস্পন্দন বাড়ছে! রাজশাহী পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ ও চারা বিতরণ আল-কায়েদা সম্পর্কিত জাতিসংঘের বক্তব্যের সপক্ষে কোনো তথ্য নেই: শামা ওবায়েদ জেলা প্রশাসক আন্তঃ উপজেলা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে মহানগর ফুটবল দলের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় নিয়ামতপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ নিরাপদ জীবন ও পরিবেশের জন্য অতি ঝুঁকিপূর্ণ কীটনাশক বন্ধের দাবি কৃষকদের বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণে ৩ যুবকের যাবজ্জীবন রাসিক প্রশাসকের সঙ্গে জিআইজেড প্রতিনিধিদের সাক্ষাৎ ও মতবিনিময় নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ পুঠিয়ায় নন্দনগাছী সড়কে ৩০০ গাছের চারা রোপণ রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা বাংলাদেশ-চীনের যৌথ সহযোগিতায় রাজশাহী সিল্কের ঐতিহ্য ফিরে আসবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মান্দায় মোবাইল কোর্টে চার প্রতিষ্ঠানকে জরিমানা গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটির অনুমোদন, উত্তরাঞ্চলের উচ্চশিক্ষায় নতুন দিগন্ত রাজশাহী বিভাগীয় উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন ও জনসেবার মান বাড়ানোর নির্দেশ বিভাগীয় কমিশনারের ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী অবৈধভাবে সার মজুদ ব্যবসায়ীর ৫ হাজার টাকা জরিমানা

চীনে টর্নেডো ও রেকর্ড বন্যায় ৮ জনের মৃ’ত্যু

  • আপলোড সময় : ০৭-০৭-২০২৬ ০৭:১৯:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৭-২০২৬ ০৭:১৯:৪০ অপরাহ্ন
চীনে টর্নেডো ও রেকর্ড বন্যায় ৮ জনের মৃ’ত্যু ছবি: সংগৃহীত
চীনের হুবেই প্রদেশে শক্তিশালী টর্নেডোর আঘাতে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, ঘূর্ণিঝড় মেইসাকের প্রভাবে গুয়াংসিতে সর্বোচ্চ বন্যা সতর্কতা জারির পাশাপাশি বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে।

টর্নেডো ও বন্যায় বিপর্যস্ত চীন। পূর্বাঞ্চলীয় হুবেই প্রদেশে টর্নেডো, বজ্রঝড় ও দমকা হাওয়ায় হতাহতের ঘটনা ঘটেছে। হুয়াংশি, হুয়াংগ্যাং, এঝৌ ও শিয়াননিং শহরের বিভিন্ন এলাকায় বজ্রঝড় আঘাত হানে। কোথাও কোথাও বাতাসের তীব্রতা লেভেল-১৩ পর্যন্ত পৌঁছায়।

কর্তৃপক্ষ জানিয়েছে, টাইফুন মেইসাক-এর অবশিষ্টাংশ থেকে আসা উষ্ণ আর্দ্র বায়ু এবং উত্তর দিকের শীতল বায়ুর ফলেই এই টর্নেডোর সৃষ্টি হয়েছে।

এছাড়া, মেইসাকের প্রভাবে চীনের গুয়াংসি অঞ্চলে অতি ভারি বৃষ্টিতে একটি জলাধারের বাঁধের অংশ ভেঙে গেছে। নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় প্রায় ৯০ লাখ মানুষের এই শহরে বন্যা সতর্কতা সর্বোচ্চ পর্যায়ে জারি করা হয়েছে। এছাড়া ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে স্থানীয় প্রশাসন। 

এদিকে, পশ্চিম প্রশান্ত মহাসাগরে শক্তি বাড়িয়ে ভয়াবহ সুপার টাইফুনে পরিণত হয়েছে ‘বাভি’। যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তর জানিয়েছে, গুয়াম, টিনিয়ান, সাইপান ও রোটা দ্বীপের ওপর দিয়ে অগ্রসর হওয়ার সময় বাভির সর্বোচ্চ বাতাসের গতি ছিল ঘণ্টায় প্রায় ২৯০ কিলোমিটার। বর্তমানে এটি পশ্চিমমুখী হয়ে তাইওয়ানের দিকে এগিয়ে যাচ্ছে।

ভারতেও মৌসুমি বৃষ্টির প্রভাব বাড়ছে। মহারাষ্ট্রের পাহাড়ি পর্যটনকেন্দ্র লোনাভালায় জলাবদ্ধতায় আটকে পড়া স্থানীয় বাসিন্দা ও বিদেশি পর্যটকদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে উদ্ধারকারী দল। একই সঙ্গে পশ্চিমবঙ্গ, গুজরাট, মহারাষ্ট্র ও কর্ণাটকে ভারি বৃষ্টির রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া বিভাগ। গুজরাটের বিভিন্ন এলাকায় সড়ক পানিতে তলিয়ে গিয়ে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা

রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা