ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭০০ ছড়াল নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ রাজশাহী কলেজিয়েট স্কুলের দ্বিশত বর্ষপূর্তির অনুষ্ঠান হবে এক ঐতিহাসিক মিলনমেলা: ভূমিমন্ত্রী বয়স কমাতে ব্যবহার করতে পারেন ৫টি আই সিরাম প্যাচ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ ‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালবাসি’, ভক্তের কথায় লজ্জা পেলেন শাহরুখ ঠাকুরগাঁও বিডি হলের পাশে রহস্যজনক যুবকের মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্রে মিলল পরিচয় ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে একলাফে ৫৮৯! রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা মাদকবিরোধী দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রের দাবি আশুরার গুরুত্ব ও তাৎপর্য! উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

বড়পুকুরিয়া কয়লাখনিতে কয়লা উত্তোলন কার্যক্রম বন্ধ, আগস্ট থেকে কয়লা উত্তোলনের সম্ভাবনা

  • আপলোড সময় : ২৪-০৬-২০২৫ ০৯:০৮:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৫ ০৯:০৮:৪৩ অপরাহ্ন
বড়পুকুরিয়া কয়লাখনিতে কয়লা উত্তোলন কার্যক্রম বন্ধ, আগস্ট থেকে কয়লা উত্তোলনের সম্ভাবনা বড়পুকুরিয়া কয়লাখনিতে কয়লা উত্তোলন কার্যক্রম বন্ধ, আগস্ট থেকে কয়লা উত্তোলনের সম্ভাবনা
দিনাজপুরের ফুলবাড়ীর পার্শ্ববর্তী বড়পুকুরিয়া কয়লাখনির ভূগর্ভের ১৩০৫ নং কোল ফেইসের মজুদ কয়লা শেষ হওয়ায় ভূগর্ভ থেকে সাময়িকভাবে কয়লা উত্তোলন সোমবার (২৩ জুন) দুপুর ১২ টায় বন্ধ করে দেওয়া হয়েছে। তবে ভূগর্ভের নতুন ১৪০৬ নং কোল ফেইস দিয়ে কয়লা উত্তোলনের জন্য আজ মঙ্গলবার (২৪ জুন) সকাল থেকে উন্নয়ন কাজ শুরু করা হয়েছে।

কয়লাখনি সূত্রে জানা যায়, চলতি বছরের ২৩ জানুয়ারি থেকে কয়লাখনি ভূগর্ভের ১৩০৫নং কোল ফেইস থেকে কয়লা উত্তোলন শুরু করা হয়। ওই কোল ফেইসের কয়লার মজুদ শেষ হওয়ায় সোমবার (২৩ জুন) দুপুর ১২ টায় কয়লা উত্তোলন বন্ধ করে দেওয়া হয়েছে। এই কোল ফেইস থেকে ৫ লাখ ১ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন করা হয়েছে। বর্তমানে ভূগর্ভের ১৩০৫ নং কোল ফেইসের যন্ত্রপাতি নতুন ১৪০৬ নং কোল ফেইসে স্থানান্তর করা হচ্ছে। এজন্য কয়লা উত্তোলন কার্যক্রম সাময়িক বন্ধ রাখা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেডের মাইন অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক (জিএম-চলতি দায়িত্ব) খান মোহাম্মদ জাফর সাদিক বলেন. ভূগর্ভে বন্ধ হয়ে যাওয়া ১৩০৫ নং কোল  ফেইসের যন্ত্রপাতি নতুন ১৪০৬ নং কোল ফেইসের উন্নয়ন কার্যক্রমের জন্য স্থানান্তর করা হচ্ছে। ১৪০৬ নং কোল ফেইসের উন্নয়ন কার্যক্রম শেষ করে আগামী আগস্ট মাস নাগাদ এই কোল ফেইস থেকে কয়লা উত্তোলন শুরু করা সম্ভব হবে। আশা করা যাচ্ছে এই ১৪০৬ নং কোল ফেইস থেকে প্রায় সাড়ে ৩ লাখ মেট্রিক টন কয়লা পাওয়া যেতে পারে।

এদিকে বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বকর সিদ্দিক বলেন, তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম সচল রাখতে আপদকালীন সময়ের জন্য বিদ্যুৎ কেন্দ্রের কোল ইয়ার্ডে বর্তমানে ৪লাখ ৭০ হাজার মেট্রিক টন কয়লা মজুদ রয়েছে। বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিয়টের মধ্যে ১নং ও ৩নং ইউনিট সচল রেখে প্রতিদিন ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। তবে যান্ত্রিক ত্রুটির জন্য ২নং ইউনিটটি বন্ধ থাকায় এ ইউনিট থেকে কোনো বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না।

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. সাইফুল ইসলাম সরকার বলেন, কয়লাখনির ভূগর্ভ থেকে কয়লা উত্তোলন কার্যক্রমের ধারাবাহিকতার অংশ হিসেবে নতুন কোল ফেইসের উন্নয়ন কাজ পরিচালনার জন্য সাময়িকভাবে কয়লা উত্তোলন কার্যক্রম বন্ধ থাকে। তবে দ্রুততম সময়ের মধ্যে নতুন কোল ফেইসের উন্নয়ন কাজ শেষ করে কয়লা উত্তোলন শুরু করা হবে। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩