ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬ , ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাবনার সাঁথিয়ায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা আইনগত ব্যবস্থার পরিবর্তে বেআইনি আপস-মীমাংসা জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি দুই সংগঠনের রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রাজশাহীতে মিট প্রসেসিং সেন্টার স্থাপনের ঘোষণা প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শহীদ জিয়া শিশু পার্ক আধুনিকায়নের লক্ষ্যে পরিদর্শনে করলেন, প্রতিমন্ত্রী টুকু পবায় নিম গাছের চারা রোপণ করলেন প্রতিমন্ত্রী টুকু নগরীতে ইয়াবাসহ ২ মাদক কারবারি ও বিভিন্ন মামলায় গ্রেফতার ২৩ এয়ারপোর্ট থানা বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার-২ ​রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানের সাফারি পার্কে রূপান্তর করা হবে: প্রতিমন্ত্রী ক্ষমা না চাইলে তুষার ও সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে: পাবনা জেলা বিএনপি সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল ৫ বছরের শিশুর বাসের ধাক্কায় প্রাণ গেল শিশুর রংপুরে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধাকে সংঘবদ্ধ ধর্ষণ সাঁকো থেকে পড়ে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরের মৃত্যু সিংড়ায় প্রাথমিক বৃত্তিতে আয়েশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য লালপুরে বৃক্ষরোপন অভিযান ও ক্রীড়া সামগ্রী বিতরণ ​আত্রাই অগ্রণী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে আব্দুল আওয়াল-এর দায়িত্ব গ্রহণ উপজেলা পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ষ্ট্যান্ডিং অর্ডার অন ডিজাষ্টার (এসওডি) বিষয়ক সভা অনুষ্ঠিত স্বামী-স্ত্রীর ঝগড়ায় হত্যার রহস্য ফাঁস মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ যে কাজ করলে আল্লাহর আরশ থর থর করে কেঁপে ওঠে!

ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২

  • আপলোড সময় : ০৭-০৭-২০২৬ ০৬:১৯:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৭-২০২৬ ০৬:১৯:১৮ অপরাহ্ন
ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২ ছবি: সংগৃহীত
খুলনা-সাতক্ষীরা মহাসড়কে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় দুটি ইজিবাইক দুমড়েমুচড়ে ‍গিয়ে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে খুলনা মহানগরীর হরিণটানা থানার নিজ খামার এলাকায়, খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন খুলনার পাইকগাছা উপজেলার হরিদাসকাটি গ্রামের তাপস হোড় (৬০) এবং সোনাতনকাটি গ্রামের দিদার আহমেদ (৪৫)। তাদের মধ্যে দিদার ইজিবাইক চালক এবং তাপস যাত্রী বলে জানিয়েছে পুলিশ।
 
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, খুলনা থেকে সাতক্ষীরাগামী ডিজেলবোঝাই একটি ট্রাক নিজ খামার এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে সজোরে ধাক্কা দেয়। এ সময় পেছন থেকে আসা আরেকটি ইজিবাইকও ট্রাক ও দুর্ঘটনাকবলিত ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক দিদার আহমেদ ও যাত্রী তাপস হোড় নিহত হন।
 
দুর্ঘটনায় আহত তিনজনকে স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস এবং পুলিশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পুলিশ জানিয়েছে, আহতরা সবাই পাইকগাছা উপজেলার বাসিন্দা।
 
খবর পেয়ে লবণচরা ও হরিণটানা থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। পরে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
 
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, ‘পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ট্রাকটির অতিরিক্ত গতি ও নিয়ন্ত্রণ হারানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য যাচাই করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী