ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ , ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্কুলের যাওয়া হলো না শিফার রাজশাহী থেকে জাপানে কর্মী নিয়োগ এবং সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনা সকালে ঘুম থেকে উঠে চা-কফি খাওয়ার পরেই হৃৎস্পন্দন বাড়ছে! রাজশাহী পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ ও চারা বিতরণ আল-কায়েদা সম্পর্কিত জাতিসংঘের বক্তব্যের সপক্ষে কোনো তথ্য নেই: শামা ওবায়েদ জেলা প্রশাসক আন্তঃ উপজেলা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে মহানগর ফুটবল দলের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় নিয়ামতপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ নিরাপদ জীবন ও পরিবেশের জন্য অতি ঝুঁকিপূর্ণ কীটনাশক বন্ধের দাবি কৃষকদের বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণে ৩ যুবকের যাবজ্জীবন রাসিক প্রশাসকের সঙ্গে জিআইজেড প্রতিনিধিদের সাক্ষাৎ ও মতবিনিময় নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ পুঠিয়ায় নন্দনগাছী সড়কে ৩০০ গাছের চারা রোপণ রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা বাংলাদেশ-চীনের যৌথ সহযোগিতায় রাজশাহী সিল্কের ঐতিহ্য ফিরে আসবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মান্দায় মোবাইল কোর্টে চার প্রতিষ্ঠানকে জরিমানা গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটির অনুমোদন, উত্তরাঞ্চলের উচ্চশিক্ষায় নতুন দিগন্ত রাজশাহী বিভাগীয় উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন ও জনসেবার মান বাড়ানোর নির্দেশ বিভাগীয় কমিশনারের ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী অবৈধভাবে সার মজুদ ব্যবসায়ীর ৫ হাজার টাকা জরিমানা

ফরাসি প্রেসিডেন্ট মাক্রোঁর সফরের মধ্যে জোড়া বিস্ফোরণ দামাস্কাসে!

  • আপলোড সময় : ০৭-০৭-২০২৬ ০৫:৫৩:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৭-২০২৬ ০৫:৫৩:৪২ অপরাহ্ন
ফরাসি প্রেসিডেন্ট মাক্রোঁর সফরের মধ্যে জোড়া বিস্ফোরণ দামাস্কাসে! ছবি: সংগৃহীত
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁর সফরের মধ্যেই জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল সিরিয়ার রাজধানী দামাস্কাস। ঘটনায় চার পুলিশকর্মী-সহ অন্তত ১৮ জন আহত হয়েছেন। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় বার বিস্ফোরণ হল পশ্চিম এশিয়ার ওই দেশে। এখনও পর্যন্ত কোনও সন্ত্রাসবাদী গোষ্ঠী বিস্ফোরণের দায় স্বীকার করেনি। তবে প্রাথমিক ভাবে সন্দেহের তির ইসলামিক স্টেট (আইএস)-এর দিকে।

সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা ‘সানা নিউজ’ জানিয়েছে, বিস্ফোরণ দু’টি হয়েছে পর্যটন মন্ত্রণালয় পরিচালিত হোটেলের অদূরে। ওই হোটেলেই সোমবার রাতে ছিলেন মাক্রোঁ। বিস্ফোরণের সময় তিনি সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শরা কুর্দের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছিলেন। ফরাসি প্রতিনিধিরা জানিয়েছেন, মাক্রোঁ বিস্ফোরণের শব্দ শুনতে পাননি। প্রসঙ্গত, এর আগে গত ২ জুলাই দামাস্কাসের হেজাজ এলাকায় ‘প্যালেস অফ জাস্টিস’ (বিচার মন্ত্রণালয়ের সদর দফতর)-এর সামনে বিস্ফোরণে ৯ জন নিহত এবং ২০ জনেরও বেশি আহত হয়েছিলেন। ওই ঘটনাতেও অভিযোগের তির ছিল আইএসের দিকে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ডিসেম্বরে সিরিয়ায় বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) এবং তাদের সহযোগী ‘জইশ আল-ইজ্জা’র যৌথবাহিনীর রাজধানী দামাস্কাস দখল এবং প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পতন ঘটেছিল। আসাদ সপরিবার পালিয়ে আশ্রয় নিয়েছিলেন মিত্র দেশ রাশিয়ায়। সেই গৃহযুদ্ধপর্বে এইচটিএস বাহিনীকে ধারাবাহিক মদত দিয়েছিলেন আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট নেটোর অন্যতম সদস্য তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তায়িপ এর্ডোগান। তাৎপর্যপূর্ণ ভাবে এর পরেই প্রাক্তন আল কায়দা নেতা তথা সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আল-শরা কুর্দ এবং ক্ষমতা দখলকারীদের নিয়ে গঠিত সশস্ত্র সংগঠন ‘সিরিয়ান ডেমোক্র্যাটিক ফ্রন্ট’-এর কমান্ডার মাজলুম আবদির সঙ্গে মৈত্রী চুক্তি করেছিল তুরস্ক। তাতে বিদেশি জিহাদিদের নবগঠিত সিরিয়া সেনাবাহিনীর অন্তর্ভুক্ত করার প্রসঙ্গ ছিল। গৃহযুদ্ধ পর্বে সুন্নি সশস্ত্র বাহিনী এইচটিএস-এর হয়ে প্রায় চার হাজার বিদেশি জিহাদি লড়াই করেছিলেন শিয়া নেতা আসাদের বাহিনীর বিরুদ্ধে। গত বছর জুন মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার বিদেশি জিহাদিদের সিরিয়া সেনার অন্তর্ভুক্ত করার প্রস্তাবে সায় দিয়েছিল।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা

রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা