ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভিডিও ভাইরাল হওয়ার পর কেয়া পায়েলের রহস্যময় পোস্ট চাঁপাইনবাবগঞ্জে তহসিলদারের ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল চীনে টর্নেডো ও রেকর্ড বন্যায় ৮ জনের মৃ’ত্যু আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী ভারতের মহারাষ্ট্রে বর্ষার তাণ্ডবে মৃত ১৬ টানা বৃষ্টিতে ভূমিধস, ১০ রোহিঙ্গার মৃত্যু ইনসুলিনের কার্যক্ষমতা কমিয়ে রক্তে শর্করা বাড়িয়ে দিতে পারে রোজের ৫ অভ্যাস আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ মান্দায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা বোয়ালিয়া ও কর্ণহারে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারী গ্রেফতার ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২ ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২ জয়পুরহাটে ট্রাক-ইজিবাইকের সংঘর্ষে ২ জনের মৃত্যু কোন কোন কাজ খাওয়ার পর করলেই বিপদ! মুক্তির আগেই বিতর্কে ‘কুইন ২’ সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক লালপুরে এলজিইডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ নগরীতে পুলিশের অভিযান গ্রেফতার ১৫

রাবিতে পাকিস্তানের হায়ার এডুকেশন কমিশনের প্রতিনিধিদল, উচ্চশিক্ষা নিয়ে মতবিনিময়

  • আপলোড সময় : ০৭-০৭-২০২৬ ০৫:৪৯:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৭-২০২৬ ০৫:৪৯:১০ অপরাহ্ন
রাবিতে পাকিস্তানের হায়ার এডুকেশন কমিশনের প্রতিনিধিদল, উচ্চশিক্ষা নিয়ে মতবিনিময় রাবিতে পাকিস্তানের হায়ার এডুকেশন কমিশনের প্রতিনিধিদল, উচ্চশিক্ষা নিয়ে মতবিনিময়
পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডর কর্মসূচির আওতায় পাকিস্তানের হায়ার এডুকেশন কমিশনের (এইচইসি) মহাপরিচালক (আইন) ও এডুকেশনাল টেস্টিং কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারিক ইকবালের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সফর করেছে।

সফরকালে প্রতিনিধিদলটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ ফরিদুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করে। এ সময় তারা পাকিস্তানে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ-সুবিধা এবং এ লক্ষ্যে চলমান বিভিন্ন কর্মসূচি সম্পর্কে উপাচার্যকে অবহিত করেন। উপাচার্য এ উদ্যোগকে স্বাগত জানিয়ে দুই দেশের উচ্চশিক্ষা ও একাডেমিক সহযোগিতা আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোঃ আব্দুল আলিম, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামান, অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক মুহাম্মদ সাজ্জাদুর রহিম, ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক অধ্যাপক মোঃ নূরুল মোমেন, প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোঃ আনোয়ার হোসেন এবং পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের অধ্যাপক মোঃ নুরুজ্জামান হকসহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদিকে, পাকিস্তান সরকারের আল্লামা ইকবাল স্কলারশিপ কর্মসূচির আওতায় রাজশাহী অঞ্চলের আগ্রহী শিক্ষার্থীদের বাছাইয়ের জন্য প্রাক-নির্বাচনী পরীক্ষাও অনুষ্ঠিত হয়। 

মঙ্গলবার সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত এ পরীক্ষায় প্রায় ৪০০ নিবন্ধিত শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক

সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক