ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মান্দায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা বোয়ালিয়া ও কর্ণহারে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারী গ্রেফতার ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২ ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২ জয়পুরহাটে ট্রাক-ইজিবাইকের সংঘর্ষে ২ জনের মৃত্যু কোন কোন কাজ খাওয়ার পর করলেই বিপদ! মুক্তির আগেই বিতর্কে ‘কুইন ২’ সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক লালপুরে এলজিইডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ নগরীতে পুলিশের অভিযান গ্রেফতার ১৫ ফরাসি প্রেসিডেন্ট মাক্রোঁর সফরের মধ্যে জোড়া বিস্ফোরণ দামাস্কাসে! রাবিতে পাকিস্তানের হায়ার এডুকেশন কমিশনের প্রতিনিধিদল, উচ্চশিক্ষা নিয়ে মতবিনিময় প্রধানমন্ত্রীর সফরের পর খুললো মালয়েশিয়ার শ্রমবাজার রাণীশংকৈলে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, সম্মাননা পেলেন সফল দুই উদ্যোক্তা সিংড়া বাসস্ট্যান্ডে যাত্রীছাউনি নেই ৮ বছর: রোদ-বৃষ্টিতে চরম ভোগান্তি, দ্রুত নির্মাণের দাবি তানোরে পুরোনো প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহন, তোলপাড় রাণীশংকৈল সীমান্তে মৃত্যুর নীরব সাক্ষী নৌকার মাঝি - নিহতদের পরিবারের খবর কেউ রাখেনি ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি ​বর্ণাঢ্য আয়োজনে সময়ের কথা ২৪ ডটকমের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাণীশংকৈলে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, সম্মাননা পেলেন সফল দুই উদ্যোক্তা

  • আপলোড সময় : ০৭-০৭-২০২৬ ০৫:৩৫:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৭-২০২৬ ০৫:৩৫:০৮ অপরাহ্ন
রাণীশংকৈলে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, সম্মাননা পেলেন সফল দুই উদ্যোক্তা রাণীশংকৈলে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, সম্মাননা পেলেন সফল দুই উদ্যোক্তা
গ্রামীণ উন্নয়নকে আরও গতিশীল ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে এবারই প্রথমবারের মতো উদযাপিত হলো জাতীয় পল্লী উন্নয়ন দিবস। "উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) রাণীশংকৈল কার্যালয়ের যৌথ উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগমের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ।এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রূপম চন্দ্র মহন্ত, পৌর বিএনপির সভাপতি শাহাজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, উপজেলা আইসিটি কর্মকর্তা শাকিল হোসেন এবং উপজেলা বিআরডিবি কর্মকর্তা জাকিরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিআরডিবির পরিদর্শক ইমরান আলী।

আলোচনা সভায় সফল পল্লী উদ্যোক্তা হিসেবে বিউটি আক্তার ও রাজ্জাক আলী তাঁদের উদ্যোক্তা জীবনের সংগ্রাম, অভিজ্ঞতা ও সফলতার গল্প তুলে ধরেন। পরে তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিআরডিবির সদস্য, স্থানীয় উদ্যোক্তা ও সুধীজন উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার বিকল্প নেই। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির মাধ্যমে গ্রামের মানুষকে দক্ষ, স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক

সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক