ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর...

প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় কিশোরীকে অপহরণ

  • আপলোড সময় : ০৬-০৭-২০২৬ ০৮:৪৬:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৬ ০৮:৪৬:২৬ অপরাহ্ন
প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় কিশোরীকে অপহরণ প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় কিশোরীকে অপহরণ
নারায়ণগঞ্জের সোনারগাঁয় মাওয়া খন্দকার (১৪) নামে এক কিশোরীকে অপহরণের অভিযোগ উঠেছে সাব্বির (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে। 

এ ঘটনায় সোমবার (৬ জুলাই) ভুক্তভোগী কিশোরীর মামা খন্দকার সোহাগ বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ (জিডি) করেছেন।

এর আগে রোববার (৫ জুন) বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের পেরাব এলাকা থেকে ওই কিশোরী নিখোঁজ হয়।

অভিযোগ সূত্রে জানা গেছে, পেরাব গ্রামের খন্দকার মকবুলের মেয়ে মাওয়া খন্দকার ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। একই এলাকার বাসিন্দা সাব্বির বেশ কিছুদিন ধরে রাস্তাঘাটে মাওয়াকে উত্ত্যক্ত করাসহ প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। সাব্বির ও তার বাবা লিটন মিয়া (৫০) এলাকায় মাদক সেবন, বিক্রি ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় সাব্বির মাওয়াকে প্রতিনিয়ত ইভটিজিং ও ক্ষয়ক্ষতি করার হুমকি দিতেন।

অভিযোগে আরও বলা হয়, রোববার বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে মাওয়া নিজ বাড়ি থেকে বাইরে বের হওয়ার পর আর ফিরে আসেনি। পরবর্তীতে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। একই সঙ্গে অভিযুক্ত সাব্বিরও এলাকা থেকে গা ঢাকা দিয়েছেন।

পরিবারের ধারণা, অজ্ঞাতনামা আরও ৩-৪ জনের সহায়তায় সাব্বির পূর্ব পরিকল্পিতভাবে ওই কিশোরীকে অপহরণ করে নিয়ে গেছেন।

​এ বিষয়ে জানতে চাইলে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, নিখোঁজ কিশোরীকে উদ্ধার এবং অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার