ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালপুরে আদম আলী শিক্ষা বৃত্তির সনদ বিতরণ রাসিক প্রশাসকের সঙ্গে হড়গ্রাম নতুনপাড়া চারখুটা মোড় জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩০ কাটাখালিতে গাঁজাসহ মাদক কারবারী শুকটা গ্রেপ্তার তোর বাবাকে মারতে চাইনি কিন্তু ছুরিকাঘাত বেশি হয়ে গেছে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় কিশোরীকে অপহরণ নাটোরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ৫ম শ্রেণির ছাত্রের বিষপান মোহনপুরে উপকারীভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করেন এমপি মিলন তানোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি রাণীনগরে বালতির পানিতে ঢুবে শিশুর মৃতু রাণীনগরে ভেকু মেশিনে বিদ্যুতের ছেঁড়া তারে শিশু নিহত ৯জনের নামে মামলা বিশ্বনাথে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ গোদাগাড়ীতে বাল্যবিয়ের অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা রাণীশংকৈল পৌর পরিষদের সদস্যরা জানে না বরাদ্দের খবর, চলছে নয়ছয়ে চেষ্টা আত্রাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত স্ত্রীকে মাটিচাপা দিয়ে ‘নাটক’ সাজালেন স্বামী  দেশের সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর বাড়ির পাশের গর্তে জমে থাকা পানিতে ডুবে শিশুর মৃত্যু

মোহনপুরে উপকারীভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করেন এমপি মিলন

  • আপলোড সময় : ০৬-০৭-২০২৬ ০৮:৪০:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৬ ০৮:৪০:২৩ অপরাহ্ন
মোহনপুরে উপকারীভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করেন এমপি মিলন মোহনপুরে উপকারীভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করেন এমপি মিলন
রাজশাহীর মোহনপুর উপজেলা এলাকায় অবৈধ পুকুর খনন রোধে কঠোর অবস্থান কথা জানিয়েছেন এবং উপকারভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করেন পবা-মোহনপুরের সংসদ সদস্য এ্যাডভোকেট শফিকুল হক মিলন।

এমপি বিগত সরকারের আমলে অবাধে পুকুর খননের তীব্র সমালোচনা করে তিনি সাধারণ জনগণকে সচেতন হওয়ার এবং যেকোনো অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনকে জানানোর আহ্বান জানিয়েছেন। 

সোমবার ৬ই জুলাই দুপুরে মোহনপুর উপজেলা অডিটরিয়ামে পল্লী উন্নয়ন দিবসের অনুষ্ঠানে আলোচনা সভায় এসব কথা বলেন এমপি।
বক্তব্যের শুরুতেই অবৈধ পুকুর খননের ভয়াবহতা তুলে ধরে তিনি ক্ষোভ প্রকাশ করেন এমপি মিলন।

তিনি বলেন, "অবৈধ পুকুর কাটা বন্ধ করতে না পারলে, পরিস্থিতি এমন দাঁড়াতো যে ভারত বা দিল্লি থেকে আমাদের নৌকা ভাড়া করে আনতে হতো। নৌকা ইমপোর্ট করে এনে মোহনপুর আর পবায় দিতে হতো। বিগত সরকার এবং তাদের পরের যারা ছিল, তারা যেভাবে পুকুর খনন অব্যাহত রেখেছিল, তাতে এই এলাকার সব শেষ হয়ে যেত।"

পুকুর খনন নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করে সংসদ সদস্য বলেন, "যারা অংক কষে বসে আছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা পুকুর কাটার বিপক্ষে নই, বরং আমরা অবৈধভাবে পুকুর কাটার বিপক্ষে।"

অবৈধ খনন বন্ধে জনসচেতনতা গড়ে তোলার ওপর জোর দিয়ে তিনি সাধারণ মানুষকে নির্দেশ দেন, কোথাও অবৈধভাবে পুকুর খনন হলে সাথে সাথে থানায় খবর দিতে হবে।

উপজেলা প্রশাসক (ইউএনও) এবং সহকারী কমিশনারকে (ভূমি) জানাতে হবে।প্রয়োজনে সরাসরি তাকেও জানানো যাবে। 

তিনি আশ্বস্ত করেন, রাত ১২টা, ১টা বা ৪টা—যেকোনো সময় এই ধরনের অভিযোগ জানানো যাবে এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়াও এমপি জনপ্রতিনিধি হিসেবে জনগণের প্রতি নিজের জবাবদিহিতার জায়গাটি তুলে ধরে তিনি বলেন, "আমরা সর্বসাধারণের জন্য নিরলসভাবে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। জনগণ তাদের পবিত্র আমানত (ভোট) আমাদের দিয়েছেন। আপনারা ভোট দিয়ে আমাদের নেতা তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়েছেন এবং আমাকে পার্লামেন্ট মেম্বার বানিয়েছেন।"

স্বচ্ছতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন, "আমার কাছে যেকোনো নেতাকর্মী শুধু নয়, সর্বসাধারণের যে কেউ এসে কৈফিয়ত চাইতে পারেন। কোনো কাজ কেন হলো বা কেন হলো না, তার জবাব আমি সাধারণ মানুষের কাছে বুঝিয়ে দিতে বাধ্য। আমার দরজা সবার জন্য সবসময় উন্মুক্ত।"

এমপি নিজ নির্বাচনী এলাকায় অবৈধ দখল ও মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের পাশাপাশি জনগণকেও সোচ্চার হওয়ার কড়া বার্তা দেন।
এর আগে মোহনপুর উপজেলা চত্বর থেকে পল্লী উন্নয়ন দিবসের একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে মোহনপুর উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা শেষে কৃষি অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও ফসলের বীজ বিতরণ করা হয়। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মানবিক সহায়তার চেক, ঢেউটিন, গাছ এবং খেলাধুলার সামগ্রী বিতরণ করেন এমপি।

মোহনপুর উপজেলা নিবার্হী অফিসার ফাহিমা বিনতে আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুবুর আর রশীদ, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, মোহনপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, উপজেলা কৃষকদলের আহবায়ক গোলাম মোস্তফা বাবলু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম, প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা তারিকুল ইসলাম, বিআরডিবির কর্মকর্তা মোঃ মশিউর রহমান, কেশর হাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান, যুবনেতা মির্জা শওকত আলী, মৌমাছি ইউনিয়ন বিএনপির সভাপতি নূরে আলম সিদ্দিকী মুকুল,  জাহানাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান সহ প্রমূখ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর

রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর