ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০ মিনিটের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু পার্বতীপুরে বাবার শাবলের আঘাতে প্রাণ গেলো ১৩ বছরের শিশুর আট বার্সা তারকায় সাজানো স্পেন, আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ রাখা আছে এটিএম, টাকা তুলে খামে ভরে ‘উপহার’ দিলে তবেই মিলবে খাবার! রেশনে আচমকা হাজির তলপতি বিজয় ‘শরীরের বিভিন্ন অংশ বড় করতে বলা হয়েছিল’, নিজের চেহারা নিয়ে আত্মবিশ্বাস ছিল না সমীরার? ২০ বছর বয়সেই অভিনয়ের প্রস্তাব ফেরান, বিজয়ের ছেলে জেসন খেলাধুলার বিকল্প নেই সুস্থ ও সুশৃঙ্খল জাতি গঠনে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও যৌন উত্তেজক সিরাপ জব্দ ট্রফি, পদক ছাড়াও বিশ্বজয়ীদের বিশেষ আংটি উপহার দেবে ফিফা গানের দৃশ্যে পোশাক সরে যাওয়ার অভিযোগ, বিতর্কে জ্যাকলিন! মোহনপুরে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল ডানায় মোড়া রূপে নজর কাড়লেন হলিউড অভিনেত্রী জেনডেয়া মৌনী রায়ের ভিডিও ফাঁস! নিজের বোনকে জোরপূর্বক ধর্ষণ, ক্ষোভে ভাইকে হত্যা প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন দিল জনতা কক্সবাজার সৈকতে শক্তিশালী টর্নেডোর আঘাত, ৫ মিনিটে যা ঘটলো অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি

দুর্গাপুরে জুয়েল হত্যাকান্ড, আসামিকে দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে এলাকাবাসির মানববন্ধন

  • আপলোড সময় : ২৪-০৬-২০২৫ ০৮:৫৭:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৫ ০৮:৫৭:০৪ অপরাহ্ন
দুর্গাপুরে জুয়েল হত্যাকান্ড, আসামিকে দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে এলাকাবাসির মানববন্ধন দুর্গাপুরে জুয়েল হত্যাকান্ড, আসামিকে দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে এলাকাবাসির মানববন্ধন
রাজশাহীর দুর্গাপুরে মধ্যেরাতে প্রতিপক্ষের অর্তকিত হামলায় নিহত হয় জুয়েল রানা (৩০) নামের এক যুবক। ঘটনার ১৯দিন পেরিয়ে গেলেও হত্যা মামলার একমাত্র আসামি তোফাজ্জল হোসেন লাবুকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ । এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে তার পরিবার।  এ ঘটনায় আসামিকে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগির পরিবার ও এলাকাবাসি। 

মঙ্গলবার (২৪ জুন) বিকেলে দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নের হাড়িয়াপাড়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বাজারে সড়কে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত  হয়। মানববন্ধনে নিহতের পরিবার ও এলাকার সর্বস্তরের জনগণ অংশ নেন।  

মানববন্ধনে নিহত জুয়েলের মা মর্জিনা বেগম বলেন, আমরা গরিব মানুষ। জুয়েলের বাবা অনেক আগেই মারা গেছেন। পরিবারে আমার ছেলেটাই একমাত্র আয়ের উৎস ছিল। গত ৩ জুন মধ্যে রাতে জুয়েলকে পুর্বপরিকল্পিত ভাবে মাথায় লাঠি দিয়ে আঘাত করে হত্যা করা হয়।ঘটনার পর হত্যাকারি তোফাজ্জল হোসেন লাবুকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এতে লাবুর পরিবার ও তার পক্ষের লোকজন প্রতিনিয়ত আমাদের মামলা তুলে নিতে হুমকি ধামকি দিচ্ছেন। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।  আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জোর দাবি জানাই, হত্যাকারি লাবুকে যেন দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হয়।

নিহত জুয়েলের স্ত্রী রিতা খাতুন বলেন, লাবু পরিকল্পিত ভাবে আমার স্বামীকে হত্যা করে। তাকে হত্যার ভিডিও সিসি ফুটেজে ধরা পড়লে ভিডিও ভাইরাল হয়। এরপরও থানা পুলিশ আসামি না ধরে নানা তাল-বাহানা করছে। আমার স্বামীর হত্যাকারি লাবুকে দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানাচ্ছি।  

জানতে চাইলে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা বলেন, লাঠির আঘাতে জুয়েল নামের ওই যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সিসি ফুটেজে দেখা গেছে।  এ ঘটনায় মামলা হয়েছে। আমরা চেষ্টা করছি মামলার আসামিকে গ্রেপ্তার করতে। আশা করছি খুব দ্রুত তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হবো।

উলেখ্য, গত ৩ জুন দিবাগত রাতে অর্তকিত হামলা চালায় জুয়েল রানার উপর । পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ৫জুন  রাতে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় জুয়েল মারা যান।  হামলার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক