ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার রাজশাহীতে মাদ্রাসাছাত্রকে বলাৎকার: বিচার চাওয়ায় পরিবারকে এলাকা ছাড়া ‘বাঁদর একটা! বাড়িতে তো স্ত্রী আছে’, নগ্ন দৃশ্যে যশকে দেখে ক্ষোভ ঋষিকার! তারকাকে বড় হুঁশিয়ারিও দিলেন বোমা-বিস্ফোরক উদ্ধারে দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য বড় সুখবর ছোট্ট মামনির জন্য মানবিক সাহায্যের আবেদন চারঘাটে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে মারা গেলেন শ্বশুরও শরীয়তপুরে শিশুকে বলাৎকার: জামায়াত নেতার নেতৃত্বে ১ লাখ টাকায় রফা-দফা মাদক নয়, মাঠেই ফিরুক তারুণ্য: রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন বন্ধ পাম্প বিকল হয়ে ১২৫ মেগাওয়াটের ইউনিট বন্ধ চালুর চেষ্টা চলছে; সচল রয়েছে ৩ নম্বর ইউনিট সামিরা খান মাহির দুই সিরিজ নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতিও দেয় কিন্তু পাকা হয়না শতবছরের রাস্তা দেশের বাজারে সোনার দাম কমলো ‘আমার বাপেরে ১৫ জনে মিইল্লা কোপাইছে আর আমরা দুই ভাইয়ে ওরে কোপাইছি’ ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেল ধসে নিহত ৭ টাঙ্গাইলে তালাবদ্ধ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০ ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও ‘যমুনা নদীর পানির ভবিষ্যৎ রক্ষা করুন, ভারতকে বিদ্যুৎ করিডোরে না বলুন’ ময়মনসিংহে দোকানে ঢুকে রাব্বি হত্যা: ৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার

রাণীনগরে ভেকু মেশিনে বিদ্যুতের ছেঁড়া তারে শিশু নিহত ৯জনের নামে মামলা

  • আপলোড সময় : ০৬-০৭-২০২৬ ০৭:৩২:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৬ ০৭:৩২:৪২ অপরাহ্ন
রাণীনগরে ভেকু মেশিনে বিদ্যুতের ছেঁড়া তারে শিশু নিহত ৯জনের নামে মামলা রাণীনগরে ভেকু মেশিনে বিদ্যুতের ছেঁড়া তারে শিশু নিহত ৯জনের নামে মামলা
নওগাঁর রাণীনগরে পুকুর খননের সময় ভেকু (এক্সক্যাভেটর) মেশিনের বাকেট লেগে বৈদ্যুতিক খুঁটির মেইন লাইন থেকে ছেঁড়া তারে পৃষ্ট হয়ে রবিউল (৫) নামে এক শিশু নিহত হয়েছে |

রোববার বিকেলে উপজেলার মিরাট ইউনিয়নের ধনপাড়া পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে| খবর পেয়ে পুলিশ রাতেই শিশুর মরদেহ উদ্ধার করে সোমবার সকালে ময়না তদন্তে পাঠায় | এঘটনায় শিশুর বাবা বাদী হয়ে রোববার রাতেই ৯জনের নামে থানায় মামলা দায়ের করেছেন| শিশু রবিউল ইসলাম ধনপাড়া পুর্বপাড়া গ্রামের ময়নুল হকের ছেলে| পুলিশ ঘটনাস্থল থেকে ভেকু মেশিন জব্দ করেছে |

দায়েরকৃত মামলা সুত্রে জানাগেছে,ধনপাড়া গ্রামের জাকির হোসেন ফসিল (৫৫),একই গ্রামের মাজেদুল দেওয়ান(৬০)সহ কয়েকজন ওই এলাকায় পুকুর খননের জন্য এক্সক্যাভেটর মেশিন দিয়ে বেশ কয়েক দিন ধরে অবৈধভাবে পুকুর খনন করছিল | এরই মধ্যে বোরবার বেলা ১১টার দিকে পুকুর খননের সময় ভেকু মেশিনের বাকেট লেগে বৈদ্যুতিক খুঁটি থেকে মেইন লাইনের তার ছিঁড়ে মাটিতে পড়ে যায় |

এ সময় স্থানীয় লোকজন এক্সক্যাভেটর মেশিন চালককে বিদ্যুৎ অফিসে খবর দিয়ে ছেঁড়া তার মেরামত করতে বলেন | কিন্তু স্থানীয়দের কথায় গুরুত্ব না দিয়ে ওই অবস্থায় পুকুর খননের কাজ করছিল | পরে বিকেল সাড়ে ৩টা নাগাদ শিশু রবি


উল খেলাধুলা করার সময় পরে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে স্পৃষ্ট হয়| এসময় স্থানীয় লোকজন দেখতে পেয়ে শিশুকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক শিশুকে মৃত ঘোষনা করেন| ঘটনার খবর পেয়ে থানাপুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে পরিদর্শণ করে এক্সক্যাভেটর মেশিন জব্দসহ শিশুর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে| এঘটনায় শিশুর বাবা বাদী হয়ে এজাহার নামীয় ৮জন এবং অজ্ঞাতনামা আরো একজনসহ মোট ৯জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন|
শিশুর বাবা ময়নুল হক জানান,তিনি রাজমিস্ত্রী হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করেন| শিশু রবিউল ছিল পরিবারে একমাত্র সন্তান|  তিনি বলেন ছেঁড়া তার মেরামত করার জন্য স্থানীয় লোকজন বার বার বললেও কারো কথায় কর্ণপাত করেনি| তিনি এঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন| 
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন,এঘটনায় শিশুর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন| রোববার রাতেই এক্সক্যাভেটর মেশিন জব্দসহ শিশুর মরদেহ উদ্ধার করে সোমবার সকালে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে| এঘটনার পর থেকে আসামীরা পলাতক থাকায় কাউকে গ্রেফতার করা যায়নি| তবে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে|

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার

কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার