ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ , ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অনিয়মের অভিযোগ ভিত্তিহীন, মোহপুরে লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান সংগ্রহ অভিযান সম্পন্ন হতে চলেছে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল পদ্মায় নৌকাডুবি: ৬ জন উদ্ধার, বাবা-ছেলে নিখোঁজ পরীমণির কাছে নিজের রেকর্ড হারালেন সাকিব আল হাসান ঈশ্বরদীতে গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে গণপিটুনি দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু লিভারের অসুখের উপসর্গ কিন্তু খুব সাধারণ, কোন লক্ষণ থাকলে সতর্কতা জরুরি? ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু মিরপুর কলেজের দেয়াল ধসে ২ জনের মৃত্যু প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান, সভাপতিত্ব করবেন খলিলুর রহমান গুরুতর চোটে থমকে গিয়েছিল জীবন! দেড় বছর প্রত্যাবর্তন রকুল প্রীতের নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭ ‘জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য’ ঘোষিত বিলকুমারি-বিলজোয়ানার কার্যকর সুরক্ষার দাবি অধিকৃত কাশ্মীরে পাক সেনার গুলিতে নিহত ২০! রাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবি: ঘটনাস্থল পরিদর্শন করলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রতিনিধি দল বর্ষায় প্রাণবন্ত চলনবিল: সিংড়া নৌকা ঘাটে ভ্রমণের ধুম! ঘাসিগ্রাম ইউপির ১৫টি মসজিদের ইমাম, মোয়াজ্জেম ও খাদেমদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময় তানোরে পল্লী বিদ্যুতের গ্রাহক সেবার মান বেড়েছে রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে প্রকৃত মালিকদের হাতে ফিরল ৫০ হারানো মোবাইল ফোন

দেশের সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা

  • আপলোড সময় : ০৬-০৭-২০২৬ ০৬:৫৩:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৬ ০৬:৫৩:৪৫ অপরাহ্ন
দেশের সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা দেশের সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা
দেশের সব মাদরাসায় আবশ্যিকভাবে প্রতিদিন সমাবেশ (পিটি) ও খেলাধুলার আয়োজন নিশ্চিতের নির্দেশনা দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। 

সোমবার (৬ জুলাই) অধিদপ্তরের প্রশিক্ষণ ও শারীরিক শিক্ষা শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনাটি সব মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের পাঠানো হয়েছে।

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) মো. আবুল কালাম তালুকদারের সই করা ওই নির্দেশনায় বলা হয়, বর্তমান সরকার দেশের তৃণমূল পর্যায়ে ও শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া চর্চার সম্প্রসারণে বদ্ধপরিকর। তরুণ যুবসমাজ গঠন ও তারুণ্যের শক্তি নির্ভর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের দৈনিক সমাবেশ (পিটি) এবং খেলাধুলার আয়োজন করা আবশ্যক। 

এই অবস্থায় মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব মাদরাসার শারীরিক শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষকরা তাদের মাদরাসায় দৈনিক সমাবেশ (পিটি) এবং খেলাধুলার আয়োজনপূর্বক শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করবেন।

নির্দেশনায় আরও বলা হয়েছে, যেসব মাদরাসায় সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) পদ শূন্য রয়েছে, সেসব মাদরাসায় কর্মরত শিক্ষকদের মধ্যে থেকে উপযুক্ত ও খেলাধুলায় পারদর্শী কোনো শিক্ষককে সাময়িকভাবে এই দায়িত্ব পালনের জন্য প্রতিষ্ঠান প্রধানগণ দায়িত্ব প্রদান করবেন। সেই সঙ্গে এসব শূন্যপদ পূরণের লক্ষ্যে বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
পদ্মায় নৌকাডুবি: ৬ জন উদ্ধার, বাবা-ছেলে নিখোঁজ

পদ্মায় নৌকাডুবি: ৬ জন উদ্ধার, বাবা-ছেলে নিখোঁজ