ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ যৌন উত্তেজক ট্যাবলেট ও চোরাচালানী মালামাল জব্দ শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি দলীয় অনুষ্ঠানে নারী সাংবাদিকদের পর্দা করে আসতে হবে: চরমোনাই পীর ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ফেসবুকে গালিগালাজ নিয়ন্ত্রণে আইন করবে সরকার: তথ্যমন্ত্রী ‘অনুকূল পরিবেশ হলেই ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী’ পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপনের পরিকল্পনায় ঢাকার নিন্দা নিয়ামতপুরে ১দিনের ব্যবধানে ২ নারীর আত্মহত্যা শিক্ষকের মৃত্যু: মানসিক নিপীড়নের অভিযোগে মহাসড়ক অবরোধ রাজশাহীর গোদাগাড়ীতে ৫০০ বস্তা সার মজুত, ডিলারের কারাদণ্ড শরীফ উদ্দিন মুন্সীকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই আমেরিকার যুদ্ধজাহাজে ইরানের দ্বিতীয় দফা হামলার বিস্তারিত তথ্য প্রকাশ মার্কিন গণমাধ্যমে জমি ছিল নিজস্ব, তবুও আসামের ৭৩ মুসলিম পরিবারের বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন হরমুজ প্রণালী থেকে মার্কিন ড্রোন সাবমেরিন জব্দ ইরানের ওমান উপসাগর ও আরব সাগরে ‘নৌ নিষেধাজ্ঞা জারি’ ইরানের ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগে শিক্ষককে সাময়িক অব্যাহতি রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার রাস্তার ওপর ময়লা ফেলায় প্রতিবাদ, চারজনকে কুপিয়ে জখম ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ২০ লাখ দাবি, ‘১০০ পুলিশ রাখলেও’ গুলি করে মেরে ফেলার হুমকি ময়লার স্তূপে মিললো ২ নবজাতকের মরদেহ

রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর

  • আপলোড সময় : ০৬-০৭-২০২৬ ০৫:৪৭:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৬ ০৫:৪৭:৫১ অপরাহ্ন
রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে ভূমিমন্ত্রীর প্রয়াত পিতা ফজলুর রহমান (এফ রহমান)-এর স্মৃতির উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠ শিক্ষার্থীর জন্য ১০ লক্ষ টাকার একটি স্থায়ী তহবিল গঠনের ঘোষণা দেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি। এই তহবিল থেকে প্রতি বছর একজন মেধাবী শিক্ষার্থীকে ‘এফ রহমান গোল্ড মেডেল’ প্রদান করা হবে। আগামী এক সপ্তাহের মধ্যেই এই অর্থ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

সোমবার (৬ জুলাই) আনন্দ-উচ্ছ্বাস আর বর্ণিল আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়। সকালে দিবসের শুরুতে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে প্রশাসনিক ভবনের সামনে বেলুন-ফেস্টুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। উদ্বোধন শেষেভূমিমন্ত্রীর নেতৃত্বে হাজারোশিক্ষার্থীর অংশগ্রহণেক্যাম্পাসজুড়ে একবর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বেরকরাহয়। শোভাযাত্রাটিক্যাম্পাসের প্রধান প্রধানসড়কপ্রদক্ষিণ শেষে সিনেট ভবনে এসে শেষ হয়। পরে বৃক্ষরোপণ শেষে সিনেট ভবনে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন ভূমিমন্ত্রী।

ভূমিমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মাদার বখশ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বিশেষ করে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে ছাত্রদের রক্ষা করতে গিয়ে জীবন উৎসর্গকারী শহিদ ড. জোহার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। ড. জোহার আত্মত্যাগ সারা বিশ্বের শিক্ষক সমাজের জন্য একঅনন্য মর্যাদার প্রতীক হয়ে আছে।

বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো ও ঐতিহ্য রক্ষায় তিনি ‘বড় কুঠি’ ভবনটি পুনরায় বিশ্ববিদ্যালয়ের অধিকারে ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন। ভবনটিকে আধুনিক লাইট এন্ড সাউন্ড সিস্টেমসহ একটি বিশ্বমানের মিউজিয়াম হিসেবে গড়ে তোলার পরিকল্পনা ব্যক্ত করেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সমস্যা সমাধান ও যাতায়াতের সুবিধার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

শিক্ষা ও সংস্কৃতির চারণ ভূমি হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হারানো গৌরব ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে ভূমিমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে বাফুটবলে এই বিশ্ববিদ্যালয়েরযে আধিপত্য ছিল, তা পুনরায় ফিরিয়ে আনতে হবে। 

এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের পবিত্রতা ও শৃঙ্খলা বজায় রেখে শিক্ষকদের সর্বোচ্চ সম্মান প্রদান এবং জ্ঞান-বিজ্ঞানে নতুন নতুন আবিষ্কারের মাধ্যমে সারা বিশ্বে বাংলাদেশের মুখ উজ্জ্বল করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ফাইসুল ইসলাম ফারুকী এবং মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মো. রাফিকুল ইসলাম।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল আলিম ও অধ্যাপক ড. মানুনুর রশীদ, রাজশাহী সিটি কর্পোরেশন প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, আরডি এর চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রাধ্যক্ষ, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং গণমাধ্যম কর্মীবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার