ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীনগরে বালতির পানিতে ঢুবে শিশুর মৃতু রাণীনগরে ভেকু মেশিনে বিদ্যুতের ছেঁড়া তারে শিশু নিহত ৯জনের নামে মামলা বিশ্বনাথে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ গোদাগাড়ীতে বাল্যবিয়ের অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা রাণীশংকৈল পৌর পরিষদের সদস্যরা জানে না বরাদ্দের খবর, চলছে নয়ছয়ে চেষ্টা আত্রাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত স্ত্রীকে মাটিচাপা দিয়ে ‘নাটক’ সাজালেন স্বামী  দেশের সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর বাড়ির পাশের গর্তে জমে থাকা পানিতে ডুবে শিশুর মৃত্যু খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে তিনজন নিহত গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড ১২ ঘণ্টা ঘুমোতেই হবে! ব্যস্ত দিনেও নিদ্রার সঙ্গে আপস নয় অনন্যার শ্রীলঙ্কার কারাগারে দু’দিন ধরে সংঘর্ষ, নিহত ২৫ আমেরিকাই একমাত্র শক্তিশালী বন্ধু নয়, ভারতও আছে: নেতানিয়াহু অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি লালপুরে ইয়াবা সেবনের আলামতসহ আটক যুবকের ৬ মাসের কারাদণ্ড সিংড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা বোয়ালিয়া থানায় ছাত্রলীগ নেতা নোমান গ্রেফতার

বাড়ির পাশের গর্তে জমে থাকা পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • আপলোড সময় : ০৬-০৭-২০২৬ ০৫:৩২:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৬ ০৫:৩২:৪৩ অপরাহ্ন
বাড়ির পাশের গর্তে জমে থাকা পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রতিকী ছবি
শরীয়তপুরের জাজিরা উপজেলায় বাড়ির পাশের একটি গর্তে জমে থাকা পানিতে ডুবে জুনায়েদ রাড়ী (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকালে উপজেলার পালেরচর ইউনিয়নের সর্দারকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুনায়েদ রাড়ী ওই গ্রামের রানা রাড়ীর ছেলে।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার সকালে জুনায়েদের মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় জুনায়েদ বাড়ির আশপাশে খেলাধুলা করছিল। খেলতে খেলতে একপর্যায়ে বাড়ির পাশে আগে থেকে খোঁড়া একটি গর্তে জমে থাকা পানিতে পড়ে যায়।

অনেকক্ষণ শিশুটিকে দেখতে না পেয়ে তার মা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে গর্তের পানিতে জুনায়েদকে ভাসতে দেখে চিৎকার করলে স্থানীয়রা দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে তাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা শাহ আলম রাড়ী বলেন, "জুনায়েদ খুবই চঞ্চল ছিল। সকালে খেলতে খেলতে কখন যে গর্তের পানিতে পড়ে গেছে, কেউ বুঝতেই পারেনি। অনেক খোঁজাখুঁজির পর তাকে পানিতে ভাসতে দেখা যায়। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক জানান, সে আর বেঁচে নেই। এই মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছি না।"

জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক বলেন, "শিশুটিকে হাসপাতালে আনার পর পরীক্ষা করে তার কোনো হৃদ্‌স্পন্দন পাওয়া যায়নি। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।"

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর

রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর