ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর...

বাড়ির পাশের গর্তে জমে থাকা পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • আপলোড সময় : ০৬-০৭-২০২৬ ০৫:৩২:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৬ ০৫:৩২:৪৩ অপরাহ্ন
বাড়ির পাশের গর্তে জমে থাকা পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রতিকী ছবি
শরীয়তপুরের জাজিরা উপজেলায় বাড়ির পাশের একটি গর্তে জমে থাকা পানিতে ডুবে জুনায়েদ রাড়ী (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকালে উপজেলার পালেরচর ইউনিয়নের সর্দারকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুনায়েদ রাড়ী ওই গ্রামের রানা রাড়ীর ছেলে।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার সকালে জুনায়েদের মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় জুনায়েদ বাড়ির আশপাশে খেলাধুলা করছিল। খেলতে খেলতে একপর্যায়ে বাড়ির পাশে আগে থেকে খোঁড়া একটি গর্তে জমে থাকা পানিতে পড়ে যায়।

অনেকক্ষণ শিশুটিকে দেখতে না পেয়ে তার মা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে গর্তের পানিতে জুনায়েদকে ভাসতে দেখে চিৎকার করলে স্থানীয়রা দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে তাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা শাহ আলম রাড়ী বলেন, "জুনায়েদ খুবই চঞ্চল ছিল। সকালে খেলতে খেলতে কখন যে গর্তের পানিতে পড়ে গেছে, কেউ বুঝতেই পারেনি। অনেক খোঁজাখুঁজির পর তাকে পানিতে ভাসতে দেখা যায়। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক জানান, সে আর বেঁচে নেই। এই মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছি না।"

জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক বলেন, "শিশুটিকে হাসপাতালে আনার পর পরীক্ষা করে তার কোনো হৃদ্‌স্পন্দন পাওয়া যায়নি। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।"

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার