ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তোর বাবাকে মারতে চাইনি কিন্তু ছুরিকাঘাত বেশি হয়ে গেছে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় কিশোরীকে অপহরণ নাটোরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ৫ম শ্রেণির ছাত্রের বিষপান মোহনপুরে উপকারীভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করেন এমপি মিলন তানোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি রাণীনগরে বালতির পানিতে ঢুবে শিশুর মৃতু রাণীনগরে ভেকু মেশিনে বিদ্যুতের ছেঁড়া তারে শিশু নিহত ৯জনের নামে মামলা বিশ্বনাথে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ গোদাগাড়ীতে বাল্যবিয়ের অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা রাণীশংকৈল পৌর পরিষদের সদস্যরা জানে না বরাদ্দের খবর, চলছে নয়ছয়ে চেষ্টা আত্রাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত স্ত্রীকে মাটিচাপা দিয়ে ‘নাটক’ সাজালেন স্বামী  দেশের সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর বাড়ির পাশের গর্তে জমে থাকা পানিতে ডুবে শিশুর মৃত্যু খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে তিনজন নিহত গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড ১২ ঘণ্টা ঘুমোতেই হবে! ব্যস্ত দিনেও নিদ্রার সঙ্গে আপস নয় অনন্যার শ্রীলঙ্কার কারাগারে দু’দিন ধরে সংঘর্ষ, নিহত ২৫

শ্রীলঙ্কার কারাগারে দু’দিন ধরে সংঘর্ষ, নিহত ২৫

  • আপলোড সময় : ০৬-০৭-২০২৬ ০৫:১৮:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৬ ০৫:১৮:২১ অপরাহ্ন
শ্রীলঙ্কার কারাগারে দু’দিন ধরে সংঘর্ষ, নিহত ২৫ ছবি: সংগৃহীত
সোমবার (৬ জুলাই) শ্রীলঙ্কার একটি কারাগারে দ্বিতীয় দিনের মতো সংঘর্ষ চলতে থাকায় বন্দি ও কারা নিরাপত্তাকর্মীসহ অন্তত ২৫ জন নিহত হয়েছেন।

আদা দেরানা সংবাদমাধ্যমের তথ্যমতে, নিহতদের মধ্যে পাঁচজন কারা কর্মকর্তা এবং ২০ জন বন্দি ছিলেন।

সংবাদমাধ্যমটি আরও জানায়, এই সংঘর্ষে প্রায় ১০০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
 
নিউজ ওয়্যারের প্রতিবেদন অনুযায়ী, দ্বীপরাষ্ট্রটির পশ্চিম উপকূলের নেগোম্বো কারাগারে নতুন করে অশান্তি ছড়িয়ে পড়লে পুলিশ বন্দি ও কারা কর্মকর্তাদের মধ্যে সংঘর্ষ নিয়ন্ত্রণে গুলি চালালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার সেনা মোতায়েন করে।
 
এতে আরও বলা হয়, বন্দি ও কারা কর্মকর্তাদের মধ্যে সংঘর্ষের জেরে এই অশান্তি শুরু হয়। আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে।
 
প্রতিবেদন অনুসারে, রোববার বিচারাধীন ও সাজাপ্রাপ্ত বন্দিদের মধ্যে সংঘর্ষে দুজন বন্দি নিহত এবং আরও ৩৮ জন আহত হন।
 
নিরাপত্তা জোরদার করার পর, কারা কর্তৃপক্ষ কারাগারে সংঘর্ষের কারণ নির্ণয়ে তদন্ত চালাচ্ছে, যেখানে বর্তমানে ২,৪১৭ জন কয়েদি রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর

রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর