ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ , ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্কুলের যাওয়া হলো না শিফার রাজশাহী থেকে জাপানে কর্মী নিয়োগ এবং সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনা সকালে ঘুম থেকে উঠে চা-কফি খাওয়ার পরেই হৃৎস্পন্দন বাড়ছে! রাজশাহী পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ ও চারা বিতরণ আল-কায়েদা সম্পর্কিত জাতিসংঘের বক্তব্যের সপক্ষে কোনো তথ্য নেই: শামা ওবায়েদ জেলা প্রশাসক আন্তঃ উপজেলা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে মহানগর ফুটবল দলের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় নিয়ামতপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ নিরাপদ জীবন ও পরিবেশের জন্য অতি ঝুঁকিপূর্ণ কীটনাশক বন্ধের দাবি কৃষকদের বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণে ৩ যুবকের যাবজ্জীবন রাসিক প্রশাসকের সঙ্গে জিআইজেড প্রতিনিধিদের সাক্ষাৎ ও মতবিনিময় নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ পুঠিয়ায় নন্দনগাছী সড়কে ৩০০ গাছের চারা রোপণ রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা বাংলাদেশ-চীনের যৌথ সহযোগিতায় রাজশাহী সিল্কের ঐতিহ্য ফিরে আসবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মান্দায় মোবাইল কোর্টে চার প্রতিষ্ঠানকে জরিমানা গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটির অনুমোদন, উত্তরাঞ্চলের উচ্চশিক্ষায় নতুন দিগন্ত রাজশাহী বিভাগীয় উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন ও জনসেবার মান বাড়ানোর নির্দেশ বিভাগীয় কমিশনারের ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী অবৈধভাবে সার মজুদ ব্যবসায়ীর ৫ হাজার টাকা জরিমানা

আমেরিকাই একমাত্র শক্তিশালী বন্ধু নয়, ভারতও আছে: নেতানিয়াহু

  • আপলোড সময় : ০৬-০৭-২০২৬ ০৫:১৩:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৬ ০৫:১৩:৪৮ অপরাহ্ন
আমেরিকাই একমাত্র শক্তিশালী বন্ধু নয়, ভারতও আছে: নেতানিয়াহু ছবি: সংগৃহীত
আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছিলেন, ইজরায়েলের একমাত্র শক্তিশালী বন্ধু দেশ আমেরিকাই। আর কোনও শক্তিশালী দেশই তাদের পাশে নেই। রবিবার ভান্সের সেই দাবি খারিজ করে দিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। জানিয়ে দিলেন, এ কথা সঠিক নয়। আরও অনেক শক্তিশালী বন্ধু রয়েছে ইজরায়েলের এবং তার মধ্যে অন্যতম ভারত!

আমেরিকা বাদে শক্তিশালী বন্ধু দেশ হিসাবে একমাত্র ভারতের নামই আলাদা করে উল্লেখ করেছেন নেতানিয়াহু। দাবি, ভারত থেকে অভূতপূর্ব সমর্থন পান তিনি। রবিবার ফক্স নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে নেতানিয়াহুকে ভান্সের মন্তব্য প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল। তিনি বলেছেন, ‘‘আমাদের আরও অনেক বন্ধু আছে। যেমন, ভারত নামের একটি ছোট দেশ। ওদের জনসংখ্যা ১৪০ কোটি। আমরা সেখান থেকে অভূতপূর্ব সমর্থন পাই।’’

নেতানিয়াহু জানিয়েছেন, মার্কিন ভাইস প্রেসিডেন্টকে তিনি শ্রদ্ধা করেন। কিন্তু তাই বলে তাঁর সব কথা তিনি মেনে নিতে পারবেন না। এ ছাড়া, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘সবচেয়ে ভাল বন্ধু’ বলে উল্লেখ করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। জানিয়েছেন, এ যাবৎকালে ইজরায়েলের যত বন্ধু হোয়াইট হাউসের কুর্সিতে বসেছেন, তাঁদের মধ্যে ট্রাম্পই সেরা।

ভারত থেকে আসা অভূতপূর্ব সমর্থনের প্রতিফলন ফেসবুক-সহ অন্যান্য সমাজমাধ্যম প্ল্যাটফর্মে দেখতে পান নেতানিয়াহু। জানিয়েছেন, তাতে তিনি অভিভূত। সেই সঙ্গে এ-ও মেনে নিয়েছেন, কিছু কিছু দেশে সমাজমাধ্যমে ইজরায়েল-বিরোধিতা এখন ‘ফ্যাশনে’ পরিণত হয়েছে। তবে সেই দেশগুলির নেতারাই ফোন করে বার বার তাঁর নীতিগুলিকে সমর্থন জানিয়েছেন এবং তাঁর পাশে থেকেছেন, দাবি ইজরায়েলের প্রধানমন্ত্রীর। তাঁর কথায়, ‘‘সম্পর্কগুলো বাইরে থেকে দেখে যেমন মনে হয়, আসলে ঠিক তেমন নয়। আমাদের অনেক অনেক বন্ধু আছে।’’

উল্লেখ্য, ইজরায়েলের সঙ্গে হাত মিলিয়েই যৌথ ভাবে গত ফেব্রুয়ারিতে ইরান আক্রমণ করেছিল আমেরিকা। তাতে মৃত্যু হয় সে দেশের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের। তার পরেই পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরু হয়েছিল। আপাতত আমেরিকা এবং ইরানের মধ্যে সংঘর্ষবিরতি চলছে। তবে ইরানের তরফে এই সমঝোতার অন্যতম শর্ত লেবাননে ইজরায়েলের আগ্রাসন বন্ধ করা। সেখানে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাদের সঙ্গে সমান্তরাল সংঘর্ষে জড়িয়ে পড়েছিল নেতানিয়াহুর বাহিনী। তাদের আগ্রাসী নীতি আমেরিকা-ইরানের সমঝোতার পথে অন্যতম কাঁটা হয়ে দাঁড়িয়েছিল। লেবাননে হামলার জন্য নেতানিয়াহুকে ‘যুদ্ধবাজ’ প্রধানমন্ত্রী বলেছিলেন ট্রাম্প। একাধিক বার আমেরিকা প্রকাশ্যে তাদের সমালোচনা করেছে। ফলে দুই দেশের সম্পর্কের অবনতি হয়। গত শুক্রবার ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেন নেতানিয়াহু। আগামী সপ্তাহে তিনি হোয়াইট হাউসে গিয়ে ট্রাম্পের সঙ্গে দেখা করতে পারেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা

রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা