ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তোর বাবাকে মারতে চাইনি কিন্তু ছুরিকাঘাত বেশি হয়ে গেছে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় কিশোরীকে অপহরণ নাটোরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ৫ম শ্রেণির ছাত্রের বিষপান মোহনপুরে উপকারীভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করেন এমপি মিলন তানোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি রাণীনগরে বালতির পানিতে ঢুবে শিশুর মৃতু রাণীনগরে ভেকু মেশিনে বিদ্যুতের ছেঁড়া তারে শিশু নিহত ৯জনের নামে মামলা বিশ্বনাথে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ গোদাগাড়ীতে বাল্যবিয়ের অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা রাণীশংকৈল পৌর পরিষদের সদস্যরা জানে না বরাদ্দের খবর, চলছে নয়ছয়ে চেষ্টা আত্রাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত স্ত্রীকে মাটিচাপা দিয়ে ‘নাটক’ সাজালেন স্বামী  দেশের সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর বাড়ির পাশের গর্তে জমে থাকা পানিতে ডুবে শিশুর মৃত্যু খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে তিনজন নিহত গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড ১২ ঘণ্টা ঘুমোতেই হবে! ব্যস্ত দিনেও নিদ্রার সঙ্গে আপস নয় অনন্যার শ্রীলঙ্কার কারাগারে দু’দিন ধরে সংঘর্ষ, নিহত ২৫

সিংড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা

  • আপলোড সময় : ০৬-০৭-২০২৬ ০৫:০২:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৬ ০৫:০২:০০ অপরাহ্ন
সিংড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা সিংড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা
"উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের সিংড়ায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার (৬ জুলাই) উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

​সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি সিংড়া পৌরশহরের প্রধান প্রধান সড়ক ও বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে। এতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন পেশাজীবী ও সর্বস্তরের সাধারণ মানুষ  অংশ নেন। ​র‍্যালি শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত-এর  সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু উপস্থিত থাকার কথা থাকলেও, তাঁর প্রতিনিধি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন,  সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম, পৌর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন সাখা, উপজেলা পল্লী উন্নয়ন (বিআরডিবি) সভাপতি ও তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: শাহাদাৎ হোসেন, উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও ডায়াবেটিকস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাষ্টার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নির্মল কুমার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও গোল-ই আফরোজ সরকারি কলেজের সাবেক ভিপি এডভোকেট মোঃ শামীম হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন (বিআরডিবি) সাবেক সভাপতি আফছার আলী, সিংড়া পৌরসভার সাবেক কাউন্সিলর মহিদুল ইসলাম।

​আলোচনা সভায় বক্তারা বলেন, একটি দেশের সার্বিক উন্নয়ন নির্ভর করে তার তৃণমূল বা গ্রামীণ অর্থনীতির মজবুত ভিত্তির ওপর। পল্লী অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনের মাধ্যমেই সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। বক্তারা সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি স্থানীয় পর্যায়ে পল্লী উন্নয়নের ধারাকে আরও বেগবান করার জন্য দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর

রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর