ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীজুড়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ গ্রেপ্তার ১৯ বোয়ালিয়ায় বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার মাদক কারবারি প্রিভেল কাজীহাটা নতুন জামে মসজিদের নির্মাণকাজ পরিদর্শনে রাসিক প্রশাসক শিশুদের বই পড়া, খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় উদ্বুদ্ধ করার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর ফ্যাসিবাদী সরকারের আমলে পুলিশ বাহিনী ক্ষতিগ্রস্ত হয়েছে; স্বরাষ্ট্রমন্ত্রী রাজশাহীতে চারজনের কারাদ- সহ গ্রেপ্তার ২৪ গুরুদাসপুরে চাঞ্চল্যকর গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার রাজশাহীতে মাদক সেবনের দায়ে দুইজনের ৭ দিনের কারাদণ্ড চট্টগ্রামের জোরারগঞ্জে ১৭ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গা আটক ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা কাঁটাতার ডিঙিয়ে বাংলাদেশে আত্মীয়ের বাড়িতে আসা তিন ভারতীয় নাগরিক আটক কন্যাশিশু রেখে হঠাৎ লাপাত্তা স্ত্রী, দুধ দিয়ে গোসল করলেন প্রবাসী স্বামী প্রেম ও বিয়ে নিয়ে মুখ খুললেন জাহ্নবী কাপুর পারমাণবিক বিদ্যুতের আরও কাছে বাংলাদেশ, উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর দিনে রেকি, রাতে গৃহবধূর ঘরে মুখোশধারী ৩ যুবক নিয়ামতপুরে জাতীয়তাবাদী যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি? আর্থিক সংকটে থমকে ছিল চিকিৎসা, সমু চৌধুরীর পাশে অভিনয়শিল্পী সংঘ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: জাল ভোট দিতে গিয়ে ৩ মাদরাসাছাত্র আটক দাদার সঙ্গে দেখা করে ফেরা হলো না ৬ বছরের তওবার

বোয়ালিয়া থানায় ছাত্রলীগ নেতা নোমান গ্রেফতার

  • আপলোড সময় : ০৬-০৭-২০২৬ ০৩:২১:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৬ ০৩:২১:০২ অপরাহ্ন
বোয়ালিয়া থানায় ছাত্রলীগ নেতা নোমান গ্রেফতার বোয়ালিয়া থানায় ছাত্রলীগ নেতা নোমান গ্রেফতার
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় ছাত্রলীগ নেতা মোঃ নোমান (২৫), নামে আরও এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (৫ জুলাই) রাত দেড়টায় নগরীর বোয়ালিয়া থানার সপুরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
 
গ্রেফতার মোঃ নোমান, তিনি সপুরা এলাকার মৃত সাইদুর রহমানের ছেলে এবং বোয়ালিয়া থানা (পশ্চিম) শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।

তিনি জানান, গত (২৭ মে) রাত সোয়া ৩টার দিকে নগরীর বোয়ালিয়া থানার সাহেববাজার জামাল সুপার মার্কেটের সামনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের নামে শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবি সম্মেলিত এবং জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ডাবলু সরকারের নিঃশর্ত মুক্তি চাই, লেখা প্রচারণামূলক পোস্টার সাঁটানো হয়।

এ ঘটনায় রাষ্ট্রবিরোধী কার্যকলাপের উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পুনরায় সক্রিয় করার চেষ্টা এবং এ-সংক্রান্ত ষড়যন্ত্রের অভিযোগে বোয়ালিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়| মামলায় একজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৯০ থেকে ১০০ জনকে আসামি করা হয়।

মামলার তদন্ত চলাকালে সাক্ষ্য-প্রমাণ, সাক্ষীদের বক্তব্য এবং গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে রবিবার রাত দেড়টায় সপুরা এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা নোমানকে গ্রেফতার করা হয়।
  
গ্রেফতার আসামিকে জিজ্ঞাসাবাদ ও আইনগত প্রক্রিয়া শেষে সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে  ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ গ্রেপ্তার ১৯

নগরীজুড়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ গ্রেপ্তার ১৯