ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬ , ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাবতলীতে অগ্নিকাণ্ডে মৃত্যু পরিবারকে খাদ্য-বস্ত্র ও আর্থিক সহায়তা প্রদান করলেন সাবেক এমপি লালু শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় শিক্ষকদের দলমতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ থাকতে হবে: এমপি মিলন কৃষকের মুখে হাসি: গোমস্তাপুরে সাড়ে ৪ কিমি নতুন রাস্তার নির্মাণ কাজ শুরু রামুতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-গুলিসহ আটক ৭ নিয়ন্ত্রণ হারিয়ে ভবনে ঢুকে গেল বিমান, বিধ্বস্ত হয়ে নিহত ৩ দেশে পর্যাপ্ত কোরবানির পশু আছে,আমদানির প্রয়োজন নেই : প্রাণিসম্পদ মন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ড দিবস আজ স্বামীকে আটকে রেখে গৃহবধূকে দলবদ্ধ ধ-র্ষ-ণ, আটক ৪ কিশোরগঞ্জে শিক্ষার্থীসহ আটক ৪৪ ; মুচলেকায় মুক্তি হাতে আস্ত আম নিয়ে মেট গালায় ইশা আম্বানি! মায়ের গয়নাকে কীভাবে ব্লাউজ বানিয়ে পরলেন? ‘ইরানকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে’ শাপলা চত্বরে হেফাজতের ৫৮ জন নিহত, প্রধান আসামি শেখ হাসিনা নারায়ণগঞ্জে র‌্যাবের ৩ সদস্যকে কুপিয়ে জখম যুদ্ধবিরতির মধ্যেই কেন আমিরশাহীতে হামলা ইরানের মাঝ আকাশ থেকে হঠাৎ উধাও! কাতারের কাছে 'জরুরি সঙ্কেত' দেওয়ার পরই চরম বিপাকে মার্কিন বিমান মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ, কম্বোডিয়ায় বিক্রি ৬ যুবক করসেট ট্রেন্ডে মোহময়ী জয়া কেন ‘থালাপতি’ বলা হয় বিজয়কে, কীভাবে পেলেন এ নাম বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় নিহত স্কুলছাত্রী শুধুমাত্র থালাপতি বিজয় হননি বরং নির্বাচনে জিতেছেন তার গাড়িচালকের ছেলেও

গুরুদাসপুরে বীজ-সার ও চারা বিতরণ উদ্বোধন

  • আপলোড সময় : ২৪-০৬-২০২৫ ০৮:৫১:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৫ ০৮:৫১:৪৪ অপরাহ্ন
গুরুদাসপুরে বীজ-সার ও চারা বিতরণ উদ্বোধন গুরুদাসপুরে বীজ-সার ও চারা বিতরণ উদ্বোধন
চলতি খরিফ মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গুরুদাসপুরের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ।

মঙ্গলবার সকালে ওই প্রণোদনা বিতরণের সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুনর রশিদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম ও তানভীর রানা, কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

কৃষি অফিস সূত্রে জানা যায়, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১ হাজার ২০০ জন কৃষককে ৫ কেজি করে ধানবীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়। গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের জন্য ৬০ জনকে মাথাপিছু ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার দেওয়া হয়।

এছাড়া পেঁয়াজ সংরক্ষণের জন্য ১০ জন কৃষককে এয়ারফ্লো মেশিন দেয়া হয়েছে।

আবার ৪০ জন কৃষককে ৫টি করে ২০০টি তালবীজ ও ১৩০ জনকে ৫টি করে লেবু চারাসহ জনপ্রতি ১০ কেজি জৈবসার প্রদান করা হয়। ১১০ জন কৃষককে ২৫০ গ্রাম করে ৫ ধরণের সবজি বীজসহ মাথাপিছু ১০ কেজি করে সার দেওয়া হয়।

অপরদিকে স্কুল-কলেজের ১৪০০ শিক্ষার্থীকে ৪টি করে নিম, বেল, জাম ও কাঁঠালের চারা প্রদান করা হয়েছে। আর ৩০ জন চাষীকে জনপ্রতি ১৬০ কেজি কন্দ পেঁয়াজ বীজসহ ২০ কেজি ডিএপি ও ২০ কেজি এমওপি সার প্রদান করা হয়। 

এ কর্মসূচির ২৪০ জন কৃষককে ৫টি করে নারিকেল চারা ও ৮০টি প্রতিষ্ঠানে ৫টি করে আমের চারা দেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশের সামনেই আরডিএ এর টেন্ডার বাক্স ছিনতাই

পুলিশের সামনেই আরডিএ এর টেন্ডার বাক্স ছিনতাই